• শনিবার, ১৮ এপ্রিল ২০২৬, ০৩:২৬ অপরাহ্ন
Headline
সড়ক দুর্ঘটনায় আহত সাংবাদিক রেজাউল করিম খানকে দেখতে গেলেন জেলা বিএনপির সাধারণ সম্পাদক সাইদুর রহমান বাচ্চু আমার দায়িত্ব দুস্থ মানুষের সেবা করা — ফয়সাল হাসান মাহমুদ আজ দৈনিক সিরাজগঞ্জ কন্ঠ পত্রিকার সম্পাদক এর মাতার দ্বিতীয় মৃত্যুবার্ষিকী সলঙ্গা ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে প্রার্থীতা ঘোষণা করেছেন সাবেক এজিএস দুলাল কাজিপুরে “দোস্ত এইড বাংলাদেশ সোসাইটি”র উদ্যাগে ৪০ জন দুঃস্থ ও হতদরিদ্র পরিবারের মাঝে নলকূপ বিতরণ  জাল টাকা তৈরির কারখানায় অভিযান, সরঞ্জামসহ আটক ১ সিরাজগঞ্জে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করলেন জেলা প্রশাসক মোঃ আমিনুল ইসলাম সিরাজগঞ্জের মানিকের জয়সূচক গোলে ফাইনালে বাংলাদেশ সিরাজগঞ্জে বাস দুর্ঘটনায় প্রাণ গেল ৩ জনের বেলকুচিতে ‘অনিরাপদ অভিবাসন ও মানব পাচার প্রতিরোধ বিষয়ক মতবিনিময় সভা অনুষ্ঠিত

কষ্টিপাথরের তৈরি বিষ্ণু মূর্তি উদ্ধার- ৩ জন গ্রেফতার

Reporter Name / ৩৪০ Time View
Update : শুক্রবার, ৯ মে, ২০২৫

সিরাজগঞ্জে মহামূল্যবান কষ্টিপাথরের তৈরি বিষ্ণু মূর্তি উদ্ধারসহ ৩ জন পাচারকারীকে গ্রেফতার

ওয়াসিম সেখ-

সিরাজগঞ্জে মহামূল্যবান কষ্টিপাথরের তৈরি বিষ্ণু মূর্তি উদ্ধারসহ ৩ জন পাচারকারীকে গ্রেফতার র‌্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন র‌্যাব-১২।

শুক্রবার (০৯ মে) সকালে র‌্যাব-১২, সদর কোম্পানির কমান্ডার দীপংকর ঘোষ স্বাক্ষরিত প্রেস বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করেছেন।
প্রেস বিজ্ঞপ্তিতে আরো জানানো হয়, গত ০৮ মে সন্ধ্যায় র‌্যাব-১২, সদর কোম্পানির একটি চৌকস আভিযানিক দল বগুড়া জেলার শেরপুর উপজেলার ১০নং শাহবন্দেগী ইউনিয়নের রাজবাড়ি মুকুন্দ গ্রামের মওলানা মোঃ আল-আমিন এর পুকুরের দক্ষিন পাশে অবস্থিত মাছের খাবারের টিনের ঘরে ভিতর হতে মহামূল্যবান কষ্টিপাথরের তৈরি বিষ্ণু মূর্তি উদ্ধারসহ ৩ জন পাচারকারীকে গ্রেফতার করেছে।
গ্রেফতারকৃত পাচারকারীরা হলেন বগুড়া জেলার শেরপুর উপজেলার রাজবাড়ি মুকুন্দ গ্রামের মোঃ আঃ সালামের ছেলে মোঃ নাসিম উদ্দিন (২৮), মৃত আলিমুদ্দিন প্রামানিকের ছেলে মোঃ ফরিদ প্রামানিক (৩৫), ও একই উপজেলার আড়ং শাইল গ্রামের মৃত রইস উদ্দিনের ছেলে মোঃ বুলবুল আহাম্মেদ (৪০)।

র‌্যাব-১২ এর প্রাথমিক জিজ্ঞাসাবাদে, আসামিগণ মহামূল্যবান কষ্টিপাথরের তৈরি বিষ্ণু মূর্তি নিজ হেফাজতে রেখে বাংলাদেশ হইতে বিদেশে পাচারের কথা স্বীকার করে।

গ্রেফতারকৃত আসামিগণের বিরুদ্ধে বগুড়া জেলার শেরপুর থানায় একটি মামলা দায়ের করা হয়েছে।


আপনার মতামত লিখুন :
More News Of This Category