• শনিবার, ১৮ এপ্রিল ২০২৬, ০১:৪৯ অপরাহ্ন
Headline
সড়ক দুর্ঘটনায় আহত সাংবাদিক রেজাউল করিম খানকে দেখতে গেলেন জেলা বিএনপির সাধারণ সম্পাদক সাইদুর রহমান বাচ্চু আমার দায়িত্ব দুস্থ মানুষের সেবা করা — ফয়সাল হাসান মাহমুদ আজ দৈনিক সিরাজগঞ্জ কন্ঠ পত্রিকার সম্পাদক এর মাতার দ্বিতীয় মৃত্যুবার্ষিকী সলঙ্গা ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে প্রার্থীতা ঘোষণা করেছেন সাবেক এজিএস দুলাল কাজিপুরে “দোস্ত এইড বাংলাদেশ সোসাইটি”র উদ্যাগে ৪০ জন দুঃস্থ ও হতদরিদ্র পরিবারের মাঝে নলকূপ বিতরণ  জাল টাকা তৈরির কারখানায় অভিযান, সরঞ্জামসহ আটক ১ সিরাজগঞ্জে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করলেন জেলা প্রশাসক মোঃ আমিনুল ইসলাম সিরাজগঞ্জের মানিকের জয়সূচক গোলে ফাইনালে বাংলাদেশ সিরাজগঞ্জে বাস দুর্ঘটনায় প্রাণ গেল ৩ জনের বেলকুচিতে ‘অনিরাপদ অভিবাসন ও মানব পাচার প্রতিরোধ বিষয়ক মতবিনিময় সভা অনুষ্ঠিত

কাজিপুরে যমুনা নদীতে অভিযান চালিয়ে অবৈধ জাল জব্দ

Reporter Name / ১৭৮ Time View
Update : সোমবার, ২১ এপ্রিল, ২০২৫

কাজিপুরে যমুনা নদীতে অভিযান চালিয়ে অবৈধ জাল জব্দ ও পুড়িয়ে ধ্বংস

স্টাফ রিপোর্টারঃ-
সিরাজগঞ্জ কাজিপুর উপজেলা মৎস্য বিভাগের ব্যবস্থাপনায় যমুনা নদীতে মৎস্য সংরক্ষণ আইনে অভিযান পরিচালনা করে ৩’লাখ ৫০’হাজার টাকা মূল্য মানের বিভিন্ন অবৈধ জাল জব্দ ও তা পুড়িয়ে ধ্বংস করা হয় ।
সোমবার (২১এপ্রিল) সকাল হতে দিনব্যাপি যমুনা নদীতে পরিচালিত অভিযান সহায়তা করে সিরাজগঞ্জ নৌ-পুলিশ । কাজিপুর উপজেলা মৎস্য অফিসার হাসান মাহমুদুল হক বলেন, কাজিপুর উপজেলার যমুনা নদীর দূর্গম চরাঞ্চল তেকানি, শুভগাছা এবং গান্ধাইল ইউনিয়নের বিভিন্ন গ্রামের নদী সীমানা থেকে ১১০ সেট অবৈধ চায়না দুয়ারী জাল এবং ২ হাজার মিটার অবৈধ কারেন্ট জাল পরিত্যাক্ত অবস্থায় জব্দ করে পুড়িয়ে দেয়া হয়েছে, যার বাজার মূল্য ৩ লক্ষ ৫০ হাজার টাকা। অভিযান অব্যাহত থাকবে। অভিযানে মৎস্য ক্ষেত্র সহকারী ইসমাইল হোসেনসহ সিরাজগঞ্জ নৌ-পুলিশ থানার সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন।

জানা যায় যে, কাজিপুর উপজেলার যমুনা নদীর দুর্গম চরাঞ্চলের ৬টি ইউনিয়নের বিভিন্ন গ্রামে কিছু অসাধু ব্যক্তি ও মহাজন অবৈধ চায়না দুয়ারী, কারেন্ট জালসহ বিভিন্ন ক্ষতিকারক জাল দিয়ে মাছ শিকার করে আসছে, এতেকরে নদীতে মৎস্য সম্পদ ও জীববৈচিত্র্য প্রভাবিত হতে পারে বলে জানিয়েছেন সচেতন মহল। সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে আরো ক্রিয়াশীল হতে আহ্বান জানান তারা।


আপনার মতামত লিখুন :
More News Of This Category