• শনিবার, ১৮ এপ্রিল ২০২৬, ০৩:০৫ অপরাহ্ন
Headline
সড়ক দুর্ঘটনায় আহত সাংবাদিক রেজাউল করিম খানকে দেখতে গেলেন জেলা বিএনপির সাধারণ সম্পাদক সাইদুর রহমান বাচ্চু আমার দায়িত্ব দুস্থ মানুষের সেবা করা — ফয়সাল হাসান মাহমুদ আজ দৈনিক সিরাজগঞ্জ কন্ঠ পত্রিকার সম্পাদক এর মাতার দ্বিতীয় মৃত্যুবার্ষিকী সলঙ্গা ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে প্রার্থীতা ঘোষণা করেছেন সাবেক এজিএস দুলাল কাজিপুরে “দোস্ত এইড বাংলাদেশ সোসাইটি”র উদ্যাগে ৪০ জন দুঃস্থ ও হতদরিদ্র পরিবারের মাঝে নলকূপ বিতরণ  জাল টাকা তৈরির কারখানায় অভিযান, সরঞ্জামসহ আটক ১ সিরাজগঞ্জে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করলেন জেলা প্রশাসক মোঃ আমিনুল ইসলাম সিরাজগঞ্জের মানিকের জয়সূচক গোলে ফাইনালে বাংলাদেশ সিরাজগঞ্জে বাস দুর্ঘটনায় প্রাণ গেল ৩ জনের বেলকুচিতে ‘অনিরাপদ অভিবাসন ও মানব পাচার প্রতিরোধ বিষয়ক মতবিনিময় সভা অনুষ্ঠিত

তীব্র তাপদাহে বিশুদ্ধ বোতলজাতপানি বিতরণ করেন, সিরাজগঞ্জ জেলা বিএনপির সাধারণ সম্পাদক সাইদুর রহমান বাচ্চু

Reporter Name / ১০৭ Time View
Update : শুক্রবার, ২৫ এপ্রিল, ২০২৫

তীব্র তাপদাহে বিশুদ্ধ বোতলজাতপানি বিতরণ করেন, সিরাজগঞ্জ জেলা বিএনপির সাধারণ সম্পাদক সাইদুর রহমান বাচ্চু

আজিজুর রহমান মুন্না–
সিরাজগঞ্জে তীব্র এ গরমে যখন জনজীবন অতিষ্ঠ তখন সিরাজগঞ্জ শহরবাসীর মাঝে বিশুদ্ধ সুপেয় বোতলজাত পানি নিয়ে হাজির হন বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য ও জেলা বিএনপির সাধারণ সম্পাদক মোঃ সাইদুর রহমান বাচ্চু’র তার টিম।

বুধবার (২৩ এপ্রিল) সকাল থেকে দুপুর পর্যন্ত সিরাজগঞ্জ শহরের এস.এস.রোড়, মাড়োয়ারি পট্রি, বাজার স্টেশন সহ বিভিন্ন সড়কে, স্পটে বা পয়েন্ট রিকশা-ভ্যানগাড়িচালক , অটোরিকশা, সিএনজি চালক এবং অনেক গাড়ির যাত্রীদের মাঝে, দিনমজুর, খেটে খাওয়া মানুষ, পথচারী এবং সাধারণ মানুষদের মাঝে বিনামূল্যে বিশুদ্ধ বোতলজাত পানি বিতরণ করা হয়।
গরমে পথে চলাচলকারী মানুষদের তৃষ্ণা মেটাতে আগ্রহ নিয়ে পান করছেন এ বোতলজাত পানি।
গাড়ি চালক সেলিম বলেন, আজকের গরমে পানি পিপাসায় গলা শুকিয়ে গিয়েছিলো এমন সময় একটা পানির বোতল পেয়ে খাইলাম শান্তি পাইলাম। বিতরণ করা ওরা বললো এ পানির বোতল দিয়েছেন, জেলা বিএনপি’র সাধারণ সম্পাদক সাইদুর রহমান বাচ্চু ভাই পক্ষে থেকে।
একই কথা বললেন রিকশাচালক বাবু ও সাত্তার, রোদে রিকশা চালিয়ে আজকে গলা শুকিয়ে গিয়েছিলো- এমন সময়ে বাচ্চু ভাইয়ের পক্ষ থেকে পানির বোতল টা পেয়ে ভালোই হলো- খাইলাম পিপাসা মিটলো। আরও বললো বাচ্চু ভাই ভালো মানুষ ভালো নেতা, সেতো আমাদের জনতার মেয়র কইয়া ডাকি , যখন পৌরসভায় ভোটে দাড়াইছিলো তখন ভোটের দিন আওয়ামীলীগের লোকজনের চোখ ফাকি দিয়া খুব কৌশল কইরা কষ্ট গোপনে একটা ভোট দিয়ে ছিলাম কিন্তু আওয়ামীলীগ লোকেরা ভোট দিবার দেয় নাই তারাই ভোট দিয়ে ফলাফল পাল্টাইয়া ভোট চুরি কইরা মুক্তা সাফকে মেয়র বানাইছিলো।

এদিকে জেলা সিভিল সার্জন ডাঃ মোঃ নুরুল আমীন জানান, এই বেশি গরমে, হিট স্ট্রোকের একটা সম্ভাবনা থাকে। তাই সর্বস্তরের মানুষ যেন ঢিলেঢালা সুতি জাতীয়, সাদা কাপড় পড়ে। মাঝে মাঝে ছায়া স্থানে অবস্থান করবে এবং বিশুদ্ধ পানি খাবে এবং বিনা প্রয়োজনে রৌদে চলাফেরা না করাই ভালো ।


আপনার মতামত লিখুন :
More News Of This Category