• বুধবার, ১৫ এপ্রিল ২০২৬, ১০:০০ অপরাহ্ন
Headline
আমার দায়িত্ব দুস্থ মানুষের সেবা করা — ফয়সাল হাসান মাহমুদ আজ দৈনিক সিরাজগঞ্জ কন্ঠ পত্রিকার সম্পাদক এর মাতার দ্বিতীয় মৃত্যুবার্ষিকী সলঙ্গা ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে প্রার্থীতা ঘোষণা করেছেন সাবেক এজিএস দুলাল কাজিপুরে “দোস্ত এইড বাংলাদেশ সোসাইটি”র উদ্যাগে ৪০ জন দুঃস্থ ও হতদরিদ্র পরিবারের মাঝে নলকূপ বিতরণ  জাল টাকা তৈরির কারখানায় অভিযান, সরঞ্জামসহ আটক ১ সিরাজগঞ্জে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করলেন জেলা প্রশাসক মোঃ আমিনুল ইসলাম সিরাজগঞ্জের মানিকের জয়সূচক গোলে ফাইনালে বাংলাদেশ সিরাজগঞ্জে বাস দুর্ঘটনায় প্রাণ গেল ৩ জনের বেলকুচিতে ‘অনিরাপদ অভিবাসন ও মানব পাচার প্রতিরোধ বিষয়ক মতবিনিময় সভা অনুষ্ঠিত সিরাজগঞ্জে ইসলামিয়া কাউন্টি প্রিমিয়ার টি – ফিফটিন ক্রিকেট টুর্নামেন্টে এঁর উদ্বোধন করলেন হাজী আব্দুস সাত্তার

সিরাজগঞ্জ জেলা আইনজীবী সমিতির নির্বাচনে সভাপতি রফিক সরকার ও সম্পাদক সেলিম নির্বাচিত

Reporter Name / ১৯৭ Time View
Update : বৃহস্পতিবার, ২৩ জানুয়ারি, ২০২৫

সিরাজগঞ্জ জেলা আইনজীবী সমিতির নির্বাচনে বিনা প্রতিদ্বন্দ্বিতায় সভাপতি পদে অ্যাডঃ রফিক সরকার ও সাধারণ সম্পাদক অ্যাডঃ রফিকুল ইসলাম সেলিম সহ বিএনপি-জামায়াত সমর্থক পূর্ণপ্যানেল জয়ী।——-

স্টাফ রিপোর্টারঃ-
সিরাজগঞ্জ জেলা আইনজীবী সমিতির নির্বাচনে বিনা প্রতিদ্বন্দ্বিতায় সভাপতি পদে অ্যাডঃ রফিক সরকার ও সাধারণ সম্পাদক অ্যাডঃ রফিকুল ইসলাম সেলিম সহ বিএনপি-জামায়াত সমর্থক পূর্ণপ্যানেল জয়ী।
বুধবার (২২ জানুয়ারী) মনোনয়ন প্রত্যাহারের শেষ দিনে ১৭টি পদের বিপরীতে কোন প্রতিদ্বন্দ্বী প্রার্থী না থাকায় বিএনপি ও জামায়াতপন্থী একক প্যানেলকে বিজয়ী ঘোষনা করা হয় বলে জানান নির্বাচন কমিশনার অ্যাডভোকেট কায়ছার আহমেদ লিটন। এনির্বাচন নিয়ে আওয়ামীপন্থী আইনজীবীরা অংশ গ্রহণ করেনি।
সিরাজগঞ্জ জেলা আইনজীবী সমিতির বর্তমান সভাপতি ও নির্বাচন কমিশনার অ্যাডঃ কায়ছার আহমেদ লিটন জানান, ৩১ ডিসেম্বর নির্বাচনের তফসিল ঘোষনা করা হয়। ৩০ জানুয়ারী এ নির্বাচন হওয়ার কথা ছিল। তফসিল অনুযায়ী ১৬ জানুয়ারী মনোনয়নপত্র দাখিলের শেষ দিনে ১৭টি পদের বিপরীতে ৩টি পদ ছাড়া বাকি ১৪টি পদে একটি করে মনোনয়নপত্র দাখিল হয়। ২২ জানুয়ারী মনোনয়নপত্র প্রত্যাহারের শেষ দিন পর্যন্ত সভাপতি পদে অ্যাডঃ কামরুজ্জামান কামাল (জাপা), সাধারণ সম্পাদক পদ অ্যাডঃ আব্দুল হামিদ (বিএনপি) ও অ্যাডঃ আমিনুল ইসলাম (আওয়ামীলীগ) এবং ক্রীড়া ও সাংস্কৃতিক সম্পাদক পদে অ্যাডঃ মুজাহিদ বিন রহমান মিঠুন (জাপা) মনোনয়পত্র প্রত্যাহার করে নেন। এ অবস্থায় ১৭টি পদে সবাই একক প্রার্থী হওয়ায় অ্যাডঃ শাকিল মোহাম্মদ শরিফুর হায়দার রফিক সরকার (বিএনপি) ও অ্যাডঃ রফিকুল ইসলাম সেলিম (জামায়াত) সমর্থিত রফিক-সেলিম একক প্যানেলকে বিজয়ী ঘোষনা করা হয়েছে। ১৭টি পদের মধ্যে সভাপতিসহ ১২টিতে বিএনপি এবং সাধারণ সম্পাদকসহ ৫টি পদে জামায়াত সমর্থক আইনজীবীরা বিনা প্রতিদ্বন্ধিতায় বিজয়ী হন।


আপনার মতামত লিখুন :
More News Of This Category