• মঙ্গলবার, ১৪ এপ্রিল ২০২৬, ০২:৪৭ অপরাহ্ন
Headline
আমার দায়িত্ব দুস্থ মানুষের সেবা করা — ফয়সাল হাসান মাহমুদ আজ দৈনিক সিরাজগঞ্জ কন্ঠ পত্রিকার সম্পাদক এর মাতার দ্বিতীয় মৃত্যুবার্ষিকী সলঙ্গা ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে প্রার্থীতা ঘোষণা করেছেন সাবেক এজিএস দুলাল কাজিপুরে “দোস্ত এইড বাংলাদেশ সোসাইটি”র উদ্যাগে ৪০ জন দুঃস্থ ও হতদরিদ্র পরিবারের মাঝে নলকূপ বিতরণ  জাল টাকা তৈরির কারখানায় অভিযান, সরঞ্জামসহ আটক ১ সিরাজগঞ্জে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করলেন জেলা প্রশাসক মোঃ আমিনুল ইসলাম সিরাজগঞ্জের মানিকের জয়সূচক গোলে ফাইনালে বাংলাদেশ সিরাজগঞ্জে বাস দুর্ঘটনায় প্রাণ গেল ৩ জনের বেলকুচিতে ‘অনিরাপদ অভিবাসন ও মানব পাচার প্রতিরোধ বিষয়ক মতবিনিময় সভা অনুষ্ঠিত সিরাজগঞ্জে ইসলামিয়া কাউন্টি প্রিমিয়ার টি – ফিফটিন ক্রিকেট টুর্নামেন্টে এঁর উদ্বোধন করলেন হাজী আব্দুস সাত্তার

সিরাজগঞ্জে ৩৩ লাখ টাকার হেরোইনসহ গ্রেফতার ১

Reporter Name / ২০৫ Time View
Update : মঙ্গলবার, ১৭ ডিসেম্বর, ২০২৪

সিরাজগঞ্জে ৩৩ লাখ টাকার হেরোইনসহ গ্রেফতার ১—
স্টাফ রিপোর্টারঃ-
জুতার ভেতর ৩৩ লাখ টাকার হেরোইন, গ্রেফতার ১
সিরাজগঞ্জে জুতার ভেতরে অভিনব কায়দায় ৩৩৪ গ্রাম হেরোইন পাচারের সময় মোরছালিম (২১) নামের এক মাদক কারবারিকে গ্রেফতার করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন র‌্যাব-১২ সদস্যরা। এসময় মাদক ক্রয়-বিক্রয় কাজে ব্যবহৃত ১টি মোবাইল ফোন ও নগদ ৩৮০ টাকা জব্দ করা হয়েছে।

মঙ্গলবার (১৭ ডিসেম্বর) দুপুরে র‌্যাব-১২ এর কোম্পানি কমান্ডার অতিরিক্ত পুলিশ সুপার দীপংকর ঘোষ এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করেছেন।

সোনারগাঁওয়ে পিস্তল ও গুলিসহ তরুণ-তরুণী আটক

সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে জানান, গত (১৬ ডিসেম্বর) গভীর রাতে বঙ্গবন্ধু সেতু পশ্চিম রেলওয়ে স্টেশন এলাকা দিয়ে চামড়ার জুতার ভেতরে অভিনব কায়দায় হেরোইন পাচার হচ্ছে। তথ্যপ্রযুক্তি ও গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে ৩৩৪ গ্রাম হেরোইনসহ এক মাদক কারবারিকে গ্রেফতার করা হয়। উদ্ধারকারীরা হেরোইনের বাজার মূল্য ৩৩ লাখ ৪০ হাজার টাকা। এসময় মাদক ক্রয়-বিক্রয় কাজে ব্যবহৃত একটি মোবাইল ফোন, নগদ ৩৮০ টাকা ও হেরোইন পাচারের চামড়ার জুতা উদ্ধার করা হয়েছে।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায়, দীর্ঘদিন ধরে লোকচক্ষুর আড়ালে ঢাকাসহ দেশের বিভিন্ন জেলায় তার ব্যবহৃত মোবাইল ফোনে যোগাযোগের মাধ্যমে হেরোইন ক্রয়-বিক্রয় করে আসছিল। এ ঘটনায় সিরাজগঞ্জ বাজার রেলওয়ে থানায় মাদক আইনে একটি মামলা দায়ের ও উদ্ধার করা আলামতসহ তাকে থানায় হস্তান্তর করা হয়েছে।


আপনার মতামত লিখুন :
More News Of This Category