• বুধবার, ১৫ এপ্রিল ২০২৬, ১১:২২ অপরাহ্ন
Headline
আমার দায়িত্ব দুস্থ মানুষের সেবা করা — ফয়সাল হাসান মাহমুদ আজ দৈনিক সিরাজগঞ্জ কন্ঠ পত্রিকার সম্পাদক এর মাতার দ্বিতীয় মৃত্যুবার্ষিকী সলঙ্গা ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে প্রার্থীতা ঘোষণা করেছেন সাবেক এজিএস দুলাল কাজিপুরে “দোস্ত এইড বাংলাদেশ সোসাইটি”র উদ্যাগে ৪০ জন দুঃস্থ ও হতদরিদ্র পরিবারের মাঝে নলকূপ বিতরণ  জাল টাকা তৈরির কারখানায় অভিযান, সরঞ্জামসহ আটক ১ সিরাজগঞ্জে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করলেন জেলা প্রশাসক মোঃ আমিনুল ইসলাম সিরাজগঞ্জের মানিকের জয়সূচক গোলে ফাইনালে বাংলাদেশ সিরাজগঞ্জে বাস দুর্ঘটনায় প্রাণ গেল ৩ জনের বেলকুচিতে ‘অনিরাপদ অভিবাসন ও মানব পাচার প্রতিরোধ বিষয়ক মতবিনিময় সভা অনুষ্ঠিত সিরাজগঞ্জে ইসলামিয়া কাউন্টি প্রিমিয়ার টি – ফিফটিন ক্রিকেট টুর্নামেন্টে এঁর উদ্বোধন করলেন হাজী আব্দুস সাত্তার

বহুলীতে ধানেরশীষ প্রতীকের মনোনীত প্রার্থী ইকবাল হাসান মাহমুদ টুকু’র মতবিনিময়সভা

Reporter Name / ৪০ Time View
Update : শনিবার, ৭ ফেব্রুয়ারি, ২০২৬

বহুলীতে ধানেরশীষ প্রতীকের মনোনীত প্রার্থী বীরমুক্তিযোদ্ধা ইকবাল হাসান মাহমুদ টুকু’র মতবিনিময়সভা করে ভোট প্রার্থনা

আজিজুর রহমান মুন্না-
সিরাজগঞ্জ সদর উপজেলার বহুলী ইউনিয়নের আলমপুরে মতবিনিময়সভা করেছেন- সিরাজগঞ্জ-২ (সদর-কামারখন্দ) আসনে ধানের শীষ প্রতিকের মনোনীত সংসদ সদস্য পদপ্রার্থী বিএনপি’র জাতীয় স্থায়ী কমিটির সদস্য বীরমুক্তিযোদ্ধা ইকবাল হাসান মাহমুদ টুকু।
শুক্রবার (৬ ফেব্রুয়ারি)বিকেল সাড়ে ৪টায় সিরাজগঞ্জ সদর উপজেলার বহুলীতে ইউনিয়নের আলমপুর উচ্চ বিদ্যালয় প্রাঙ্গণে-মতবিনিময় সভা করে ভোটারদের কাছে দোয়া ও আশীর্বাদ চেয়ে ধানেরশীষ মার্কায় ভোট প্রার্থনা করেছেন।
এসময় স্থানীয় বিএনপিরনেতৃবৃন্দ ও এলাকায় সুধীজন, সাধারণ নারী-পুরুষদের সাথে মত বিনিময় করেন। সিরাজগঞ্জ জেলা বিএনপির অর্থনৈতিক সম্পাদক ও বহুলী ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি এস.এম.রেজাউর রহমান ফিরোজ।
এ সময় সিরাজগঞ্জ-২ আসনের বিএনপির মনোনীত ধানেরশীষ প্রতিকের সংসদ সদস্য পদপ্রার্থী প্রধান অতিথি হিসেবে বক্তব্যে রাখেন, বীরমুক্তিযোদ্ধা ইকবাল হাসান মাহমুদ টুকু বলেন, বিএনপি চেয়ারম্যান তারেক রহমানের রাষ্ট্র বিনির্মাণের ৩১’দফা বাস্তবায়নে- ধানের শীষ প্রতিকের কোন বিকল্প নেই। ধানের শীষের গণজোয়ার বইছে। আমরা তো ধর্ম ব্যবসা করিনা, জান্নাতের টিকিট বিক্রি ও করিনা, গুপ্তচরও না, ৭১’র স্বাধীনতা বিরোধী করি নাই। ধর্মের দোহাই দিয়ে সহজ সরল কিছু মা-বোনদের জান্নাতে নেওয়ার কথা বলে ভোট চাই না। তিনি আরও বলেন, সকল ভোটার এবং নতুন প্রজন্মের তরুণ ভোটদের কাছে আমার জোর আবেদন আমাকে ধানের শীষ মার্কায় আগামী ১২ফেব্রুয়ারী-২০২৬ ধানের শীষ প্রতীকে সিল মেরে আমাকে জয়যুক্ত করুন। এসময়ে উক্ত মতবিনিময় সভা অনুষ্ঠানে, জেলা বিএনপি সিনিয়র যুগ্ম-সাধারণ সম্পাদক সাবেক ভিপি মোঃ শামীম খান, যুগ্ম-সাধারণ সম্পাদক মোঃ মোস্তফা নোমান আলাল,
জেলা বিএনপির উপদেষ্টা, সোহেল মাহমুদ রঞ্জু, বহুলী ইউনিয়ন বিএনপির নেতা ও ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ ফরহাদ হোসেন সেখ, জেলা যুবদলের সভাপতি (ভারপ্রাপ্ত) আলামিন খান, স্বেচ্ছাসেবক দলের নেতা আমিনুল ইসলাম দুলাল, সদর থানা কৃষকদলের সভাপতি তোফাজ্জল হোসেন রোকন, বহুলী ইউনিয়ন বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মোঃ হায়দার আলী সহ ইউনিয়ন বিএনপির বিভিন্ন অঙ্গ সংগঠনের হাজারো নেতা-কর্মী, সাধারণ নারী-পুরুষেরা উপস্থিত ছিলেন।


আপনার মতামত লিখুন :
More News Of This Category