• শনিবার, ০৭ মার্চ ২০২৬, ১২:১০ অপরাহ্ন
Headline
কাজিপুরে বালুবাহী একটি ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে গাছের সাথে ধাক্কা লেগে চালক নিহত জাতীয় পাট দিবস উপলক্ষ্যে সিরাজগঞ্জে বর্ণাঢ্য র‍্যালি প্রদর্শন ও আলোচনা সভা অনুষ্ঠিত সিরাজগঞ্জে হাজী আব্দুস সাত্তার এর উদ্যোগে দরিদ্র, অসহায় পরিবারদের মাঝে চাউল বিতরণ সবুজ কানন স্কুল এন্ড কলেজের জুনিয়র স্কুল বৃত্তি পরীক্ষায় বৃত্তি প্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা প্রদান ও ইফতার মাহফিল অনুষ্ঠিত সিরাজগঞ্জ সদর থানার নতুন ওসি রাকিবুল হাসান ব্যবসায়ীদের তেল মজুদ না করার আহ্বান জ্বালানী মন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকুর পবিত্র রমজান মাসের চাঁদ দেখা গেছে,কাল থেকে রোজা বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের দায়িত্ব গ্রহণ করলেন ইকবাল হাসান মাহমুদ টুকু মামা মন্ত্রী ও ভাগনে প্রতিমন্ত্রী হওয়ায় সিরাজগঞ্জ জেলা বিএনপি সাধারণ সম্পাদক সাইদুর রহমান বাচ্চুর মিষ্টি বিতরণ সিরাজগঞ্জ জেলা বিএনপির সাধারণ সম্পাদক ও ৬টি সংসদীয় আসনের নির্বাচন পরিচালনা কমিটির প্রধান সমন্বয়ক সাইদুর রহমান বাচ্চুর সফল নেতৃত্বে ৬টি আসনের মধ্যে ৫টি আসনের নিরুঙ্কুশ বিজয় অর্জিত

বিএনপি’র স্থায়ী কমিটির সদস্য ইকবাল হাসান মাহমুদ টুকুর আগমন উপলক্ষ্যে কালিয়াহরিপুরে মতবিনিময় সভা অনুষ্ঠিত

Reporter Name / ৫৪ Time View
Update : সোমবার, ১০ নভেম্বর, ২০২৫
Exif_JPEG_420

বিএনপি’র স্থায়ী কমিটির সদস্য ইকবাল হাসান মাহমুদ টুকুর আগমন উপলক্ষ্যে কালিয়াহরিপুরে মতবিনিময় সভা অনুষ্ঠিত

আজিজুর রহমান মুন্না-
আগামী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে সিরাজগঞ্জ-২ (সদর-কামারখন্দ) আসনের বিএনপির মনোনীত প্রার্থী-বিএনপি’র স্থায়ী কমিটির সদস্য ইকবাল হাসান মাহমুদ টুকু এঁর ঢাকা থেকে ১২ নভেম্বর-২০২৫ খ্রিঃ আগমন উপলক্ষ্যে- সিরাজগঞ্জ সদর উপজেলার ৯ কালিয়াহরিপুর ইউনিয়ন বিএনপির উদ্যোগে এক প্রস্তুতি মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
সোমবার (১০নভেম্বর) বিকেলে সদর উপজেলার কালিয়াহরিপুর ইউনিয়ন পরিষদে উক্ত প্রস্তুতি মতবিনিময় সভা অনুষ্ঠানে- সভাপতিত্ব করেন, কালিয়া হরিপুর ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান, বিশিষ্ট ব্যবসায়ী এবং জেলা বিএনপির সহ-সভাপতি আলহাজ্ব মোঃ আব্দুল কাদের সেখ। এসময়ে সন্মানিত অতিথি হিসেবে বক্তব্য রাখেন, সিরাজগঞ্জ সদর থানা বিএনপির সাবেক সভাপতি সরকার রফিকুল ইসলাম, সাবেক সাধারণ সম্পাদক অ্যাডভোকেট নাজমুল ইসলাম, সাবেক সাংগঠনিক সম্পাদক জাহিদুর রহমান তারেক, সাবেক সিনিয়র সহ-সভাপতি আলহাজ্ব মোঃ একাব্বর আলী আকবর, মোফাজ্জল হোসেন মিঠুন প্রমুখ। এসময়ে কালিয়া হরিপুর ইউনিয়ন বিএনপির সভাপতি মোঃ হবিবুর রহমান হবি, সাবেক সহ-সভাপতি আজাদ কবীর পলাশ, যুগ্ন-সাধারণ সম্পাদক নূরুন্নবী সেখ, সাবেক সাংগঠনিক সম্পাদক মনিরুল ইসলাম খান, সাবেক ইউপি সদস্য ও থানা কৃষকদলের সাংগঠনিক সম্পাদক মোঃ আব্দুর রশিদ সহ কালিয়াহরিপুর ইউনিয়ন বিএনপির বিভিন্ন অঙ্গ সংগঠনের ৯টি ওয়ার্ডের নেতৃবৃন্দরা উপস্থিত ছিলেন। অনুষ্ঠানটি পরিচালনা করেন, কালিয়া হরিপুর ইউনিয়ন যুবদলের আহ্বায়ক পারভেজ আহমেদ।


আপনার মতামত লিখুন :
More News Of This Category