• সোমবার, ১৬ মার্চ ২০২৬, ১২:২৫ অপরাহ্ন
Headline
সিরাজগঞ্জ সরকারি কলেজ ছাত্রদল শাখা’র আয়োজনে আলোচনাসভা দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত সিরাজগঞ্জে এসএসসি ব্যাচ ৯৬ এর আয়োজনে আলোচনা সভা, দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত অসহায় সাহেরা বানুর জন্য হুইল চেয়ার নিয়ে হাজির মেয়র প্রার্থী সাইদুর রহমান বাচ্চু সিরাজগঞ্জ প্রেসক্লাবের দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত  সিরাজগঞ্জে সেবা মুক্ত স্কাউট গ্রুপের বার্ষিক স্কাউট ওন সনদ বিতরণ ও ইফতার মাহফিল অনুষ্ঠিত সিরাজগঞ্জে ঈদ উপলক্ষে চাউলের বস্তা উপহার দিয়ে শ্রমজীবী মানুষদের মুখে হাসি ফোটালেন বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজসেবক হাজী মোঃ আব্দুস সাত্তার সিরাজগঞ্জে ডেঙ্গু প্রতিরোধে পরিস্কার-পরিছন্ন অভিযান কর্মসূচি উদ্বোধন করলেন জেলা প্রশাসক মোঃ আমিনুল ইসলাম সিরাজগঞ্জে সামাজিক ও স্বেচ্ছাসেবী সংগঠন সম্মিলিত প্রয়াস এর আয়োজনে দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত সিরাজগঞ্জ চেম্বার অব কমার্সের উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল কাজিপুরে বালুবাহী একটি ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে গাছের সাথে ধাক্কা লেগে চালক নিহত

বাংলাদেশ জাতীয়তাবাদী পেশাজীবী দল সিরাজগঞ্জ জেলার কমিটি গঠনকল্পে মতবিনিময় সভা অনুষ্ঠিত

Reporter Name / ১১২ Time View
Update : শনিবার, ১ নভেম্বর, ২০২৫

বাংলাদেশ জাতীয়তাবাদী পেশাজীবী দল সিরাজগঞ্জ জেলার কমিটি গঠনকল্পে মতবিনিময় সভা অনুষ্ঠিত

উজ্জ্বল অধিকারী: বাংলাদেশ জাতীয়তাবাদী পেশাজীবী দল সিরাজগঞ্জ জেলার কমিটি গঠনকল্পে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল শুক্রবার (৩১ অক্টোবর)

বিকালে সিরাজগঞ্জ শহরের মুড়িপট্রিতে এ আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সংগঠনের জেলা সভাপতি মো: এমদাদুল হকের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক আনোয়ার হোসেন সরকারের সঞ্চালনায় সভাটি শুরু হয়।

এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিরাজগঞ্জ চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাষ্ট্রির প্রেসিডেন্ট, সিরাজগঞ্জ জেলা বিএনপির সাধারণ সম্পাদক ও সিরাজগঞ্জ সরকারি কলেজের সাবেক জিএস সাইদুর রহমান বাচ্চু।

প্রধান অতিথির বক্তব্যে সাইদুর রহমান বাচ্চু বলেন “বর্তমান সময়ে বাংলাদেশে পরিচ্ছন্ন রাজনৈতিক কর্মীর খুব প্রয়োজন। জাতীয়তাবাদী পেশাজীবী দলকে মানুষের ঘরে ঘরে পৌঁছে দিতে হবে এবং জাতীয়তাবাদী শক্তিকে আরও শক্তিশালী করতে হবে। তিনি আরো বলেন দলের ভিতরে গুরুপিং না করে ধানের শীষের বিজয়ের জন্য কাজ করতে হবে। কোন অন্যায় অবিচার ও ফ্যাসিসদের সাথে আতোঁত করা যাবে না। ধানের শীষের ঐক্য গঠনে কাজ করতে হবে।

সভায় আরও উপস্থিত ছিলেন জেলা পেশাজীবি দলের সহ-সভাপতি মেহেদী হাসান, প্রচার সম্পাদক সম্রাট হোসেন, দপ্তর সম্পাদক মাসুদ রানা প্রমুখ।

পেশাজীবি দলের জেলা সভাপতি এমদাদুল হক বলেন, এজন্য সিরাজগঞ্জ জেলার সকল উপজেলা থেকে বিভিন্ন পেশার জাতীয়তাবাদী চিন্তায় বিশ্বাসী নেতাকর্মীদের নিয়ে দ্রুত কমিটি ঘোষণা করা হবে।

সভায় আগত বিভিন্ন উপজেলার প্রতিনিধিরাও বক্তব্য রাখেন। সভাপতি তার সমাপনী বক্তব্যে সৎ, যোগ্য ও মেধাবীদের নিয়ে দ্রুত সিরাজগঞ্জ জেলা পেশাজীবী দলের কমিটি ঘোষণার দাবি জানিয়ে সভার কার্যক্রম সমাপ্ত করেন।


আপনার মতামত লিখুন :
More News Of This Category