• শনিবার, ১৮ এপ্রিল ২০২৬, ০১:০৬ অপরাহ্ন
Headline
সড়ক দুর্ঘটনায় আহত সাংবাদিক রেজাউল করিম খানকে দেখতে গেলেন জেলা বিএনপির সাধারণ সম্পাদক সাইদুর রহমান বাচ্চু আমার দায়িত্ব দুস্থ মানুষের সেবা করা — ফয়সাল হাসান মাহমুদ আজ দৈনিক সিরাজগঞ্জ কন্ঠ পত্রিকার সম্পাদক এর মাতার দ্বিতীয় মৃত্যুবার্ষিকী সলঙ্গা ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে প্রার্থীতা ঘোষণা করেছেন সাবেক এজিএস দুলাল কাজিপুরে “দোস্ত এইড বাংলাদেশ সোসাইটি”র উদ্যাগে ৪০ জন দুঃস্থ ও হতদরিদ্র পরিবারের মাঝে নলকূপ বিতরণ  জাল টাকা তৈরির কারখানায় অভিযান, সরঞ্জামসহ আটক ১ সিরাজগঞ্জে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করলেন জেলা প্রশাসক মোঃ আমিনুল ইসলাম সিরাজগঞ্জের মানিকের জয়সূচক গোলে ফাইনালে বাংলাদেশ সিরাজগঞ্জে বাস দুর্ঘটনায় প্রাণ গেল ৩ জনের বেলকুচিতে ‘অনিরাপদ অভিবাসন ও মানব পাচার প্রতিরোধ বিষয়ক মতবিনিময় সভা অনুষ্ঠিত

ঢাকা মহানগর উত্তর স্বেচ্ছাসেবক দলের সাবেক সাধারণ সম্পাদক’কে নৃশংস হত্যাকাণ্ডের প্রতিবাদে- সিরাজগঞ্জ জেলা শাখা স্বেচ্ছাসেবক দলের বিক্ষোভ

Reporter Name / ৬১ Time View
Update : রবিবার, ১১ জানুয়ারি, ২০২৬

ঢাকা মহানগর উত্তর স্বেচ্ছাসেবক দলের সাবেক সাধারণ সম্পাদক’কে নৃশংস হত্যাকাণ্ডের প্রতিবাদে- সিরাজগঞ্জ জেলা শাখা স্বেচ্ছাসেবক দলের বিক্ষোভ

আজিজুর রহমান মুন্না,
ঢাকা মহানগর উত্তর স্বেচ্ছাসেবক দলের সাবেক সাধারণ সম্পাদক আজিজুর রহমান মোসাব্বির কে নৃশংস ভাবে হত্যাকাণ্ডের প্রতিবাদে কেন্দ্রীয় স্বেচ্ছাসেবক দলের ঘোষিত কর্মসূচি’র অংশ হিসেবে সিরাজগঞ্জ জেলা শাখার স্বেচ্ছাসেবক দলের উদ্যোগে এক প্রতিবাদ সভা ও বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়। জেলা জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দল সিরাজগঞ্জ জেলা শাখার উদ্যোগে- শনিবার (১০জানুয়ারি-২০২৬খ্রি.) বিকেলে সিরাজগঞ্জ জেলা বিএনপির কার্যালয়ের সন্মুখ এক প্রতিবাদ সভা ও সিরাজগঞ্জ শহরে প্রধান প্রধান সড়ক বিক্ষোভ মিছিল শেষে বাজার স্টেশন এক প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়। উক্ত কর্মসূচি সিরাজগঞ্জ জেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক আব্দুল্লাহ আল কায়েস এঁর নেতৃত্বে এবং সদস্য সচিব মিলন হক রঞ্জু’র পরিচালনা প্রতিবাদ সভা ও বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়। এতে সিরাজগঞ্জ জেলা স্বেচ্ছাসেবক দলের সিনিয়র যুগ্ন-আহবায়ক মোঃ আহসান হাবিব উজ্জ্বল, যুগ্ন-আহবায়ক মোঃ ছানোয়ার হোসেন ছানু, তানভীর শাকিল, আব্দুল কাদের তালুকদার রিমন, নাজমুল হক সহ অন্যান্য নেতৃবৃন্দ জেলা, উপজেলা /থানা ইউনিটের আওতাধীন বিভিন্ন ইউনিটের নেতাকর্মীরা স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করেন। উক্ত প্রতিবাদ সভা ও বিক্ষোভ মিছিলে বক্তারা প্রকাশ্যে সংঘটিত এই হত্যাকাণ্ডের তীব্র নিন্দা জানান এবং দোষীদের দ্রুত গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি করেন। কর্মসূচিটি শান্তিপূর্ণভাবে সম্পন্ন হয়।


আপনার মতামত লিখুন :
More News Of This Category