• শনিবার, ১৮ এপ্রিল ২০২৬, ১০:২২ অপরাহ্ন
Headline
সড়ক দুর্ঘটনায় আহত সাংবাদিক রেজাউল করিম খানকে দেখতে গেলেন জেলা বিএনপির সাধারণ সম্পাদক সাইদুর রহমান বাচ্চু আমার দায়িত্ব দুস্থ মানুষের সেবা করা — ফয়সাল হাসান মাহমুদ আজ দৈনিক সিরাজগঞ্জ কন্ঠ পত্রিকার সম্পাদক এর মাতার দ্বিতীয় মৃত্যুবার্ষিকী সলঙ্গা ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে প্রার্থীতা ঘোষণা করেছেন সাবেক এজিএস দুলাল কাজিপুরে “দোস্ত এইড বাংলাদেশ সোসাইটি”র উদ্যাগে ৪০ জন দুঃস্থ ও হতদরিদ্র পরিবারের মাঝে নলকূপ বিতরণ  জাল টাকা তৈরির কারখানায় অভিযান, সরঞ্জামসহ আটক ১ সিরাজগঞ্জে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করলেন জেলা প্রশাসক মোঃ আমিনুল ইসলাম সিরাজগঞ্জের মানিকের জয়সূচক গোলে ফাইনালে বাংলাদেশ সিরাজগঞ্জে বাস দুর্ঘটনায় প্রাণ গেল ৩ জনের বেলকুচিতে ‘অনিরাপদ অভিবাসন ও মানব পাচার প্রতিরোধ বিষয়ক মতবিনিময় সভা অনুষ্ঠিত

কাজিপুরে চরাঞ্চলের সুবিধাভোগী ৫৭৫ পরিবারকে হাঁস বিতরণ

Reporter Name / ৮৮ Time View
Update : বৃহস্পতিবার, ৩০ অক্টোবর, ২০২৫

কাজিপুরে চরাঞ্চলের সুবিধাভোগী ৫৭৫ জন পরিবারকে মাথাপিছু ১৩’টি করে হাঁস ও দু’টি করে হাঁসা বিতরণ

আজিজুর রহমান মুন্না-
সিরাজগঞ্জ কাজিপুর উপজেলা প্রাণিসম্পদ দপ্তর ও ভেটেরিনারি হাসপাতাল কাজিপুর অফিস হতে গত বুধবার থেকে তিন দিনব্যাপী হাঁস বিতরণ অনুষ্ঠিত হয় । উত্তরাঞ্চলের সীমান্তবর্তী সুবিধা বঞ্চিত ৮৬ টি এলাকা নদী বিধৌত চরাঞ্চলের সমন্বিত প্রাণিসম্পদ উন্নয়ন প্রকল্প হাঁস পালন প্যাকেজের আওতায়- এলাকার সুবিধাভোগী ৫৭৫ জন পরিবারকে মাথাপিছু ১৩’টি করে হাঁস ও দু’টি করে হাঁসা প্রদান করা হচ্ছে। গত বুধবার ২৮৭’জনকে এবং বৃহস্পতিবার একই পরিমাণ পরিবারের মধ্যে বিতরণ কার্যক্রম অনুষ্ঠিত হয়। ২৮ শে অক্টোবর বুধবার বিতরণকালীন সময়ে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, প্রাণিসম্পদ অধিদপ্তর ঢাকা’র, অত্র প্রকল্পের প্রকল্প-পরিচালক টিকাদার ডাঃ নন্দ দুলাল ।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, সিরাজগঞ্জ জেলা প্রাণিসম্পদ অফিসার ডাঃ এ,কে,এম আনারুল হক।
এ বিতরণ কার্যক্রম অনুষ্ঠানে স্বাগত জানিয়ে বক্তব্যে রাখেন, কাজিপুর উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডাঃ ডাঃ দিদারুল আহসান প্রমুখ।


আপনার মতামত লিখুন :
More News Of This Category