• শনিবার, ১৮ এপ্রিল ২০২৬, ১০:২৮ পূর্বাহ্ন
Headline
সড়ক দুর্ঘটনায় আহত সাংবাদিক রেজাউল করিম খানকে দেখতে গেলেন জেলা বিএনপির সাধারণ সম্পাদক সাইদুর রহমান বাচ্চু আমার দায়িত্ব দুস্থ মানুষের সেবা করা — ফয়সাল হাসান মাহমুদ আজ দৈনিক সিরাজগঞ্জ কন্ঠ পত্রিকার সম্পাদক এর মাতার দ্বিতীয় মৃত্যুবার্ষিকী সলঙ্গা ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে প্রার্থীতা ঘোষণা করেছেন সাবেক এজিএস দুলাল কাজিপুরে “দোস্ত এইড বাংলাদেশ সোসাইটি”র উদ্যাগে ৪০ জন দুঃস্থ ও হতদরিদ্র পরিবারের মাঝে নলকূপ বিতরণ  জাল টাকা তৈরির কারখানায় অভিযান, সরঞ্জামসহ আটক ১ সিরাজগঞ্জে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করলেন জেলা প্রশাসক মোঃ আমিনুল ইসলাম সিরাজগঞ্জের মানিকের জয়সূচক গোলে ফাইনালে বাংলাদেশ সিরাজগঞ্জে বাস দুর্ঘটনায় প্রাণ গেল ৩ জনের বেলকুচিতে ‘অনিরাপদ অভিবাসন ও মানব পাচার প্রতিরোধ বিষয়ক মতবিনিময় সভা অনুষ্ঠিত

সিরাজগঞ্জে জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইনের প্রেস ব্রিফিং অনুষ্ঠিত

Reporter Name / ১৬০ Time View
Update : বৃহস্পতিবার, ১৩ মার্চ, ২০২৫

সিরাজগঞ্জে জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইনের প্রেস ব্রিফিং

স্টাফ রিপোর্টারঃ-
বৃহস্পতিবার সকালে সিরাজগঞ্জ জেলা সিভিল সার্জন কার্যালয়ের সম্মেলন কক্ষে জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন ২০২৫ উপলক্ষে প্রেস ব্রিফিং হয়েছে।
প্রেস ব্রিফিং এর সভাপতি সিরাজগঞ্জ জেলা সিভিল সার্জন ডাঃ মোঃ নুরুল আমীন জানান, শিশুদের অপুষ্টিজনিত অন্ধত্ব প্রতিরোধে ও শিশু মৃত্যুর ঝুঁকি কমানোর লক্ষ্যে দেশব্যাপী আগামী ১৫ মার্চ শনিবার জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন অনুষ্ঠিত হবে।
ক্যাম্পেইন দিনে সকাল ৮ টা হতে বিকাল ৪ টা পর্যন্ত সিরাজগঞ্জ জেলার ১৫টি স্থায়ী এবং ২ হাজার ১১২টি অস্থায়ী টিকাদান কেন্দ্র সহ ২ হাজার ১২৭টি টিকাদান কেন্দ্রের মাধ্যমে ৫২ হাজার ৪৪৫ জন ( ৬-১১ মাস বয়সী) শিশুরা একটি করে নীল রঙের ভিটামিন এ ক্যাপসুল এবং প্রায় ৪ লাখ ২২ হাজার ৪৪২ জন ( ( ১২- ৫৯ মাস বয়সী) শিশুদের একটি করে উচ্চ ক্ষমতা সম্পন্ন লাল রঙের ভিটামিন এ ক্যাপসুল খাওয়ানো হবে।
এই কার্যক্রমে জেলায় প্রায় ৪ হাজার ২৫৪ জন স্বেচ্ছাসেবকদের পাশাপাশি স্বাস্থ্য ও পরিকল্পনা বিভাগের ৭৩৮ জন মাঠকর্মী নিয়োজিত থাকবে।
স্বাস্থ্য ও পরিকল্পনা মন্ত্রণালয়ের অধীন স্বাস্থ্য অধিদপ্তরের জনস্বাস্থ্য পুষ্টি প্রতিষ্ঠান ও জাতীয় পুষ্টিসেব এই কার্যক্রম নিয়ন্ত্রণ করবে।
প্রেস ব্রিফিং এ স্বাগত বক্তব্য রাখেন সিভিল সার্জন কার্যালয়ের মেডিকেল অফিসার ডা. এজবার আলী। বক্তব্য রাখেন জেলা ইপিআই সুপারিন্টেন্ডেন্ট মোঃ আব্দুল মোতালেব খান,প্রেসক্লাবের সভাপতি মোঃ হারুন অর রশিদ খান হাসান, সাধারণ সম্পাদক শরিফুল ইসলাম ইন্না,সাবেক সভাপতি জাকিরুল ইসলাম সান্টু,হেলাল আহমেদ,দৈনিক সিরাজগঞ্জ কন্ঠ পত্রিকার সম্পাদক ও সিরাজগঞ্জ প্রেসক্লাবের কার্যনির্বাহী সদস্য শফিক মোহাম্মদ রুমন। সিরাজগঞ্জ প্রেসক্লাবের সহ সাধারণ সম্পাদক ইউসুফ দেওয়ান রাজু, সাংগঠনিক সম্পাদক রহমত আলী, অর্থ সম্পাদক নুরুল ইসলাম রইসি,দপ্তর সম্পাদক শেখ মোহাম্মদ এনামুল হক,তথ্য ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক আলমগীর কবির,সমাজ কল্যাণ সম্পাদক মিলম সেখ।
১৩.০৩.২০২৫


আপনার মতামত লিখুন :
More News Of This Category