• বুধবার, ১৫ এপ্রিল ২০২৬, ১১:২০ অপরাহ্ন
Headline
আমার দায়িত্ব দুস্থ মানুষের সেবা করা — ফয়সাল হাসান মাহমুদ আজ দৈনিক সিরাজগঞ্জ কন্ঠ পত্রিকার সম্পাদক এর মাতার দ্বিতীয় মৃত্যুবার্ষিকী সলঙ্গা ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে প্রার্থীতা ঘোষণা করেছেন সাবেক এজিএস দুলাল কাজিপুরে “দোস্ত এইড বাংলাদেশ সোসাইটি”র উদ্যাগে ৪০ জন দুঃস্থ ও হতদরিদ্র পরিবারের মাঝে নলকূপ বিতরণ  জাল টাকা তৈরির কারখানায় অভিযান, সরঞ্জামসহ আটক ১ সিরাজগঞ্জে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করলেন জেলা প্রশাসক মোঃ আমিনুল ইসলাম সিরাজগঞ্জের মানিকের জয়সূচক গোলে ফাইনালে বাংলাদেশ সিরাজগঞ্জে বাস দুর্ঘটনায় প্রাণ গেল ৩ জনের বেলকুচিতে ‘অনিরাপদ অভিবাসন ও মানব পাচার প্রতিরোধ বিষয়ক মতবিনিময় সভা অনুষ্ঠিত সিরাজগঞ্জে ইসলামিয়া কাউন্টি প্রিমিয়ার টি – ফিফটিন ক্রিকেট টুর্নামেন্টে এঁর উদ্বোধন করলেন হাজী আব্দুস সাত্তার

শাহজাদপুরে সেনাবাহিনী কর্তৃক ২ হাজার মানুষকে বিনামূল্যে চিকিৎসা প্রদান

Reporter Name / ১৬৬ Time View
Update : সোমবার, ২৮ জুলাই, ২০২৫

স্টাফ রিপোর্টারঃ-
সিরাজগঞ্জের শাহজাদপুরে সেনাবাহিনী কর্তৃক সুবিধাবঞ্চিত ২ হাজার নারী পুরুষকে বিনামূল্যে চিকিৎসা সেবা ও ঔষধ প্রদান করা হয়েছে।

সোমবার (২৮ জুলাই) সকালে শাহজাদপুর উপজেলার গালা ইউনিয়নের দুগলি উচ্চ বিদ্যালয়ে ফ্রি মেডিকেল ক্যাম্পেইনের মাধ্যমে চিকিৎসা সেবা দেওয়া হয়।

জুলাই বিপ্লবকে সামনে রেখে বাংলাদেশ সেনাবাহিনীর বগুড়া অঞ্চল কর্তৃক রাজশাহী বিভাগের বিভিন্ন জেলার প্রত্যন্ত এলাকায় সুবিধাবঞ্চিত নারী-পুরুষের চিকিৎসা সেবার অংশ হিসেবে আজ ১১ পদাতিক ডিভিশনের সার্বিক তত্ত্বাবধানে সিরাজগঞ্জের শাহজাদপুরে এই ফ্রি মেডিকেল ক্যাম্পেইন পরিচালিত হয়। স্থানীয় ২ হাজার নারী-পুরুষকে বিনামূল্যে চিকিৎসা সেবা ও ঔষধ প্রদান করা হয়।

মেডিকেল ক্যাম্পেইনে মেডিসিন, প্রসূতিরোগ, দন্ত এবং নাক কান গলা বিশেষজ্ঞগণ এই এলাকার গরীব দুস্থ জনসাধারণের মাঝে চিকিৎসাসেবা প্রদান করেন।

এসময় চিকিৎসা সেবা নিতে আসা লোকজন জানান, এলাকাটি প্রত্যন্ত অঞ্চল হওয়ায় উন্নত চিকিৎসা সেবার কোন ব্যবস্থা নেই। নতুন একটি হাসপাতাল এর কাজ এক বছর আগে সম্পন্ন হলেও এখনো কোন চিকিৎসা চালু হয়নি। সেনাবাহিনীর এমন উদ্যোগে তারা সন্তোষ প্রকাশ করেন।


আপনার মতামত লিখুন :
More News Of This Category