সিংড়ায় কর্মী শিক্ষা শিবির অনুষ্ঠিত
সিংড়া (নাটোর) প্রতিনিধি:
নাটোরের সিংড়ায় বাংলাদেশ শ্রমিক কল্যান ফেডারেশন সিংড়া উপজেলা শাখার উদ্যোগে কর্মী শিক্ষা শিবির অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার সকাল ১০ টায় উপজেলা পরিষদ হলরুমে এ সভা অনুষ্ঠিত হয়।
শ্রমিক কল্যান ফেডারেশনের সভাপতি আবু মুসা ফেরদৌসের সভাপতিত্বে বক্তব্য রাখেন, নাটোর -৩ সিংড়া আসনে জামায়াত মনোনীত সংসদ সদস্য পদপ্রার্থী প্রফেসর সাইদুর রহমান।
এছাড়া উপস্থিত ছিলেন, জেলা, উপজেলা ও ইউনিয়ন নেতৃবৃন্দ।