সবুজ কানন স্কুল এন্ড কলেজের জুনিয়র স্কুল বৃত্তি পরীক্ষায় বৃত্তি প্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা প্রদান ও ইফতার মাহফিল অনুষ্ঠিত
আজিজুর রহমান মুন্না-
সিরাজগঞ্জ শহরের সবুজ কানন স্কুল এন্ড কলেজের জুনিয়রবৃত্তি পরীক্ষা-২০২৫ এ বৃত্তিপ্রাপ্ত ছাত্র-ছাত্রীদের সংবর্ধনা প্রদান এবং দোয়া- মোনাজাত ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়।
বৃহস্পতিবার (৫ মার্চ ) বিকেলে “সবুজ কানন স্কুল এন্ড কলেজের লাইব্রেরী কক্ষে উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, সিরাজগঞ্জ চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির প্রেসিডেন্ট এবং বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য ও জেলা বিএনপির সাধারণ সম্পাদক মোঃ সাইদুর রহমান বাচ্চু। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, জেলা বিএনপি’র যুগ্ম-সাধারণ সম্পাদক মোঃ মিলন ইসলাম, দফতর সম্পাদক এস.এম.তানভীর মাহমুদ পলাশ, সহ-দফতর সম্পাদক শেখ মোঃ এনামুল হক, স্বেচ্ছাসেবক বিষয়ক সম্পাদক মোঃ আনোয়ার হোসেন রাজেশ, সবুজ কানন স্কুল এন্ড কলেজের অভিভাবক সদস্য ও জেলা যুবদলের সিনিয়র যুগ্ম-সাধারণ সম্পাদক মোঃ ময়নুল ইসলাম, শিক্ষক প্রতিনিধি মোঃ ঈমান আলী প্রমুখ। এ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন,
সবুজ কানন স্কুল এন্ড কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ মোঃ মাসুদ আলম। এসময়ে সবুজ কানন স্কুল এন্ড কলেজের শিক্ষক- শিক্ষিকা , কর্মকর্তা-কর্মচারী, শিক্ষার্থী, অভিভাবকসদস্য, সুধীজনেরা উপস্থিত ছিলেন।