• মঙ্গলবার, ১০ মার্চ ২০২৬, ০৮:০৯ অপরাহ্ন
Headline
কাজিপুরে বালুবাহী একটি ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে গাছের সাথে ধাক্কা লেগে চালক নিহত জাতীয় পাট দিবস উপলক্ষ্যে সিরাজগঞ্জে বর্ণাঢ্য র‍্যালি প্রদর্শন ও আলোচনা সভা অনুষ্ঠিত সিরাজগঞ্জে হাজী আব্দুস সাত্তার এর উদ্যোগে দরিদ্র, অসহায় পরিবারদের মাঝে চাউল বিতরণ সবুজ কানন স্কুল এন্ড কলেজের জুনিয়র স্কুল বৃত্তি পরীক্ষায় বৃত্তি প্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা প্রদান ও ইফতার মাহফিল অনুষ্ঠিত সিরাজগঞ্জ সদর থানার নতুন ওসি রাকিবুল হাসান ব্যবসায়ীদের তেল মজুদ না করার আহ্বান জ্বালানী মন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকুর পবিত্র রমজান মাসের চাঁদ দেখা গেছে,কাল থেকে রোজা বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের দায়িত্ব গ্রহণ করলেন ইকবাল হাসান মাহমুদ টুকু মামা মন্ত্রী ও ভাগনে প্রতিমন্ত্রী হওয়ায় সিরাজগঞ্জ জেলা বিএনপি সাধারণ সম্পাদক সাইদুর রহমান বাচ্চুর মিষ্টি বিতরণ সিরাজগঞ্জ জেলা বিএনপির সাধারণ সম্পাদক ও ৬টি সংসদীয় আসনের নির্বাচন পরিচালনা কমিটির প্রধান সমন্বয়ক সাইদুর রহমান বাচ্চুর সফল নেতৃত্বে ৬টি আসনের মধ্যে ৫টি আসনের নিরুঙ্কুশ বিজয় অর্জিত

তাড়াশে গলাকাটা মরদেহ উদ্ধার

Reporter Name / ১৬৯ Time View
Update : শনিবার, ১৯ এপ্রিল, ২০২৫

তাড়াশে গলাকাটা মরদেহ উদ্ধার

মো. আইয়ুব আলী, তাড়াশ (সিরাজগঞ্জ) প্রতিনিধিঃ সিরাজগঞ্জের তাড়াশে রাশিদুল ইসলাম (৪০) নামের এক পিকআপ চালকের গলাকাটা মরদেহ উদ্ধার করেছেন তাড়াশ থানা পুলিশ।
শনিবার বেলা ১১টার দিকে তাড়াশ-রানীরহাট আঞ্চলিক সড়কের তাড়াশ পৌর এলাকার আসানবাড়ী রাস্তার সাথে বোরধানের ক্ষেত থেকে পুলিশ ওই গলাকাটা মরদেহ উদ্ধার করেছেন।
রাশিদুল ইসলাম তাড়াশ পৌর সদরের ওয়াবদা বাঁধ এলাকার বাসিন্দা ও আব্দুল কাদের তুফানের ছেলে। তিনি পেশায় একজন পিকআপ চালক বলে পরিবার সুত্রে জানা গেছে।
বিষয়টি নিশ্চিত করেছেন তাড়াশ থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. জিয়াউর রহমান।
নিহতের মা আকলিমা খাতুন ও স্থানীয়রা জানান, গতকাল শুক্রবার বিকাল থেকে রাশিদুল ইসলামকে খুঁজে পাওয়া যাচ্ছিল না। পরে সকালে বাড়ির অদূরে তাড়াশ-রানীরহাট আঞ্চলিক সড়কের তাড়াশ পৌর এলাকার আসানবাড়ী রাস্তার সাথে বোরধানের ক্ষেতের পাশে তার গলাকাটা মরদেহ দেখতে পাওয়া যায়। ধারণা করা হচ্ছে দূর্বৃত্তরা তাকে গলা কেটে হত্যা করে লাশ ফেলে রেখে গেছে। পরে লোকজন বিষয়টি তাড়াশ থানা পুলিশকে জানান।
খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌছে মরদেহ উদ্ধারের করেন। এবং ময়না তদন্তে জন্য সিরাজগঞ্জে শহীদ এম. মুনসুর আলী মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
এ প্রসঙ্গে তাড়াশ থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. জিয়াউর রহমান আরো জানান, বিষয়টি নিয়ে পুলিশ তদন্ত শুরু করেছেন। বিস্তারিত কোন তথ্য পেলে আপনাদের কে জানানো হবে।


আপনার মতামত লিখুন :
More News Of This Category