• বুধবার, ১৫ এপ্রিল ২০২৬, ০৮:৩০ পূর্বাহ্ন
Headline
আমার দায়িত্ব দুস্থ মানুষের সেবা করা — ফয়সাল হাসান মাহমুদ আজ দৈনিক সিরাজগঞ্জ কন্ঠ পত্রিকার সম্পাদক এর মাতার দ্বিতীয় মৃত্যুবার্ষিকী সলঙ্গা ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে প্রার্থীতা ঘোষণা করেছেন সাবেক এজিএস দুলাল কাজিপুরে “দোস্ত এইড বাংলাদেশ সোসাইটি”র উদ্যাগে ৪০ জন দুঃস্থ ও হতদরিদ্র পরিবারের মাঝে নলকূপ বিতরণ  জাল টাকা তৈরির কারখানায় অভিযান, সরঞ্জামসহ আটক ১ সিরাজগঞ্জে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করলেন জেলা প্রশাসক মোঃ আমিনুল ইসলাম সিরাজগঞ্জের মানিকের জয়সূচক গোলে ফাইনালে বাংলাদেশ সিরাজগঞ্জে বাস দুর্ঘটনায় প্রাণ গেল ৩ জনের বেলকুচিতে ‘অনিরাপদ অভিবাসন ও মানব পাচার প্রতিরোধ বিষয়ক মতবিনিময় সভা অনুষ্ঠিত সিরাজগঞ্জে ইসলামিয়া কাউন্টি প্রিমিয়ার টি – ফিফটিন ক্রিকেট টুর্নামেন্টে এঁর উদ্বোধন করলেন হাজী আব্দুস সাত্তার

সিরাজগঞ্জে কষ্টি পাথরের শিবলিঙ্গসহ তিনজনকে গ্রেপ্তার করেছে র‌্যাব-১২

Reporter Name / ১০৬ Time View
Update : শনিবার, ১ নভেম্বর, ২০২৫

সিরাজগঞ্জে কষ্টি পাথরের শিবলিঙ্গসহ তিন পাচারকারীকে গ্রেপ্তার করেছে র‌্যাব-১২

আজিজুর রহমান মুন্নাু-
সিরাজগঞ্জ উল্লাপাড়া উপজেলার সলঙ্গায় অভিযান চালিয়ে ৯৪ কেজি’রও বেশি ওজনের একটি দুর্লভ কষ্টি পাথরের শিবলিঙ্গসহ তিন পাচারকারীকে গ্রেপ্তার করেছে র‌্যাব-১২।
শুক্রবার (৩১ অক্টোবর) সন্ধ্যায় সলঙ্গা থানার দবিরগঞ্জ গ্রামের হামিদুর রহমান লাবুর বাড়িতে অভিযান চালিয়ে এই শিবলিঙ্গটি উদ্ধার করা হয়।
শনিবার (১ নভেম্বর) সকালে র‌্যাব-১২ সিরাজগঞ্জ ক্যাম্পের অপস অফিসার স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়, গোপন সংবাদের ভিত্তিতে সিরাজগঞ্জের দবিরগঞ্জ মোঃ হামিদুর রহমান ওরফে লাবু’র বাড়িতে অভিযান চালিয়ে ৯৪.২৬০ কেজি ওজনের মূল্যবান এ কষ্টি পাথরের তৈরি শিবলিঙ্গটি জব্দ করা হয়।
এ সময় পাচারের সঙ্গে জড়িত তিনজনকে গ্রেপ্তার করা হয়। একই সঙ্গে কষ্টি পাথর বহনকারী একটি মোটরসাইকেলও জব্দ করা হয়। গ্রেপ্তারকৃতরা হলেন, উল্লাপাড়া উপজেলার ভেংরী গ্রামের মৃতঃ সাইদুর রহমানের ছেলে মোঃ জাহাঙ্গীর আলম ওরফে বাবলু (৫২), দবিরগঞ্জ গ্রামের মৃত হারুন অর রশিদের ছেলে মোঃ শহিদুল ইসলাম (৫২), একই গ্রামের মোঃ আবুল কাশেমের ছেলে মোঃ কফিল উদ্দিন (৪৮)।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে আসামিরা মূল্যবান কষ্টি পাথরের তৈরি শিবলিঙ্গ নিজ হেফাজতে রেখে বাংলাদেশ থেকে বিদেশে পাচারের কথা স্বীকার করেন। এ ঘটনায় সলঙ্গা থানায় মামলা দায়ের করা হয়েছে।


আপনার মতামত লিখুন :
More News Of This Category