• সোমবার, ১৬ মার্চ ২০২৬, ১২:০২ অপরাহ্ন
Headline
সিরাজগঞ্জ সরকারি কলেজ ছাত্রদল শাখা’র আয়োজনে আলোচনাসভা দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত সিরাজগঞ্জে এসএসসি ব্যাচ ৯৬ এর আয়োজনে আলোচনা সভা, দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত অসহায় সাহেরা বানুর জন্য হুইল চেয়ার নিয়ে হাজির মেয়র প্রার্থী সাইদুর রহমান বাচ্চু সিরাজগঞ্জ প্রেসক্লাবের দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত  সিরাজগঞ্জে সেবা মুক্ত স্কাউট গ্রুপের বার্ষিক স্কাউট ওন সনদ বিতরণ ও ইফতার মাহফিল অনুষ্ঠিত সিরাজগঞ্জে ঈদ উপলক্ষে চাউলের বস্তা উপহার দিয়ে শ্রমজীবী মানুষদের মুখে হাসি ফোটালেন বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজসেবক হাজী মোঃ আব্দুস সাত্তার সিরাজগঞ্জে ডেঙ্গু প্রতিরোধে পরিস্কার-পরিছন্ন অভিযান কর্মসূচি উদ্বোধন করলেন জেলা প্রশাসক মোঃ আমিনুল ইসলাম সিরাজগঞ্জে সামাজিক ও স্বেচ্ছাসেবী সংগঠন সম্মিলিত প্রয়াস এর আয়োজনে দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত সিরাজগঞ্জ চেম্বার অব কমার্সের উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল কাজিপুরে বালুবাহী একটি ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে গাছের সাথে ধাক্কা লেগে চালক নিহত

ভিক্টোরিয়া হাই স্কুলে বৈষম্যবিরোধী আন্দোলনে শহিদ ও আহতদের নিয়ে স্মরণ সভা অনুষ্ঠিত

Reporter Name / ১৯২ Time View
Update : সোমবার, ২৫ নভেম্বর, ২০২৪

ভিক্টোরিয়া হাই স্কুলে বৈষম্যবিরোধী আন্দোলনে শহিদ ও আহতদের নিয়ে স্মরণ সভা অনুষ্ঠিত

আজিজুর রহমান মুন্না, সিরাজগঞ্জঃ
সিরাজগঞ্জ শহরের ঐতিহ্যবাহী সুনামখ্যাত ভিক্টোরিয়া হাই স্কুলে বৈষম্যবিরোধী আন্দোলনে শহিদ ও আহতদের নিয়ে স্মরণ সভা অনুষ্ঠিত হয় । গত জুলাই-২০২৪ খ্রীঃ গণঅভ্যুত্থানের ঘটনা প্রবাহ নিয়ে আলোচনা, সাংস্কৃতিক অনুষ্ঠান ও বিভিন্ন প্রতিযোগিতার বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়। অনুষ্ঠানের শুরুতেই পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করেন, স্কুলের ৭ম শ্রেণীর ছাত্র মোঃ তানভীর হাসান। ভিক্টোরিয়া হাই স্কুলের আয়োজনে,
সোমবার (২৫ নভেম্বর) সকাল ১১টায় স্কুলের হলরুমে উক্ত অনুষ্ঠানের সভাপতিত্ব করেন, স্কুলের সুযোগ্য প্রধান শিক্ষক মোঃ সাজেদুল ইসলাম। অনুষ্ঠান পরিচালনা করেন, সহকারী শিক্ষক মোঃ রাশিদুল হাসান।
এ সময় অনুষ্ঠানে আলোচনা সভায় বক্তব্যে রাখেন , ভিক্টোরিয়া হাইস্কুলের সহকারী প্রধান শিক্ষক শফিউল আলম, সিনিয়র শিক্ষক মির্জা গোলাম মোস্তফা, সাইফুল ইসলাম, অচিন্ত কুমার , জিয়াসমিন সুলতানা, পারভীন খাতুন সহকারী শিক্ষক সাইফুল ইসলাম, রকিবুল হাসান, শামীম হোসেন, নাজমা খাতুন, শিউলি খাতুন, পূনিমা খাতুন, তাহমিনা খাতুন, কাওছার খান, হাবিবুল ইসলাম, রজব আলী, সালেহ আহমদ সৌরভ প্রমুখ।
এসময়ে বিদ্যালয়ের সকল শিক্ষক,কর্মকর্তা -কর্মচারী, শিক্ষার্থী উপস্থিত ছিলেন ।


আপনার মতামত লিখুন :
More News Of This Category