• বুধবার, ১৫ এপ্রিল ২০২৬, ০৯:২৫ পূর্বাহ্ন
Headline
আমার দায়িত্ব দুস্থ মানুষের সেবা করা — ফয়সাল হাসান মাহমুদ আজ দৈনিক সিরাজগঞ্জ কন্ঠ পত্রিকার সম্পাদক এর মাতার দ্বিতীয় মৃত্যুবার্ষিকী সলঙ্গা ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে প্রার্থীতা ঘোষণা করেছেন সাবেক এজিএস দুলাল কাজিপুরে “দোস্ত এইড বাংলাদেশ সোসাইটি”র উদ্যাগে ৪০ জন দুঃস্থ ও হতদরিদ্র পরিবারের মাঝে নলকূপ বিতরণ  জাল টাকা তৈরির কারখানায় অভিযান, সরঞ্জামসহ আটক ১ সিরাজগঞ্জে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করলেন জেলা প্রশাসক মোঃ আমিনুল ইসলাম সিরাজগঞ্জের মানিকের জয়সূচক গোলে ফাইনালে বাংলাদেশ সিরাজগঞ্জে বাস দুর্ঘটনায় প্রাণ গেল ৩ জনের বেলকুচিতে ‘অনিরাপদ অভিবাসন ও মানব পাচার প্রতিরোধ বিষয়ক মতবিনিময় সভা অনুষ্ঠিত সিরাজগঞ্জে ইসলামিয়া কাউন্টি প্রিমিয়ার টি – ফিফটিন ক্রিকেট টুর্নামেন্টে এঁর উদ্বোধন করলেন হাজী আব্দুস সাত্তার

সিরাজগঞ্জে ডেঙ্গু প্রতিরোধে পরিস্কার-পরিছন্ন অভিযান কর্মসূচি উদ্বোধন করলেন জেলা প্রশাসক মোঃ আমিনুল ইসলাম

Reporter Name / ৪৩ Time View
Update : রবিবার, ১৫ মার্চ, ২০২৬

সিরাজগঞ্জে ডেঙ্গু প্রতিরোধে পরিস্কার-পরিছন্ন অভিযান কর্মসূচি উদ্বোধন করলেন- জেলা প্রশাসক মোঃ আমিনুল ইসলাম

‎স্টাফ রিপোর্টারঃ-
“এসো দেশবদলাই, নিজের আঙ্গিনা পরিস্কার রাখি”, পৃথিবী বদলাই, দূষণমুক্ত পরিবেশ গড়ি এই প্রতিপাদ্য নিয়ে-সারা দেশের ন্যায় সিরাজগঞ্জে ডেঙ্গু প্রতিরোধে পরিস্কার পরিছন্ন অভিযান কার্যক্রম শুরু হয়। দেশব্যাপি ডেঙ্গু প্রতিরোধে পরিছন্নতা অভিযানের অংশ হিসেবে-
শনিবার (১৪মার্চ) সকালে সিরাজগঞ্জ শহরের ঐতিহ্যবাহী কাটাখালির তীরে এই পরিছন্নতা অভিযানের শুভ উদ্বোধন করা হয়।
‎জেলা প্রশাসন এবং পৌরসভার আয়োজনে এই কার্যক্রমের উদ্বোধন করেন, জেলা প্রশাসক মোঃ আমিনুল ইসলাম। এসময় জেলার সিভিল সার্জন ডাঃ মোঃ নুরুল আমীন, স্থানীয় সরকার বিভাগের উপ-পরিচালক মোঃ কামরুজ্জামান, সিরাজগঞ্জ পৌরসভার প্রশাসক মোঃ শাহাদৎ হোসেন, সিরাজগঞ্জ পৌরসভার প্রশাসক মোঃ রফিকুল ইসলাম, সিরাজগঞ্জ চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির পরিচালক, সিরাজগঞ্জ শহরকে দূষণমুক্ত ও পরিবেশবান্ধব গড়ার লক্ষ্যে বিশেষ ভাবে পরিস্কার-পরিচ্ছন্নতার কর্মসূচী অগ্রনায়ক, পরিবেশবাদী, বিশিষ্ট ব্যবসায়ী, মানবতার ফেরিওয়ালা, সাবেক পৌর কাউন্সিলর হাজী মোঃ আব্দুস সাত্তার প্রমুখ।
পৌরসভা, উপজেলা প্রশাসন ও স্বেচ্ছাসেবকগণ, বিভিন্ন সামাজিক সংগঠন, হাজী মোঃ আব্দুস সাত্তারের পরিবেশবাদী পরিস্কার- পরিচ্ছন্ন টিম , পরিচ্ছন্নকর্মী, রাজনৈতিক নেতৃবৃন্দ, শিক্ষার্থীরা এই কর্মসূচিতে অংশ গ্রহণ করে এবং সাংবাদিকগণ উপস্থিত ছিলেন। এসময় জেলা প্রশাসক মোঃ আমিনুল ইসলাম বলেন প্রধানমন্ত্রীর আহবানে আমরা ডেঙ্গু প্রতিরোধে বিশেষ পরিস্কার পরিছন্ন অভিযান শুরু করেছি। প্রতি শনিবার জেলার ৯ টি উপজেলার বিভিন্ন স্থানে ৬ মাস ব্যাপী এই পরিস্কার পরিছন্নতা কার্যক্রম চলবে।


আপনার মতামত লিখুন :
More News Of This Category