• শনিবার, ১৮ এপ্রিল ২০২৬, ০৪:৩১ পূর্বাহ্ন
Headline
সড়ক দুর্ঘটনায় আহত সাংবাদিক রেজাউল করিম খানকে দেখতে গেলেন জেলা বিএনপির সাধারণ সম্পাদক সাইদুর রহমান বাচ্চু আমার দায়িত্ব দুস্থ মানুষের সেবা করা — ফয়সাল হাসান মাহমুদ আজ দৈনিক সিরাজগঞ্জ কন্ঠ পত্রিকার সম্পাদক এর মাতার দ্বিতীয় মৃত্যুবার্ষিকী সলঙ্গা ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে প্রার্থীতা ঘোষণা করেছেন সাবেক এজিএস দুলাল কাজিপুরে “দোস্ত এইড বাংলাদেশ সোসাইটি”র উদ্যাগে ৪০ জন দুঃস্থ ও হতদরিদ্র পরিবারের মাঝে নলকূপ বিতরণ  জাল টাকা তৈরির কারখানায় অভিযান, সরঞ্জামসহ আটক ১ সিরাজগঞ্জে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করলেন জেলা প্রশাসক মোঃ আমিনুল ইসলাম সিরাজগঞ্জের মানিকের জয়সূচক গোলে ফাইনালে বাংলাদেশ সিরাজগঞ্জে বাস দুর্ঘটনায় প্রাণ গেল ৩ জনের বেলকুচিতে ‘অনিরাপদ অভিবাসন ও মানব পাচার প্রতিরোধ বিষয়ক মতবিনিময় সভা অনুষ্ঠিত

সিরাজগঞ্জে আন্তঃউপজেলা ভলিবল টুর্নামেন্টের উদ্বোধন

Reporter Name / ১৬৩ Time View
Update : শুক্রবার, ১৭ জানুয়ারি, ২০২৫

তারুণ্যের উৎসব ২০২৫ উপলক্ষে সিরাজগঞ্জে আন্তঃউপজেলা ভলিবল টুর্নামেন্টের উদ্বোধন—

স্টাফ রিপোর্টারঃ- এসো দেশ বদলাই,পৃথিবী বদলাই, এই শ্লোগানে তারুণ্যের উৎসব ২০২৫ উপলক্ষে শুক্রবার সকালে সিরাজগঞ্জের শহীদ শামসুদ্দিন স্টেডিয়ামে শুরু হয়েছে আন্তঃউপজেলা ভলিবল টুর্নামেন্টে।

প্রধান উপদেষ্টার কার্যালয়ের তত্ত্বাবধানে,যুব ও ক্রীড়া মন্ত্রণালয় আয়োজিত,জেলা প্রশাসন কর্তৃক বাস্তবায়নে ভলিবল টুর্নামেন্টের উদ্বোধন করেন সিরাজগঞ্জ জেলা প্রশাসক মুহাম্মদ নজরুল ইসলাম। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার মোঃ জিয়াউর রহমান। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন অতিরিক্ত জেলা প্রশাসক ( সার্বিক) গনপতি রায়। আরও উপস্থিত ছিলেন,সিরাজগঞ্জ সদর উপজেলা নির্বাহী অফিসার মোঃ মনোয়ার হোসেন,সহকারী কমিশনার মোঃ ফজলে রাব্বি, জেলা ক্রীড়া অফিসার মোঃ নুরে এলাহী,শাহজাদপুর উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মোঃ শাহাদাৎ হোসেন,তাড়াশ উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মোঃ আব্দুস ছালাম,সিরাজগঞ্জ প্রেসক্লাবের সভাপতি ও জেলা ক্রীড়া সংস্থার সাবেক সাধারণ সম্পাদক মোঃ হারুন অর রশিদ খান হাসান,ভলিবল সংগঠক রাশেদ কবীর চান্দু,,ক্রীড়া সংগঠক আলামিন সেখ সহ অন্যরা। সিরাজগঞ্জ সদর,শাহজাদপুর, উল্লাপাড়া,কাজিপুর,কামারখন্দ, বেলকুচি, চৌহালী ও রায়গঞ্জ এই নয়টি উপজেলা নকআউট পদ্ধতিতে আন্তঃ উপজেলা ভলিবল টুর্নামেন্টে অংশ নিচ্ছে।উদ্বোধনী খেলায় সিরাজগঞ্জ সদর উপজেলা ২-১সেটে শাহজাদপুর উপজেলাকে পরাজিত করে।

খেলা পরিচালনা করেন রেফারি আব্দুল্লাহ আল মামুন ও হাফিজুর রহমান হাফিজ।
ধারাবর্ণনায় আব্দুল্লাহ আল মামুন ও হামিদুল হক খোকন।


আপনার মতামত লিখুন :
More News Of This Category