• শনিবার, ১৮ এপ্রিল ২০২৬, ১১:৪১ পূর্বাহ্ন
Headline
সড়ক দুর্ঘটনায় আহত সাংবাদিক রেজাউল করিম খানকে দেখতে গেলেন জেলা বিএনপির সাধারণ সম্পাদক সাইদুর রহমান বাচ্চু আমার দায়িত্ব দুস্থ মানুষের সেবা করা — ফয়সাল হাসান মাহমুদ আজ দৈনিক সিরাজগঞ্জ কন্ঠ পত্রিকার সম্পাদক এর মাতার দ্বিতীয় মৃত্যুবার্ষিকী সলঙ্গা ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে প্রার্থীতা ঘোষণা করেছেন সাবেক এজিএস দুলাল কাজিপুরে “দোস্ত এইড বাংলাদেশ সোসাইটি”র উদ্যাগে ৪০ জন দুঃস্থ ও হতদরিদ্র পরিবারের মাঝে নলকূপ বিতরণ  জাল টাকা তৈরির কারখানায় অভিযান, সরঞ্জামসহ আটক ১ সিরাজগঞ্জে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করলেন জেলা প্রশাসক মোঃ আমিনুল ইসলাম সিরাজগঞ্জের মানিকের জয়সূচক গোলে ফাইনালে বাংলাদেশ সিরাজগঞ্জে বাস দুর্ঘটনায় প্রাণ গেল ৩ জনের বেলকুচিতে ‘অনিরাপদ অভিবাসন ও মানব পাচার প্রতিরোধ বিষয়ক মতবিনিময় সভা অনুষ্ঠিত

সিরাজগঞ্জে অবৈধ ৯ ইটভাটায় ১৮ লাখ ১০ হাজার টাকা জরিমানা

Reporter Name / ৭১ Time View
Update : রবিবার, ২৮ ডিসেম্বর, ২০২৫

সিরাজগঞ্জে অবৈধ ৯ ইটভাটায় ১৮ লাখ ১০ হাজার টাকা জরিমানা

মোঃ পারভেজ সরকার –

সিরাজগঞ্জের রায়গঞ্জ উপজেলায় অবৈধ ইটভাটার বিরুদ্ধে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে ৯টি ইটভাটা থেকে মোট ১৮ লাখ ১০ হাজার টাকা জরিমানা আদায় করা হয়েছে।

শনিবার (২৭ ডিসেম্বর) সকাল ১০টা থেকে বিকাল ৫টা পর্যন্ত উপজেলার ভূইয়াগাতী, মোজাফফরপুর, বাসাইল-নিমগাছি ও নিজুড়ী এলাকায় এ অভিযান পরিচালিত হয়। অভিযানে নেতৃত্ব দেন রায়গঞ্জ উপজেলার সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. মাসুদ রানা।

মোবাইল কোর্টে প্রসিকিউশন প্রদান করেন পরিবেশ অধিদপ্তর, সিরাজগঞ্জ জেলা কার্যালয়ের সহকারী পরিচালক তুহিন আলম। অভিযানের সময় পরিবেশ অধিদপ্তরের পরিদর্শক মো. শাহিন আলম উপস্থিত ছিলেন। আইনশৃঙ্খলা রক্ষায় সংশ্লিষ্ট থানার পুলিশের একটি দল এবং ফায়ার সার্ভিসের সদস্যরা সার্বিক সহায়তা দেয়।

ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা যায়, অনুমোদন ছাড়াই ইটভাটাগুলো পরিচালনা করা হচ্ছিল। পরিবেশ সংরক্ষণ আইন লঙ্ঘনের অভিযোগে ইট প্রস্তুত ও ভাটা স্থাপন আইন, ২০১৩-এর ১৮(২) ধারায় সংশ্লিষ্টদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হয় এবং জরিমানার অর্থ তাৎক্ষণিকভাবে আদায় করা হয়।

পরিবেশ অধিদপ্তর, সিরাজগঞ্জ জেলা কার্যালয় জানিয়েছে, পরিবেশ সুরক্ষা ও জনস্বার্থে অবৈধ ইটভাটার বিরুদ্ধে এ ধরনের অভিযান নিয়মিতভাবে অব্যাহত থাকবে।#


আপনার মতামত লিখুন :
More News Of This Category