• শুক্রবার, ১৭ এপ্রিল ২০২৬, ১১:৪৯ অপরাহ্ন
Headline
সড়ক দুর্ঘটনায় আহত সাংবাদিক রেজাউল করিম খানকে দেখতে গেলেন জেলা বিএনপির সাধারণ সম্পাদক সাইদুর রহমান বাচ্চু আমার দায়িত্ব দুস্থ মানুষের সেবা করা — ফয়সাল হাসান মাহমুদ আজ দৈনিক সিরাজগঞ্জ কন্ঠ পত্রিকার সম্পাদক এর মাতার দ্বিতীয় মৃত্যুবার্ষিকী সলঙ্গা ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে প্রার্থীতা ঘোষণা করেছেন সাবেক এজিএস দুলাল কাজিপুরে “দোস্ত এইড বাংলাদেশ সোসাইটি”র উদ্যাগে ৪০ জন দুঃস্থ ও হতদরিদ্র পরিবারের মাঝে নলকূপ বিতরণ  জাল টাকা তৈরির কারখানায় অভিযান, সরঞ্জামসহ আটক ১ সিরাজগঞ্জে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করলেন জেলা প্রশাসক মোঃ আমিনুল ইসলাম সিরাজগঞ্জের মানিকের জয়সূচক গোলে ফাইনালে বাংলাদেশ সিরাজগঞ্জে বাস দুর্ঘটনায় প্রাণ গেল ৩ জনের বেলকুচিতে ‘অনিরাপদ অভিবাসন ও মানব পাচার প্রতিরোধ বিষয়ক মতবিনিময় সভা অনুষ্ঠিত

সড়ক দুর্ঘটনায় আহত সাংবাদিক রেজাউল করিম খানকে দেখতে গেলেন জেলা বিএনপির সাধারণ সম্পাদক সাইদুর রহমান বাচ্চু

Reporter Name / ০ Time View
Update : শুক্রবার, ১৭ এপ্রিল, ২০২৬

সিরাজগঞ্জে সড়ক দুর্ঘটনায় আহত সাংবাদিক রেজাউল করিম খানকে দেখতে গেলেন সাইদুর রহমান বাচ্চু

স্টাফ রিপোর্টার: সিরাজগঞ্জে সড়ক দুর্ঘটনায় আহত সাংবাদিক ও জেলা বিএনপির সহ-প্রচার সম্পাদক রেজাউল করিম খানকে দেখতে তার নিজ বাসভবনে গিয়েছেন জেলা বিএনপির সাধারণ সম্পাদক সাইদুর রহমান বাচ্চু। গত কয়েকদিন আগে সড়ক দুর্ঘটনায় আহত হন সাংবাদিক রেজাউল করিম খান, যিনি একই সঙ্গে সিরাজগঞ্জ প্রেসক্লাবের আপ্যায়ন বিষয়ক সম্পাদকের দ্বায়িত্ব পালন করছেন এবং ধানগড়া ইউনিয়ন বিএনপির সাবেক সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করেছেন। বর্তমানে তিনি সদর উপজেলার সয়াধানগড়া উত্তরপাড়ায় নিজ বাসভবনে চিকিৎসাধীন রয়েছেন। শুক্রবার (১৭ এপ্রিল ২০২৬ ) বিকেলে বিএনপি কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য ও জেলা বিএনপির সাধারণ সম্পাদক সাইদুর রহমান বাচ্চু তার বাসভবনে গিয়ে শারীরিক অবস্থার খোঁজখবর নেন এবং সার্বিক চিকিৎসার বিষয়ে খোঁজ নেন।
এ সময় তিনি বলেন, “দলের নেতাকর্মীদের দুঃসময়ে পাশে দাঁড়ানো আমাদের নৈতিক দায়িত্ব। বিএনপি সবসময় জনগণের পাশে ছিল, আছে এবং ভবিষ্যতেও থাকবে। রাজপথে আন্দোলন-সংগ্রামের পাশাপাশি মানুষের পাশে দাঁড়াতে আমরা কখনো পিছপা হইনি।” তিনি আরও বলেন, “সহজ-সরল জীবনধারা, নেতৃত্বগুণ এবং কর্মীদের প্রতি আন্তরিক ভালোবাসা ধরে রেখেই আমরা কাজ করে যাচ্ছি। ইনশাআল্লাহ, আগামীতেও এই ধারা অব্যাহত থাকবে।” এ সময় তিনি আহত সাংবাদিক রেজাউল করিম খানের দ্রুত সুস্থতা কামনা করেন। এ সময় উপস্থিত ছিলেন সিরাজগঞ্জ জেলা বিএনপির সহ-দফতর সম্পাদক ও সিরাজগঞ্জ প্রেসক্লাবের দফতর সম্পাদক সাংবাদিক শেখ মোঃ এনামুল হক এবং সদর উপজেলা কৃষক দলের সহ-সভাপতি আজিমসহ অন্যান্য নেতাকর্মীরা।


আপনার মতামত লিখুন :
More News Of This Category