• রবিবার, ১২ এপ্রিল ২০২৬, ০১:০৮ পূর্বাহ্ন
Headline
আমার দায়িত্ব দুস্থ মানুষের সেবা করা — ফয়সাল হাসান মাহমুদ আজ দৈনিক সিরাজগঞ্জ কন্ঠ পত্রিকার সম্পাদক এর মাতার দ্বিতীয় মৃত্যুবার্ষিকী সলঙ্গা ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে প্রার্থীতা ঘোষণা করেছেন সাবেক এজিএস দুলাল কাজিপুরে “দোস্ত এইড বাংলাদেশ সোসাইটি”র উদ্যাগে ৪০ জন দুঃস্থ ও হতদরিদ্র পরিবারের মাঝে নলকূপ বিতরণ  জাল টাকা তৈরির কারখানায় অভিযান, সরঞ্জামসহ আটক ১ সিরাজগঞ্জে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করলেন জেলা প্রশাসক মোঃ আমিনুল ইসলাম সিরাজগঞ্জের মানিকের জয়সূচক গোলে ফাইনালে বাংলাদেশ সিরাজগঞ্জে বাস দুর্ঘটনায় প্রাণ গেল ৩ জনের বেলকুচিতে ‘অনিরাপদ অভিবাসন ও মানব পাচার প্রতিরোধ বিষয়ক মতবিনিময় সভা অনুষ্ঠিত সিরাজগঞ্জে ইসলামিয়া কাউন্টি প্রিমিয়ার টি – ফিফটিন ক্রিকেট টুর্নামেন্টে এঁর উদ্বোধন করলেন হাজী আব্দুস সাত্তার

বেলকুচিতে শ্রীকৃষ্ণের জন্মাষ্টমী উপলক্ষে শোভাযাত্রা

Reporter Name / ১৪৯ Time View
Update : শনিবার, ১৬ আগস্ট, ২০২৫

বেলকুচিতে পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণের জন্মাষ্টমী উপলক্ষে শোভাযাত্রা ও সমবেত শতাধিক শিশু কণ্ঠে গীতাপাঠ

উজ্জ্বল অধিকারী, বেলকুচি (সিরাজগঞ্জ) প্রতিনিধি: সিরাজগঞ্জের বেলকুচিতে সনাতন ধর্মাবলম্বীদের যুগবতার ভগবান শ্রী কৃষ্ণের জন্মাষ্টমী উপলক্ষে

আনন্দ শোভা যাত্রা, সমবেত শতাধিক শিশু কণ্ঠে গীতাপাঠ, শ্লোক ও মন্ত্র আবৃতি, চিত্রাংকন শ্রীকৃষ্ণের জন্মাষ্ঠামী সম্পর্কে রচনা প্রতিযোগীতা ও আলোচনা সভা ও প্রার্থনা অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (১৬ আগস্ট) সকালে বেলকুচি জন্মাষ্টমী উৎসব পরিচালনা কমিটি এবং হিন্দু ধর্মীয় কল্যাণ ট্রাস্ট এর আয়োজনে হিন্দু ধর্মাবলম্বীদের আরাধ্য পরমেশ্বর ভগবান শ্রী কৃষ্ণের শুভ জন্মাষ্টমী উপলক্ষে বেলকুচি কেন্দ্রীয় মহাশ্মশান থে‌কে এক বর্ণাঢ‌্য আনন্দ শোভাযাত্রা বের হ‌য়ে উপজেলার প্রধান প্রধান সড়ক প্রদ‌ক্ষিণ ক‌রে দেলুয়া শ্রী শ্রী রামকৃষ্ণ সেবাশ্রম মন্দিরে গিয়ে শোভা যাত্রাটি শেষ হয়। এ সময় সমবেত শতাধিক শিশু কণ্ঠে গীতাপাঠ, শ্লোক ও মন্ত্র আবৃতি, চিত্রাংকন শ্রীকৃষ্ণের জন্মাষ্ঠামী সম্পর্কে রচনা প্রতিযোগীতা ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

এসময় জন্মাষ্টমী উৎসব পরিচালনা কমিটি ও মন্দির ভিত্তির শিশু ও গনশিক্ষা কার্যক্রমের উপজেলার সভাপতি জয় শংকর সাহার সভাপতিত্বে ও প্রকৌশলী গৌতম কুমার সাহার সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপির রাজশাহী বিভাগের সহ-সাংগঠনিক সম্পাদক আমিরুল ইসলাম আলীম, উদ্বোধক হিসেবে উপস্থিত ছিলেন হিন্দু ধর্মীয় কল্যাণ ট্রাস্টের ট্রাষ্টি অ্যাডভোকেট ইন্দ্রজিত সাহা, প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন বিদ্যুৎ কুমার সূত্রধর, সোহাগপুর শ্রী শ্রী মদন মোহন সেবা সদন এর সভাপতি বৈদ্য নাথ রায়, গৌর-গোবিন্দ ভজন মন্দির এর সভাপতি অমৃত নারায়ণ দে প্রমূখ। এছাড়া বিভিন্ন মন্দির, ধর্মীয় সংগঠনের পৌরসভা ও ইউনিয়নের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। এসময় দেশ ও জাতির কল্যাণে প্রার্থনা করা হয়।


আপনার মতামত লিখুন :
More News Of This Category