• বুধবার, ১৫ এপ্রিল ২০২৬, ১০:৪০ পূর্বাহ্ন
Headline
আমার দায়িত্ব দুস্থ মানুষের সেবা করা — ফয়সাল হাসান মাহমুদ আজ দৈনিক সিরাজগঞ্জ কন্ঠ পত্রিকার সম্পাদক এর মাতার দ্বিতীয় মৃত্যুবার্ষিকী সলঙ্গা ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে প্রার্থীতা ঘোষণা করেছেন সাবেক এজিএস দুলাল কাজিপুরে “দোস্ত এইড বাংলাদেশ সোসাইটি”র উদ্যাগে ৪০ জন দুঃস্থ ও হতদরিদ্র পরিবারের মাঝে নলকূপ বিতরণ  জাল টাকা তৈরির কারখানায় অভিযান, সরঞ্জামসহ আটক ১ সিরাজগঞ্জে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করলেন জেলা প্রশাসক মোঃ আমিনুল ইসলাম সিরাজগঞ্জের মানিকের জয়সূচক গোলে ফাইনালে বাংলাদেশ সিরাজগঞ্জে বাস দুর্ঘটনায় প্রাণ গেল ৩ জনের বেলকুচিতে ‘অনিরাপদ অভিবাসন ও মানব পাচার প্রতিরোধ বিষয়ক মতবিনিময় সভা অনুষ্ঠিত সিরাজগঞ্জে ইসলামিয়া কাউন্টি প্রিমিয়ার টি – ফিফটিন ক্রিকেট টুর্নামেন্টে এঁর উদ্বোধন করলেন হাজী আব্দুস সাত্তার

রায়গঞ্জে মৎস্য প্রকল্প বিষয়ক অবহিতকরণ কর্মশালা অনুষ্ঠিত

Reporter Name / ২২২ Time View
Update : বৃহস্পতিবার, ২৩ জানুয়ারি, ২০২৫

রায়গঞ্জে মৎস্য প্রকল্প বিষয়ক অবহিতকরণ কর্মশালা

মোঃ পারভেজ সরকার

সিরাজগঞ্জের রায়গঞ্জে নিমগাছি সমাজভিত্তিক মৎস্য সম্পদ ব্যবস্থাপনা শীর্ষক প্রকল্পের আওতায় আঞ্চলিক অবহিতকরণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার (২৩ জানুয়ারি) সকালে উপজেলা পরিষদ মিলনায়তনে এই কর্মশালা অনুষ্ঠিত হয়।

উপজেলা সহকারী কমিশনার ভূমি খাদিজা খাতুনের সভাপতিত্বে কর্মশালায় প্রধান অতিথির বক্তব্য রাখেন, রাজশাহী বিভাগীয় মৎস্য অধিদপ্তরের উপপরিচালক মো. আব্দুল ওয়াহেদ মন্ডল। প্রধান আলোচক ছিলেন, মৎস্য অধিদপ্তরের উপপরিচালক (বাস্তবায়ন শাখা) সরকার আনোয়ারুল কবীর আহমেদ।

অন্যদের মধ্যে বক্তব্য রাখেন, সিরাজগঞ্জ জেলা মৎস কর্মকর্তা শাহীনূর রহমান, মৎস্য অধিদপ্তরের উপপরিচালক (বাস্তবায়ন শাখা) রবিউল আউয়াল মন্ডল, সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা শরিফুল ইসলাম, রায়গঞ্জ উপজেলা বিএনপি’র সভাপতি শামছুল ইসলাম, উপজেলা জামায়াতে ইসলামীর আমীর মো. আলী মর্তুজা, রায়গঞ্জ প্রেস ক্লাবের আহবায়ক আবুল কালাম বিশ্বাস, সদস্য সচিব আলী হায়দার আব্বাসী, রায়গঞ্জ রিপোর্টার্স ইউনিটির সভাপতি আব্দুর রাজ্জাক রানা, সাংবাদিক গোলাম মুক্তাদির, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ছাত্র প্রতিনিধি ফাহিম বিশ্বাস প্রমুখ।

কর্মশালায় উপজেলা বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, জনপ্রতিনিধি, রাজনৈতিক নেতৃবৃন্দ, সাংবাদিক, সুফলভোগি মৎস্যজীবি ও মৎস্য চাষীসহ বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ছাত্র প্রতিনিধিদের একাংশ অংশগ্রহণ করেন।

অনুষ্ঠানে প্রকল্পের সার্বিক চিত্র তুলে ধরেন এবং সকল কার্যক্রম সুষ্ঠ ও সফল বাস্তবায়নে সকলের সহযোগিতা কামনার মাধ্যমে হাওরের সম্পদ বিশেষ করে মৎস্য সম্পদ রক্ষা ও বৃদ্ধিতে সক্রিয় থাকার অনুরোধ জানান প্রধান অতিথি।#


আপনার মতামত লিখুন :
More News Of This Category