• বুধবার, ১৫ এপ্রিল ২০২৬, ০৩:২৯ পূর্বাহ্ন
Headline
আমার দায়িত্ব দুস্থ মানুষের সেবা করা — ফয়সাল হাসান মাহমুদ আজ দৈনিক সিরাজগঞ্জ কন্ঠ পত্রিকার সম্পাদক এর মাতার দ্বিতীয় মৃত্যুবার্ষিকী সলঙ্গা ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে প্রার্থীতা ঘোষণা করেছেন সাবেক এজিএস দুলাল কাজিপুরে “দোস্ত এইড বাংলাদেশ সোসাইটি”র উদ্যাগে ৪০ জন দুঃস্থ ও হতদরিদ্র পরিবারের মাঝে নলকূপ বিতরণ  জাল টাকা তৈরির কারখানায় অভিযান, সরঞ্জামসহ আটক ১ সিরাজগঞ্জে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করলেন জেলা প্রশাসক মোঃ আমিনুল ইসলাম সিরাজগঞ্জের মানিকের জয়সূচক গোলে ফাইনালে বাংলাদেশ সিরাজগঞ্জে বাস দুর্ঘটনায় প্রাণ গেল ৩ জনের বেলকুচিতে ‘অনিরাপদ অভিবাসন ও মানব পাচার প্রতিরোধ বিষয়ক মতবিনিময় সভা অনুষ্ঠিত সিরাজগঞ্জে ইসলামিয়া কাউন্টি প্রিমিয়ার টি – ফিফটিন ক্রিকেট টুর্নামেন্টে এঁর উদ্বোধন করলেন হাজী আব্দুস সাত্তার

কালিয়াহরিপুর ইউনিয়নের ক্ষুদ্র ও প্রান্তিক পাটচাষিদের মাঝে বিনামূল্যে পাটবীজ ও সার বিতরণ

Reporter Name / ১৮০ Time View
Update : বুধবার, ১৪ মে, ২০২৫

কালিয়াহরিপুর ইউনিয়নের ক্ষুদ্র ও প্রান্তিক পাটচাষিদের মাঝে বিনামূল্যে পাটবীজ ও সার বিতরণ
আজিজুর রহমান মুন্না-
সিরাজগঞ্জ সদর উপজেলার ৯নং কালিয়াহরিপুর ইউনিয়নের ক্ষুদ্র ও প্রান্তিক পাটচাষীদের মাঝে বিনামূল্যে পাটবীজ ও সার বিতরণ করা হয়েছে।
পাট অধিদপ্তর কর্তৃক বাস্তবায়নাধীন “উন্নত প্রযুক্তিনির্ভর পাট ও পাট বীজ উৎপাদন এবং সম্প্রসারণ” (১ম সংশোধিত) শীর্ষক প্রকল্পের আওতায় তালিকাভূক্ত সুবিধাভোগী ১২০ জন পাটচাষীর প্রত্যেক পাট চাষীদের মাঝে উন্নত জাতের পাট বীজ ১কেজি , ইউরিয়া ৬ কেজি, টিএসপি ৩ কেজি এমওপি সার ৩ কেজি প্রত্যেকে মোট ১২ কেজি করে সার বিতরণ করা হয়।
সোমবার (১২মে-২০২৫খ্রিঃ) সকাল ১১ টার দিকে সদর উপজেলার ৯ নং কালিয়াহরিপুর ইউনিয়ন পরিষদে উক্ত পাটবীজ ও সার বিতরণ অনুষ্ঠানের উদ্বোধন করেন এবং সভাপতিত্ব করেন, কালিয়াহরিপুর ইউনিয়ন পরিষদের প্রশাসক সিনিয়র উপজেলা মৎস্য অফিসার মোঃ আনোয়ার হোসেন এবং বিতরণ অনুষ্ঠানে স্বাগত বক্তব্য ও সার্বিক দায়িত্বে ছিলেন,সিরাজগঞ্জ সদর উপজেলা পাট উন্নয়ন কর্মকর্তা মো. মাইদুল ইসলাম লুলু। এ সময় কালিয়াহরিপুর ইউনিয়ন পরিষদের প্রশাসনিক কর্মকর্তা সুমী ঘোষ, পাট উন্নয়ন কর্মকর্তা অফিসের অফিস সহকারী কাম- কম্পিউটার অপারেটর মো. হাবিবুর, পরিষদের সদস্য অন্যান্য ব্যক্তিবর্গসহ সুবিধাভোগী পাটচাষীরা উপস্থিত ছিলেন।


আপনার মতামত লিখুন :
More News Of This Category