• বুধবার, ১৫ এপ্রিল ২০২৬, ১১:৩০ অপরাহ্ন
Headline
আমার দায়িত্ব দুস্থ মানুষের সেবা করা — ফয়সাল হাসান মাহমুদ আজ দৈনিক সিরাজগঞ্জ কন্ঠ পত্রিকার সম্পাদক এর মাতার দ্বিতীয় মৃত্যুবার্ষিকী সলঙ্গা ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে প্রার্থীতা ঘোষণা করেছেন সাবেক এজিএস দুলাল কাজিপুরে “দোস্ত এইড বাংলাদেশ সোসাইটি”র উদ্যাগে ৪০ জন দুঃস্থ ও হতদরিদ্র পরিবারের মাঝে নলকূপ বিতরণ  জাল টাকা তৈরির কারখানায় অভিযান, সরঞ্জামসহ আটক ১ সিরাজগঞ্জে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করলেন জেলা প্রশাসক মোঃ আমিনুল ইসলাম সিরাজগঞ্জের মানিকের জয়সূচক গোলে ফাইনালে বাংলাদেশ সিরাজগঞ্জে বাস দুর্ঘটনায় প্রাণ গেল ৩ জনের বেলকুচিতে ‘অনিরাপদ অভিবাসন ও মানব পাচার প্রতিরোধ বিষয়ক মতবিনিময় সভা অনুষ্ঠিত সিরাজগঞ্জে ইসলামিয়া কাউন্টি প্রিমিয়ার টি – ফিফটিন ক্রিকেট টুর্নামেন্টে এঁর উদ্বোধন করলেন হাজী আব্দুস সাত্তার

শেখ হাসিনা দেশকে শ্মশানে পরিণত করে গেছে – ইকবাল হাসান মাহমুদ টুকু

Reporter Name / ২১৪ Time View
Update : রবিবার, ২২ ডিসেম্বর, ২০২৪

শেখ হাসিনা প্রতিহিংসাপরায়ণ হয়ে জনগণের উপর প্রতিশোধ নিতে দেশকে শ্মশানে পরিণত করে গেছে।
-বিএনপির স্থায়ী কমিটির সদস্য ইকবাল হাসান মাহমুদ টুকু।

স্টাফ রিপোর্টারঃ-

বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও সাবেক বিদ্যুৎ প্রতিমন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকু বলেছেন, পতিত আওয়ামী লীগ সরকার দেশে বিচারহীনতার অপসাংস্কৃতিক অপরাজনীতি কায়েম করেছিল। ছাত্র গণআন্দোলে পদত্যাগকারী সেই ফ্যাসিস্ট সরকারের পতিত প্রধানমন্ত্রী শেখ হাসিনা ১৬ বছর জোরজুলুম করে ক্ষমতায় থেকে, ক্ষমতার অপব্যবহার করে প্রতিহিংসা পরায়ণ হয়ে জনগণের উপর প্রতিশোধ নিতে দেশকে শ্মশানে পরিণত করেছে। লুটেরা সরকার ও তাদের দোসররা লক্ষকোটি কোটি টাকা বিদেশে পাচার করে দেশকে ঋনের জালে জর্জরিত করে ফেলেছে, সেই ঋনের টাকা আগামী একশো বছরেও শোধ করা দুস্কর হবে। তাদের লুটপাটের টাকা দিয়ে আরও একশোটি পদ্মা সেতু করা যেতো।

রবিবার ( ২২ ডিসেম্বর) দুপুরে সিরাজগঞ্জের কামারখন্দ উপজেলার কোনাবাড়ী হাইস্কুল মাঠে বিজয় দিবস উপলক্ষে উপজেলা বিএনপি আয়োজিত বিশাল কর্মী সভায় প্রধান অতিথির বক্তব্যে ইকবাল হাসান মাহমুদ টুকু এই সব কথা বলেন। তিনি আরও বলেন,বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান রাস্ট্র সংস্কারের ৩১ দফা কর্মসুচি দিয়েছেন। জনগণের আস্থা ও ভালবাসায় আগামী নির্বাচনে বিএনপি বিজয়ী হলে দীর্ঘ আন্দোলন সংগ্রামের শরীক দল ও যুগপৎভাবে শরীক দল গুলো নিয়ে জাতীয় সরকার গঠন করা হবে এবং ৩১ দফার আলোকে একটি নিরাপদ সুখী সমৃদ্ধশালী দেশ গড়ে তোলা হবে,বাংলাদেশ আবারও ইমার্জিং টাইগারের দেশে রুপান্তরিত হবে।
কর্মী সভায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন সিরাজগঞ্জ জেলা বিএনপির সভাপতি ও সাবেক নির্বাচিত জাতীয় সংসদ সদস্য রুমানা মাহমুদ ও জেলা বিএনপির সহসভাপতি সাবেক উপজেলা পরিষদের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা অধ্যক্ষ আব্দুল আজীজ সরকার এবং প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন বিএনপি জাতীয় নির্বাহী কমিটির সদস্য ও জেলা বিএনপির সাধারণ সম্পাদক সাইদুর রহমান বাচ্চু।
কামারখন্দ উপজেলা বিএনপির সভাপতি মোঃ বদিউজ্জামান ফেরদৌসের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মোঃ রেজাতে রাব্বি উথানের পরিচালনায় কর্মীসভায় বিশেষ বক্তা হিসেবে বক্তব্য রাখেন ছাত্রদল কেন্দ্রীয় সংসদের সাবেক সহ সাংগঠনিক সম্পাদক ও সিরাজগঞ্জ জেলা স্বেচ্ছাসেবক দলের আহবায়ক আব্দুল্লাহ আল কায়েস।
আরও বক্তব্য রাখেন জেলা বিএনপির সহ সভাপতি অমর কৃষ্ণদাস,সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক ভিপি শামীম খান, যুগ্ম সাধারণ সম্পাদক নুর কায়েম সবুজ, হারুন অর রশিদ খান হাসানসাংগঠনিক সম্পাদক আবু সাইদ সুইট, আলমগীর আলম, দপ্তর সম্পাদক তানভীর মাহমুদ পলাশ, সহ স্থানীয় বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দের মধ্যে বক্তব্য রাখেন সাবেক ইউপি চেয়ারম্যান সাইদুল ইসলাম, এস এম আব্দুল আলীম, নুরুল হুদা জিন্না,আবদুল লতিফ, ছাইদুল ইসলাম, সোহেল মাহমুদ,সাবেক ইউপি চেয়ারম্যান লুৎফর রহমান, আবদুল মান্নান মধু,মির্জা আব্দুস সামাদ,জোসনা মন্ডল, নাজমা খাতুন,পান্না, জান্নাতুল ইসলাম পলি,হায়দার আলী,আতিকুর রহমান সোহাগ, তানভীর ইসলাম, জানোয়ার হোসেন,নাজমুল হাসান নাসিম,শামীম আহমেদ ও কামাল আহমেদ।


আপনার মতামত লিখুন :
More News Of This Category