• শনিবার, ১৮ এপ্রিল ২০২৬, ১০:২১ অপরাহ্ন
Headline
সড়ক দুর্ঘটনায় আহত সাংবাদিক রেজাউল করিম খানকে দেখতে গেলেন জেলা বিএনপির সাধারণ সম্পাদক সাইদুর রহমান বাচ্চু আমার দায়িত্ব দুস্থ মানুষের সেবা করা — ফয়সাল হাসান মাহমুদ আজ দৈনিক সিরাজগঞ্জ কন্ঠ পত্রিকার সম্পাদক এর মাতার দ্বিতীয় মৃত্যুবার্ষিকী সলঙ্গা ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে প্রার্থীতা ঘোষণা করেছেন সাবেক এজিএস দুলাল কাজিপুরে “দোস্ত এইড বাংলাদেশ সোসাইটি”র উদ্যাগে ৪০ জন দুঃস্থ ও হতদরিদ্র পরিবারের মাঝে নলকূপ বিতরণ  জাল টাকা তৈরির কারখানায় অভিযান, সরঞ্জামসহ আটক ১ সিরাজগঞ্জে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করলেন জেলা প্রশাসক মোঃ আমিনুল ইসলাম সিরাজগঞ্জের মানিকের জয়সূচক গোলে ফাইনালে বাংলাদেশ সিরাজগঞ্জে বাস দুর্ঘটনায় প্রাণ গেল ৩ জনের বেলকুচিতে ‘অনিরাপদ অভিবাসন ও মানব পাচার প্রতিরোধ বিষয়ক মতবিনিময় সভা অনুষ্ঠিত

সিংড়ায় দৈনিক সংবাদ সারাবেলার নবম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন

Reporter Name / ১১০ Time View
Update : শনিবার, ১ নভেম্বর, ২০২৫

সিংড়ায় দৈনিক সংবাদ সারাবেলার নবম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন

সিংড়া (নাটোর) প্রতিনিধি:
নাটোরের সিংড়ায় বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে উদযাপিত হয়েছে দৈনিক সংবাদ সারাবেলা পত্রিকার নবম প্রতিষ্ঠাবার্ষিকী।

শনিবার (১ নভেম্বর) বিকেল ৫টায় সিংড়া মডেল প্রেসক্লাবের কনফারেন্স রুমে আলোচনা সভা ও কেক কাটা অনুষ্ঠানের মধ্য দিয়ে দিনটি পালন করা হয়।

অনুষ্ঠানের আয়োজন করেন সংবাদ সারাবেলার সিংড়া উপজেলা প্রতিনিধি মোতালেব হোসেন। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন সিংড়া মডেল প্রেসক্লাবের যুগ্ম-সাধারণ সম্পাদক এবং দৈনিক কালবেলার সিংড়া উপজেলা প্রতিনিধি মোহাম্মাদ রবিন খান।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিংড়া মডেল প্রেসক্লাবের সভাপতি, মাইটিভি ও দৈনিক ইত্তেফাক এর সিংড়া উপজেলা প্রতিনিধি এস. এম. রাজু আহমেদ। প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন ক্লাবের সাধারণ সম্পাদক ও গ্লোবাল টেলিভিশনের সিংড়া উপজেলা প্রতিনিধি জুলহাস কায়েম।

এ সময় উপস্থিত ছিলেন, আনন্দ টেলিভিশনের সিংড়া উপজেলা প্রতিনিধি ও সিংড়া প্রেসক্লাবের সাধারণ সম্পাদক সৌরভ সোহরার, সিংড়া মডেল প্রেসক্লাবের সহ-সভাপতি সুজিত সাহা, দৈনিক সংবাদ এর প্রতিনিধি শুভ সরকার, মানবজমিন প্রতিনিধি রঞ্জু আহমেদ, দৈনিক ঘোষণা প্রতিনিধি রানা মাসুদ, এশিয়া টেলিভিশনের প্রতিনিধি সারোয়ার এবং কবি আবুল হোসেন প্রমুখ।

অনুষ্ঠানে বক্তারা বলেন, বস্তুনিষ্ঠ ও সত্যনিষ্ঠ সংবাদ প্রকাশে দৈনিক সংবাদ সারাবেলা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। তারা পত্রিকার উত্তরোত্তর সাফল্য ও সমৃদ্ধি কামনা করেন।


আপনার মতামত লিখুন :
More News Of This Category