• বুধবার, ১৫ এপ্রিল ২০২৬, ০৭:২৮ পূর্বাহ্ন
Headline
আমার দায়িত্ব দুস্থ মানুষের সেবা করা — ফয়সাল হাসান মাহমুদ আজ দৈনিক সিরাজগঞ্জ কন্ঠ পত্রিকার সম্পাদক এর মাতার দ্বিতীয় মৃত্যুবার্ষিকী সলঙ্গা ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে প্রার্থীতা ঘোষণা করেছেন সাবেক এজিএস দুলাল কাজিপুরে “দোস্ত এইড বাংলাদেশ সোসাইটি”র উদ্যাগে ৪০ জন দুঃস্থ ও হতদরিদ্র পরিবারের মাঝে নলকূপ বিতরণ  জাল টাকা তৈরির কারখানায় অভিযান, সরঞ্জামসহ আটক ১ সিরাজগঞ্জে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করলেন জেলা প্রশাসক মোঃ আমিনুল ইসলাম সিরাজগঞ্জের মানিকের জয়সূচক গোলে ফাইনালে বাংলাদেশ সিরাজগঞ্জে বাস দুর্ঘটনায় প্রাণ গেল ৩ জনের বেলকুচিতে ‘অনিরাপদ অভিবাসন ও মানব পাচার প্রতিরোধ বিষয়ক মতবিনিময় সভা অনুষ্ঠিত সিরাজগঞ্জে ইসলামিয়া কাউন্টি প্রিমিয়ার টি – ফিফটিন ক্রিকেট টুর্নামেন্টে এঁর উদ্বোধন করলেন হাজী আব্দুস সাত্তার

সিরাজগঞ্জ জেলা শ্রমিক দলের উদ্যোগে ধানের শীর্ষের নির্বাচনী প্রচার মিছিল অনুষ্ঠিত

Reporter Name / ২৯ Time View
Update : সোমবার, ৯ ফেব্রুয়ারি, ২০২৬

সিরাজগঞ্জ জেলা শ্রমিক দলের উদ্যোগে ধানের শীর্ষের নির্বাচনী প্রচার মিছিল অনুষ্ঠিত
স্টাফ রিপোর্টারঃ-
” সবার আগে বাংলাদেশ ” দেশের চাবি আপনার হাতে’ এই প্রতিপাদ্য শ্লোগানকে সামনে রেখে সিরাজগঞ্জ জেলা শ্রমিক দল, সদর থানা শ্রমিক দল, এবং শহর শ্রমিক দল সহ – বিভিন্ন সেক্টরের শ্রমিক দল। জেলা শ্রমিক দলের আয়োজনে ধানের শীর্ষের নির্বাচনী প্রচারণা মিছিল অনুষ্ঠিত হয়েছে।

রবিবার ( ০৮ ফেব্রুয়ারী ২০২৬) বিকেল ৪ টায় পৌর শহরের বাজার স্টেশন চত্বরে বাংলাদেশ জাতীয়তাবাদী শ্রমিক দলের আয়োজনে ধানের শীর্ষের পক্ষে নির্বাচনী প্রচার ও প্রচারণা মিছিলের পূর্বে এক সংক্ষিপ্ত আলোচনা সভা অনুষ্ঠিত হয়। আলোচনা সভায় সভাপতিত্ব করেন বাংলাদেশ জাতীয়তাবাদী শ্রমিক দলের সাংগঠনিক সম্পাদক মোঃ মনিরুজ্জামান মনি। এসময়ে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে ধানের শীর্ষ পদপ্রার্থী স্থায়ী কমিটির সদস্য ও বর্ষীয়ান জননেতা ইকবাল হাসান মাহমুদ টুকু”কে বিপুল ভোটে বিজয়ী করার উপরে দিকনির্দেশনা মূলক বক্তব্য রাখেন বিএনপি কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য ও জেলা বিএনপির সাধারণ সম্পাদক মোঃ সাইদুর রহমান বাচ্চু।
এসময় সাইদুর রহমান বাচ্চু বলেন, আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে সিরাজগঞ্জ-২ ( সদর ও কামারখন্দ) আসনের বিএনপি মনোনিত ধানের শীর্ষ প্রতিকের প্রার্থী বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও বর্ষীয়ান জননেতা ইকবাল হাসান মাহমুদ টুকু”র ধানের শীর্ষ মার্কায় ভোট দিয়ে আপনারা জয়জুক্ত করুন। এবং এলাকার উন্নয়ন, মানুষের নিরাপত্তা নিশ্চিতকরণ এবং সন্ত্রাস, চাঁদাবাজি ও ভূমি দখলের বিরুদ্ধে কঠোর অবস্থান নেওয়া হবে। কোনো ধরনের অনিয়ম বা নির্যাতনের শিকার হলে তাকে জানাতে ভোটারদের আহ্বান। তিনি আরো বলেন, বিগত বৈষম্য বিরোধী ছাত্র জনতার গণঅভ্যুত্থানে এই জাতীয়তাবাদী শ্রমিক দল সব সময় ছিলো। তারা বিগত আন্দোলনে সব সময় বিএনপি পাশে থেকেছে। আমি আশা করি ভবিষ্যতেও শ্রমিকদল পাশে থাকবে এবং আগামী ১২ ফেব্রুয়ারী জাতীয় সংসদ নির্বাচনে ধানের শীর্ষকে বিজয়ী করবে ইনশাআল্লাহ।
এসময়ে উপস্থিত ছিলেন জাতীয়তাবাদী শ্রমিক দল, সিরাজগঞ্জ জেলা শাখার সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ জেল হোসেন বাবু. জেলা শ্রমিক দলের যুগ্ম- সাধারণ সম্পাদক বাহাদুর খান, এবং আরিফুল ইসলাম রিগান, জেলা বিএনপির শ্রম বিষয়ক সম্পাদক মোঃ নজরুল ইসলাম, জাতীয়তাবাদী শ্রমিক দল সিরাজগঞ্জ সদর থানার সভাপতি মোঃ আব্দুল ওয়াদুদ, সাধারণ সম্পাদক মোঃ মোওালেব খান, হুদয়, সিনিয়র সহ-সভাপতি মোঃ আবদুল্লাহ শেখ, মোঃ নজরুল ইসলাম, সহ-সভাপতি মোঃ নূর –ই – আলম তালুকদার, শহর শাখার সভাপতি মোঃ শরিফুল ইসলাম শরিফ, সাধারণ সম্পাদক মোঃ নাসির, সাংগঠনিক সম্পাদক মোঃ মানিক, সদর থানা মোঃ হাছান শেখ, জেলা শ্রমিক দলের প্রচার সম্পাদক মোঃ হাছান শেখ, প্রমুখ।


আপনার মতামত লিখুন :
More News Of This Category