• শনিবার, ১৮ এপ্রিল ২০২৬, ০৩:২৯ অপরাহ্ন
Headline
সড়ক দুর্ঘটনায় আহত সাংবাদিক রেজাউল করিম খানকে দেখতে গেলেন জেলা বিএনপির সাধারণ সম্পাদক সাইদুর রহমান বাচ্চু আমার দায়িত্ব দুস্থ মানুষের সেবা করা — ফয়সাল হাসান মাহমুদ আজ দৈনিক সিরাজগঞ্জ কন্ঠ পত্রিকার সম্পাদক এর মাতার দ্বিতীয় মৃত্যুবার্ষিকী সলঙ্গা ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে প্রার্থীতা ঘোষণা করেছেন সাবেক এজিএস দুলাল কাজিপুরে “দোস্ত এইড বাংলাদেশ সোসাইটি”র উদ্যাগে ৪০ জন দুঃস্থ ও হতদরিদ্র পরিবারের মাঝে নলকূপ বিতরণ  জাল টাকা তৈরির কারখানায় অভিযান, সরঞ্জামসহ আটক ১ সিরাজগঞ্জে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করলেন জেলা প্রশাসক মোঃ আমিনুল ইসলাম সিরাজগঞ্জের মানিকের জয়সূচক গোলে ফাইনালে বাংলাদেশ সিরাজগঞ্জে বাস দুর্ঘটনায় প্রাণ গেল ৩ জনের বেলকুচিতে ‘অনিরাপদ অভিবাসন ও মানব পাচার প্রতিরোধ বিষয়ক মতবিনিময় সভা অনুষ্ঠিত

কাজিপুরে দলীয় নেতাকর্মীদের সাথে কনকচাঁপার মতবিনিময়

Reporter Name / ২৯৬ Time View
Update : শনিবার, ৪ জানুয়ারি, ২০২৫

কাজিপুরে দলীয় নেতাকর্মীদের সাথে কনকচাঁপার মতবিনিময়

লিমন খান : কাজিপুর (সিরাজগঞ্জ) প্রতিনিধিঃ- সিরাজগঞ্জের কাজিপুরে বিএনপির দলীয় নেতাকর্মী ও সাধারণ জনগণের সাথে মতবিনিময় করেছেন কণ্ঠশিল্পী রুমানা মোর্শেদ কনকচাঁপা।

শুক্রবার সকালে উপজেলার সোনামুখী বাজারে প্রথম মতবিনিময় করেন তিনি। পরে নিজ ইউনিয়ন মাইজবাড়ির ঢেকুরিয়া বাজারে মতবিনিময় করেন কনকচাঁপা।

এসময় ব্যাটারীচালিত ইজিবাইকের ওপর দাঁড়িয়ে নেতাকর্মী ও সাধারণ জনগণের উদ্দেশ্যে বক্তব্য দেন। জনগণের উদ্দেশ্যে তিনি বলেন, ‘সত্যি বলতে মাইজবাড়িতে আমার কোন বাড়ি নাই। কারো যদি ভিটাবাড়ি না থাকে সেটা কি তার অপরাধ? আমি বিশ্বাস করি মাইজবাড়ির প্রত্যেকটি বাড়িই আমার বাড়ি। সারা কাজীপুরই আমার বাড়ি। আর যদি দরকার হয় আমি একটা বাড়ি করবো।’

তিনি আরও বলেন, ‘আমি কাজিপুরের মেয়ে এর মধ্যে কোন মিথ্যা নেই। আমি যেন আপনাদের পাশে থেকে ভালোবাসার প্রতিদান দিতে পারি। আপনাদের জীবন শান্তিময়-সুশৃঙ্খলভাবে গড়ে তুলতে পারি সেই জন্য আমাকে কাজ করার সুযোগ দেন। আমি আপনাদের লোক আপনাদের ভালোবাসি।’

এরপর নেতাকর্মীর মোটরসাইকেল বহর নিয়ে উপজেলার মেঘাই ও আলমপুর হয়ে চালিতাডাঙ্গা ইউনিয়নের লক্ষীপুরে কামরুল হাসান তরুর বাড়িতে যান। সেখানেও সাধারণ জনগণের সাথে শুভেচ্ছা বিনিময় করেন কনকচাঁপা।

এসময় উপস্থিত ছিলেন, উপজেলা বিএনপির সহসভাপতি অ্যাডভোকেট রবিউল হাসান, আব্দুল মালেক তরফদার স্বপন, স্বেচ্ছাসেবক দলের সাবেক সভাপতি ইমরুল কায়েস সবুর, ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক লিয়াকত আলী, সদস্য সচীব আশরাফুল আলম, যুবদলের যুগ্ম সাধারণ সম্পাদক শেখ জাহিদ, ধুনট যুবদলের সাবেক সভাপতি রাশেদুজ্জামান উজ্জ্বল, সমাজসেবক কামরুল হাসান তরু প্রমুখ।

উল্লেখ্য, ২০১৮ সালের জাতীয় নির্বাচনে বিএনপির দলীয় মনোনয়ন নিয়ে সিরাজগঞ্জ -১ আসনে প্রতিদ্বন্দ্বিতা করেন কনকচাঁপা। এবারও ধানের শীষের মনোনয়ন প্রত্যাশী তিনি।


আপনার মতামত লিখুন :
More News Of This Category