• শনিবার, ১৮ এপ্রিল ২০২৬, ০৫:৫০ পূর্বাহ্ন
Headline
সড়ক দুর্ঘটনায় আহত সাংবাদিক রেজাউল করিম খানকে দেখতে গেলেন জেলা বিএনপির সাধারণ সম্পাদক সাইদুর রহমান বাচ্চু আমার দায়িত্ব দুস্থ মানুষের সেবা করা — ফয়সাল হাসান মাহমুদ আজ দৈনিক সিরাজগঞ্জ কন্ঠ পত্রিকার সম্পাদক এর মাতার দ্বিতীয় মৃত্যুবার্ষিকী সলঙ্গা ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে প্রার্থীতা ঘোষণা করেছেন সাবেক এজিএস দুলাল কাজিপুরে “দোস্ত এইড বাংলাদেশ সোসাইটি”র উদ্যাগে ৪০ জন দুঃস্থ ও হতদরিদ্র পরিবারের মাঝে নলকূপ বিতরণ  জাল টাকা তৈরির কারখানায় অভিযান, সরঞ্জামসহ আটক ১ সিরাজগঞ্জে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করলেন জেলা প্রশাসক মোঃ আমিনুল ইসলাম সিরাজগঞ্জের মানিকের জয়সূচক গোলে ফাইনালে বাংলাদেশ সিরাজগঞ্জে বাস দুর্ঘটনায় প্রাণ গেল ৩ জনের বেলকুচিতে ‘অনিরাপদ অভিবাসন ও মানব পাচার প্রতিরোধ বিষয়ক মতবিনিময় সভা অনুষ্ঠিত

সলঙ্গা ফোরামের উদ্যোগে রক্তাক্ত সলঙ্গা বিদ্রোহ দিবস পালিত

Reporter Name / ১৯৮ Time View
Update : সোমবার, ২৭ জানুয়ারি, ২০২৫

সিরাজগঞ্জে সলঙ্গা ফোরামের উদ্যোগে
রক্তাক্ত সলঙ্গা বিদ্রোহ দিবস পালিত

এম দুলাল উদ্দিন আহমেদ-

সিরাজগঞ্জে সলঙ্গা ফোরামের উদ্যোগে রক্তাক্ত সলঙ্গা বিদ্রোহ দিবস পালিত হয়েছে। দিবসটি উপলক্ষে সোমবার (২৭ জানুয়ারী) সন্ধ্যা ৬টায় সিরাজগঞ্জস্থ দৈনিক কলম সৈনিকের সভা কক্ষে এক আলোচনাসভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
সলঙ্গা ফোরামের সভাপতি এএইচএম মহিবুল্লাহ মহিবের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক বিশিষ্ট সাংবাদিক এম দুলাল উদ্দিন আহমেদের সঞ্চালনায় অনুষ্ঠিত আলোচনা সভায় বক্তব্য রাখেন মাওলানা তর্কবাগীশ ফাউন্ডেশনের চেয়ারম্যান ও গ্রামপাঙ্গাসী ডিগ্রি কলেজের অধ্যক্ষ আব্দুল হাকিম, দৈনিক কলম সৈনিক পত্রিকার সম্পাদক ও প্রকাশক মোহাম্মাদ আব্দুল হামিদ, সিরাজগঞ্জ প্রেসক্লাবের সভাপতি হারুন অর রশিদ খান হাসান, বিএনপি নেতা ও সলঙ্গার কৃতিসন্তান সৈয়দ নিয়ামুল হাকিম সাজু, হেদায়েতুল হক আইয়ুব, সিরাজগঞ্জ জেলা বাসদের সভাপতি নব কুমার কর্মকার, ডেন্টাল সার্জন ডা. এম হাকিম বাবু, অ্যাড,দেলোওয়ার হোসেন মন্টু, ঘোনাকুচিয়ামারা ডিগ্রি কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ শামীম হোসেন, সিরাজগঞ্জ প্রেসক্লাবের যুগ্ম-সাধারণ সম্পাদক ও আরটিভির সিরাজগঞ্জ জেলা প্রতিনিধি ইউসুফ দেওয়ান রাজু, সাংগঠনিক সম্পাদক,এসএটিভির জেলা প্রতিনিধি রহমত আলী,অর্থ সম্পাদক নুরুল ইসলাম রইসী, সলঙ্গার কৃতিসন্তান সরকারি সালেহা ইসহাক বালিকা উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক জাহিদুর রহমান জাহিদ, জান্নাতুল ফেরদৌস প্রমুখ।

সভায় বক্তাগন সলঙ্গা থানাকে উপজেলা ও সলঙ্গা দিবসকে জাতীয় দিবস হিসেবে ঘোষনাসহ সলঙ্গা বিদ্রোহের ইতিহাসকে জাতীয় ও আন্তর্জাতিক ইতিহাসের পাতায় অন্তর্ভুক্ত করার দাবি জানান।
শেষে সলঙ্গা বিদ্রোহে নিহত শহীদদের আত্মার মাগফিরাত কামনা করে দোয়া করা হয়েছে। এর আগে সকাল ১০টায় সলঙ্গা ফোরামের সভাপতি এএইচএম মহিবুল্লাহ মহিব ও সাধারণ সম্পাদক এম দুলাল উদ্দিন আহমেদের নেতৃত্বে ফোরামের সদস্যগণ সলঙ্গা থানাকে উপজেলা ঘোষণা ও সলঙ্গা বিদ্রোহ দিবসকে জাতীয় দিবস হিসেবে স্বীকৃতি প্রদানের দাবিতে সিরাজগঞ্জ জেলা প্রশাসকের মাধ্যমে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধান উপদেষ্টা বরাবর স্মারকলিপি প্রদান করা হয়।


আপনার মতামত লিখুন :
More News Of This Category