সিরাজগঞ্জ চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির মাসিক কার্যকরী সভা অনুষ্ঠিত
স্টাফ রিপোর্টারঃ- -- সিরাজগঞ্জের ব্যবসায়ীকদের অন্যতম সংগঠন সিরাজগঞ্জ চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির মাসিক সভা অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (২২ আগস্ট ২০২৬) পৌর শহরের এস এস রোডস্থ চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রি ভবনের তৃতীয়তলায়
মিলনায়তনে, সিরাজগঞ্জ চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির আয়োজনে মাসিক সভা অনুষ্ঠিত হয়।
উক্ত মাসিক সভায় সভাপতিত্ব করেন সিরাজগঞ্জ চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির সিনিয়র ভাইস প্রেসিডেন্ট ভিপি অমর কৃষ্ণ দাস এঁরসভাপতিত্বে এসময়ে সভায় উপস্থিত ছিলেন
সিরাজগঞ্জ চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির সিনিয়র ভাইস প্রেসিডেন্ট ভিপি অমর কৃষ্ণ দাস।
এ-সময় উপস্থিত ছিলেন সিরাজগঞ্জ চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির ভাইস প্রেসিডেন্ট আলহাজ্ব মোঃ আব্দুল কাদের সেখ, লিটন সাহা,পরিচালক হাজী মোঃ আব্দুস সাত্তার, আলহাজ্ব একাব্বর আলী আকবর, আবু সাইদ, তানভীর মাহমুদ পলাশ, আলহাজ্ব জুড়ান আলী সহ পরিচালক বৃন্দ উপস্থিত ছিলেন। সভায় চেম্বারের সার্বিক কার্যক্রম ও ব্যবসায়ীদের স্বার্থসংশ্লিষ্ট বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করা হয়।