• বুধবার, ১৫ এপ্রিল ২০২৬, ০৯:২২ পূর্বাহ্ন
Headline
আমার দায়িত্ব দুস্থ মানুষের সেবা করা — ফয়সাল হাসান মাহমুদ আজ দৈনিক সিরাজগঞ্জ কন্ঠ পত্রিকার সম্পাদক এর মাতার দ্বিতীয় মৃত্যুবার্ষিকী সলঙ্গা ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে প্রার্থীতা ঘোষণা করেছেন সাবেক এজিএস দুলাল কাজিপুরে “দোস্ত এইড বাংলাদেশ সোসাইটি”র উদ্যাগে ৪০ জন দুঃস্থ ও হতদরিদ্র পরিবারের মাঝে নলকূপ বিতরণ  জাল টাকা তৈরির কারখানায় অভিযান, সরঞ্জামসহ আটক ১ সিরাজগঞ্জে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করলেন জেলা প্রশাসক মোঃ আমিনুল ইসলাম সিরাজগঞ্জের মানিকের জয়সূচক গোলে ফাইনালে বাংলাদেশ সিরাজগঞ্জে বাস দুর্ঘটনায় প্রাণ গেল ৩ জনের বেলকুচিতে ‘অনিরাপদ অভিবাসন ও মানব পাচার প্রতিরোধ বিষয়ক মতবিনিময় সভা অনুষ্ঠিত সিরাজগঞ্জে ইসলামিয়া কাউন্টি প্রিমিয়ার টি – ফিফটিন ক্রিকেট টুর্নামেন্টে এঁর উদ্বোধন করলেন হাজী আব্দুস সাত্তার

মাউন্ট এভারেস্ট বিজয়ী বাবর আলী পরিবেশ ও প্রকৃতির পাঠশালায় বিপন্ন প্রজাতির বৈলাম বৃক্ষ রোপণ

Reporter Name / ৩৫ Time View
Update : শনিবার, ৭ ফেব্রুয়ারি, ২০২৬

মাউন্ট এভারেস্ট বিজয়ী বাবর আলী পরিবেশ ও প্রকৃতির পাঠশালায় বিপন্ন প্রজাতির বৈলাম বৃক্ষ রোপণ

স্টাফ রিপোর্টারঃ- সিরাজগঞ্জে অবস্থিত পরিবেশ ও প্রকৃতির পাঠশালায় পরিবেশ সংরক্ষণ ও সচেতনতা বিষয়ক এক অনুপ্রেরণামূলকও প্রকৃতির পাঠশালায় বিপন্ন প্রজাতির বৈলাম বৃক্ষ রোপণ করা হয়েছে।

শুক্রবার ( ০৬ ফেব্রুয়ারী ২০২৬) সকালের দিকে বাজার ভদ্র ঘাট ,কামারখন্দ , সিরাজগঞ্জে পরিবেশ ও প্রকৃতির পাঠশালায়, বৃক্ষ রোপণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
বৃক্ষ রোপন অনুষ্ঠানে সভাপতিত্ব করেন পরিবেশ ও প্রকৃতির পাঠশালার প্রতিষ্ঠাতা ও দুইবারের জাতীয় পুরস্কারপ্রাপ্ত মাহবুবুল ইসলাম পলাশ।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বিপন্ন প্রজাতির বৈলাম বৃক্ষ রোপণ করেন মাউন্ট এভারেস্ট বিজয়ী ডাক্তার বাবর আলী।

এসময়ে উপস্থিত ছিলেন বৃক্ষরোপণ ও পরিবেশ সচেতনতার বার্তা নিয়ে বাংলাদেশের ৬৪ জেলা ভ্রমণকারী পরিবেশকর্মী, ও সাইকেলে করে ৬৪ জেলা ভ্রমণ সম্পন্ন করেন
বুয়েটের প্রকৌশলী ছানি, প্রথম আলোর রায়গঞ্জ উপজেলা প্রতিনিধি সাজেদুল ইসলাম, প্রথম আলো বন্ধু সভার সাবেক সভাপতি প্রাদীপ সাহা, স্বেচ্ছাসেবী অপূর্ব তেঘরী (অবৈতনিক পাঠশালার পরিচালক), কুড়মালি ভাষা গবেষক উজ্জ্বল মাহাথ এবং মাইটিভির প্রতিনিধি সোনাতন প্রমুখ। উল্লেখ্য ঃ
অনুষ্ঠানের এক বিশেষ মুহূর্তে পরিবেশ ও প্রকৃতির পাঠশালার প্রতিষ্ঠাতা ও দুইবারের জাতীয় পুরস্কারপ্রাপ্ত মাহবুবুল ইসলাম পলাশ সিরাজগঞ্জের ঐতিহ্যবাহী গামছা দিয়ে ডাক্তার বাবর আলীকে বরণ করে নেন। বক্তারা বলেন, পরিবেশ রক্ষায় ব্যক্তি উদ্যোগ ও সামাজিক সচেতনতা অপরিহার্য। এ ধরনের আয়োজন পরিবেশবান্ধব বাংলাদেশ গঠনে নতুন প্রজন্মকে অনুপ্রাণিত করবে।


আপনার মতামত লিখুন :
More News Of This Category