• শনিবার, ১৮ এপ্রিল ২০২৬, ০৯:১২ পূর্বাহ্ন
Headline
সড়ক দুর্ঘটনায় আহত সাংবাদিক রেজাউল করিম খানকে দেখতে গেলেন জেলা বিএনপির সাধারণ সম্পাদক সাইদুর রহমান বাচ্চু আমার দায়িত্ব দুস্থ মানুষের সেবা করা — ফয়সাল হাসান মাহমুদ আজ দৈনিক সিরাজগঞ্জ কন্ঠ পত্রিকার সম্পাদক এর মাতার দ্বিতীয় মৃত্যুবার্ষিকী সলঙ্গা ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে প্রার্থীতা ঘোষণা করেছেন সাবেক এজিএস দুলাল কাজিপুরে “দোস্ত এইড বাংলাদেশ সোসাইটি”র উদ্যাগে ৪০ জন দুঃস্থ ও হতদরিদ্র পরিবারের মাঝে নলকূপ বিতরণ  জাল টাকা তৈরির কারখানায় অভিযান, সরঞ্জামসহ আটক ১ সিরাজগঞ্জে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করলেন জেলা প্রশাসক মোঃ আমিনুল ইসলাম সিরাজগঞ্জের মানিকের জয়সূচক গোলে ফাইনালে বাংলাদেশ সিরাজগঞ্জে বাস দুর্ঘটনায় প্রাণ গেল ৩ জনের বেলকুচিতে ‘অনিরাপদ অভিবাসন ও মানব পাচার প্রতিরোধ বিষয়ক মতবিনিময় সভা অনুষ্ঠিত

সিরাজগঞ্জে এন্টিসিপেটরি অ্যাকশন বিষয়ক আলোচনা সভা অনুষ্ঠিত

Reporter Name / ১৯৬ Time View
Update : বুধবার, ২৬ ফেব্রুয়ারি, ২০২৫

সিরাজগঞ্জে এন্টিসিপেটরি অ্যাকশন বিষয়ক গবেষণা প্রকল্প গ্রহন আলোচনা সভা অনুষ্ঠিত

আজিজুর রহমান মুন্না- সিরাজগঞ্জে বেসরকারি সংস্থা ন্যাশনাল ডেভেলপমেন্ট প্রোগ্রাম (NDP) ও GiveDirectly. যৌথভাবে একটি Anticipatory Action বিষয়ক গবেষণা প্রকল্প গ্রহণ সভা অনুষ্ঠিত হয় ।
বুধবার (২৬ ফেব্রুয়ারী) বিকেলে সিরাজগঞ্জ জেলা প্রশাসক কার্যালয়ের শহিদ এ.কে শামসুদ্দিন সম্মেলন কক্ষে উক্ত সভায় আলোচনা করা হয় যে, প্রকল্পের আওতায়, যমুনা নদীর অববাহিকায় অবস্থিত চারটি জেলায় বন্যায় ঝুঁকিগ্রস্থ পরিবারকে বন্যার পূর্বে ও পরে আর্থিক সহায়তা প্রদান করা হবে।
জেলাগুলো হচ্ছে-গাইবান্ধা, কুড়িগ্রাম, জামালপুর, ও সিরাজগঞ্জ। এই গবেষণা প্রকল্পে Randomized Trial (RCT) পদ্ধতির মাধ্যমে বন্যার পূর্বাভাস এবং আর্থিক সহায়তা প্রদানের সঠিক সময় ও কার্যকারিতা মূল্যায়ন করা হবে। এই গবেষণায় কারিগরি সহযোগিতা প্রদান করছে অক্সফোর্ড বিশ্ববিদ্যালয় এবং ব্র্যাক ইনস্টিটিউট অফ গভর্নেন্স এন্ড ডেভেলপমেন্ট (BIGD)।
প্রস্তুতিমূলক এই আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, অতিরিক্ত জেলা প্রশাসক সার্বিক গণপতি রায়।
এনডিপি প্লানিং রিসার্চ পরিচালক ড. এবিএম সাজ্জাদ হোসেন, জেলা ত্রাণ ও দূর্যোগ ব্যবস্থাপনা কর্মকর্তা মোঃ আব্দুল বাছেদ।
এ অনুষ্ঠানের সার্বিক সহযোগিতায় ছিলেন, এনডিপির প্রতিবন্ধিতা ও শিক্ষা কর্মসূচির ব্যবস্থাপক, শিপন চন্দ্র নাগ এবং অনুষ্ঠান পরিচালনা করেন GiveDirectly ফিল্ড অফিসার মোঃ রাশেদ ইসলাম।
সার্বিক তত্ত্বাবধানে ছিলেন, প্রকল্প সমন্বয়কারী
মোঃ আবু শামীম ও প্রোগ্রাম ম্যানেজারন তাওহীদুল ইসলাম।
এ সময়ে দুর্যোগ মোকাবেলাকারী বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তাবৃন্দ, বিভিন্ন বেসরকারি সংগঠন, এনজিওর প্রতিনিধি, সুধীজনেরা উপস্থিত ছিলেন।


আপনার মতামত লিখুন :
More News Of This Category