• শনিবার, ১৮ এপ্রিল ২০২৬, ০৬:৪৪ পূর্বাহ্ন
Headline
সড়ক দুর্ঘটনায় আহত সাংবাদিক রেজাউল করিম খানকে দেখতে গেলেন জেলা বিএনপির সাধারণ সম্পাদক সাইদুর রহমান বাচ্চু আমার দায়িত্ব দুস্থ মানুষের সেবা করা — ফয়সাল হাসান মাহমুদ আজ দৈনিক সিরাজগঞ্জ কন্ঠ পত্রিকার সম্পাদক এর মাতার দ্বিতীয় মৃত্যুবার্ষিকী সলঙ্গা ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে প্রার্থীতা ঘোষণা করেছেন সাবেক এজিএস দুলাল কাজিপুরে “দোস্ত এইড বাংলাদেশ সোসাইটি”র উদ্যাগে ৪০ জন দুঃস্থ ও হতদরিদ্র পরিবারের মাঝে নলকূপ বিতরণ  জাল টাকা তৈরির কারখানায় অভিযান, সরঞ্জামসহ আটক ১ সিরাজগঞ্জে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করলেন জেলা প্রশাসক মোঃ আমিনুল ইসলাম সিরাজগঞ্জের মানিকের জয়সূচক গোলে ফাইনালে বাংলাদেশ সিরাজগঞ্জে বাস দুর্ঘটনায় প্রাণ গেল ৩ জনের বেলকুচিতে ‘অনিরাপদ অভিবাসন ও মানব পাচার প্রতিরোধ বিষয়ক মতবিনিময় সভা অনুষ্ঠিত

এনডিপি কর্তৃক বাস্তবায়িত সমন্বিত কৃষি ইউনিটের জাতীয় নিরাপদ খাদ্য দিবস পালন

Reporter Name / ১৬২ Time View
Update : সোমবার, ৩ ফেব্রুয়ারি, ২০২৫

সিরাজগঞ্জে এনডিপি কর্তৃক বাস্তবায়িত সমন্বিত কৃষি ইউনিটের জাতীয় নিরাপদ খাদ্য দিবস পালন

আজিজুর রহমান মুন্না-
রবিবার সকালে সিরাজগঞ্জে ন্যাশনাল ডেভেলপমেন্ট প্রোগ্রাম (এনডিপি) কর্তৃক বাস্তবায়িত সমন্বিত কৃষি ইউনিটের আওতায় জাতীয় নিরাপদ খাদ্য দিবস-২০২৫ উদযাপিত হয়েছে।
‘খাদ্য হোক নিরাপদ, সুস্থ্য থাকুক জনগণ’ প্রতিপাদ্য বিষয় নিয়ে এবারের নিরাপদ খাদ্য দিবস উদযাপন করা হয়। দিবসটিকে কেন্দ্র করে সিরাজগঞ্জ শহরে বর্ণাঢ্য শোভাযাত্রা ও মাছুমপুর এনডিপি এনজিওর শাখা কার্যালয়ে এক আলোচনা সভার আয়োজন করা হয়। এনডিপি’র পরিচালক (ঋণ সহায়তা কর্মসূচি) মোসলেম উদ্দিন আহমেদ এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, খামারবাড়ি, সিরাজগঞ্জ এর অতিরিক্ত উপপরিচালক মশকর আলী। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, সিরাজগঞ্জ সদর উপজেলার খাদ্য নিয়ন্ত্রক মোহাজের হাসান। এছাড়াও এনডিপি বাস্তবায়িত কৈশোর কর্মসূচির আওতাধীন ছেলেমেয়েরা এতে স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করেন।
আলোচনা সভায় বক্তারা নিরাপদ খাদ্যের গুরুত্ব ও প্রয়োজনীয়তা তুলে ধরেন এবং খাদ্য নিরাপত্তা নিশ্চিতে কৃষক, ব্যবসায়ী ও ভোক্তাদের সম্মিলিত উদ্যোগের ওপর জোর দেন। ন্যাশনাল ডেভেলপমেন্ট প্রোগ্রাম (এনডিপি) এর এমন উদ্যোগ খাদ্য নিরাপত্তা ও জনস্বাস্থ্যের উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে সংশ্লিষ্টরা আশাবাদ ব্যক্ত করেন।
আলোচনা সভা শেষে নিরাপদ খাদ্য দিবসের তাৎপর্যের উপর রচনা এবং কুইজ প্রতিযোগিতা আয়োজন করা হয় এবং ৬ জন বিজয়ী কিশোরীকে পুরস্কার প্রদান করা হয়।


আপনার মতামত লিখুন :
More News Of This Category