• শনিবার, ১৮ এপ্রিল ২০২৬, ০২:২৪ পূর্বাহ্ন
Headline
সড়ক দুর্ঘটনায় আহত সাংবাদিক রেজাউল করিম খানকে দেখতে গেলেন জেলা বিএনপির সাধারণ সম্পাদক সাইদুর রহমান বাচ্চু আমার দায়িত্ব দুস্থ মানুষের সেবা করা — ফয়সাল হাসান মাহমুদ আজ দৈনিক সিরাজগঞ্জ কন্ঠ পত্রিকার সম্পাদক এর মাতার দ্বিতীয় মৃত্যুবার্ষিকী সলঙ্গা ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে প্রার্থীতা ঘোষণা করেছেন সাবেক এজিএস দুলাল কাজিপুরে “দোস্ত এইড বাংলাদেশ সোসাইটি”র উদ্যাগে ৪০ জন দুঃস্থ ও হতদরিদ্র পরিবারের মাঝে নলকূপ বিতরণ  জাল টাকা তৈরির কারখানায় অভিযান, সরঞ্জামসহ আটক ১ সিরাজগঞ্জে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করলেন জেলা প্রশাসক মোঃ আমিনুল ইসলাম সিরাজগঞ্জের মানিকের জয়সূচক গোলে ফাইনালে বাংলাদেশ সিরাজগঞ্জে বাস দুর্ঘটনায় প্রাণ গেল ৩ জনের বেলকুচিতে ‘অনিরাপদ অভিবাসন ও মানব পাচার প্রতিরোধ বিষয়ক মতবিনিময় সভা অনুষ্ঠিত

সাবেক এমপি আব্দুল মান্নান তালুকদারের স্বরণ সভা অনুষ্ঠিত

Reporter Name / ১৮০ Time View
Update : বৃহস্পতিবার, ৩১ জুলাই, ২০২৫

উন্নয়নে অবদানের জন্য সাবেক চারবারের সাংসদ আবদুল মান্নান তালুকদার স্মরনীয় হয়ে থাকবেন

ইকবাল হাসান মাহমুদ টুকু ।

স্টাফ রিপোর্টারঃ-
বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও সাবেক মন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকু বলেছেন,মরহুম আবদুল মান্নান তালুকদার ছিলেন একজন দেশপ্রেমিক প্রাজ্ঞ রাজনীতিবিদ ও অভিজ্ঞ পার্লামেন্টারিয়ান। উন্নয়নে অভূতপূর্ব অবদানের জন্য তিনি জনগণের মণিকোঠায় স্মরণীয়-,বরণীয় হয়ে থাকবেন। বুধবার বাদ আসর সিরাজগঞ্জের পৌর মালসাপাড়া কবরস্থান মসজিদে বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্ঠা, সিরাজগঞ্জ জেলা বিএনপির সাবেক সভাপতি ও সিরাজগঞ্জ – ৩ ( রায়গঞ্জ-তাড়াশ) আসনের বিএনপি দলীয় সাবেক চারবারের সংসদ সদস্য ও স্থানীয় সরকার বিষয়ক সংসদীয় স্থায়ী কমিটির সাবেক সভাপতি মরহুম আবদুল মান্নান তালুকদারের স্মরণে শোকসভা ও দোয়া মাহফিল প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
বিএনপি স্থায়ী কমিটির সদস্য ইকবাল হাসান মাহমুদ টুকু আরও বলেন, শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের জীবনাদর্শই ছিলো মরহুম আবদুল মান্নান তালুকদারের জীবনের পথচলা। মানবদরদী রাজনীতিবিদ হিসেবে তিনি ছিলেন জনগণের অতি কাছের মানুষ এবং বিএনপি দলীয় নীতি ও আদর্শ থেকে তিনি কখনোই পিছপা হননি।
এ সময় আরও বক্তব্য রাখেন বিএনপি জাতীয় নির্বাহী কমিটির সদস্য ও সিরাজগঞ্জ জেলা বিএনপির সাধারণ সম্পাদক মোঃ সাইদুর রহমান বাচ্চু এবং সাবেক সংসদ সদস্য মরহুম আবদুল মান্নান তালুকদার দ্বিতীয় ছেলে জেলা বিএনপি সদস্য রাহিদ মান্নান লেলিন।
পরে মরহুমের বিদেহী আত্মার মাগফিরাত কামনা করে ফাতিহা শরীফ ও দোয়া করা হয়। দোয়া পরিচালনা করেন মালসাপাড়া পৌর কবরস্থান মসজিদের ইমাম ও খতিব মাওলানা মুফতি জুবায়ের হোসেন।
দোয়া মাহফিলে বিএনপি ও অঙ্গ -সহযোগী সংগঠনের নেতাকর্মীসহ বহু ধর্মপ্রাণ মুসুল্লিরা উপস্থিত ছিলেন।


আপনার মতামত লিখুন :
More News Of This Category