• শনিবার, ১৮ এপ্রিল ২০২৬, ০৯:০৪ পূর্বাহ্ন
Headline
সড়ক দুর্ঘটনায় আহত সাংবাদিক রেজাউল করিম খানকে দেখতে গেলেন জেলা বিএনপির সাধারণ সম্পাদক সাইদুর রহমান বাচ্চু আমার দায়িত্ব দুস্থ মানুষের সেবা করা — ফয়সাল হাসান মাহমুদ আজ দৈনিক সিরাজগঞ্জ কন্ঠ পত্রিকার সম্পাদক এর মাতার দ্বিতীয় মৃত্যুবার্ষিকী সলঙ্গা ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে প্রার্থীতা ঘোষণা করেছেন সাবেক এজিএস দুলাল কাজিপুরে “দোস্ত এইড বাংলাদেশ সোসাইটি”র উদ্যাগে ৪০ জন দুঃস্থ ও হতদরিদ্র পরিবারের মাঝে নলকূপ বিতরণ  জাল টাকা তৈরির কারখানায় অভিযান, সরঞ্জামসহ আটক ১ সিরাজগঞ্জে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করলেন জেলা প্রশাসক মোঃ আমিনুল ইসলাম সিরাজগঞ্জের মানিকের জয়সূচক গোলে ফাইনালে বাংলাদেশ সিরাজগঞ্জে বাস দুর্ঘটনায় প্রাণ গেল ৩ জনের বেলকুচিতে ‘অনিরাপদ অভিবাসন ও মানব পাচার প্রতিরোধ বিষয়ক মতবিনিময় সভা অনুষ্ঠিত

সিরাজগঞ্জে থাই পেয়ারা বাগান করে সফল দেরাজ

Reporter Name / ১২১ Time View
Update : বুধবার, ৫ মার্চ, ২০২৫

সিরাজগঞ্জে থাই পেয়ারা বাগান করে সফল দেরাজ—
স্টাফ রিপোর্টার- সিরাজগঞ্জ সদর উপজেলায় প্রথম থাই পেয়ারা বাগান করে ঈর্ষণীয় সাফল্য পেয়েছে দেরাজ উদ্দিন করিমন নেছা উচ্চ বিদ্যালয়ের গ্রন্থাগার ও তথ্যবিজ্ঞানের সহকারী শিক্ষক নাসির উদ্দিন। উচ্চ শিক্ষিত যুবক চাকরি এবং কাজের ফাঁকে ৪ বছর আগে এই থাই পেয়ারা চাষাবাদ শুরু করেন।
জানা যায়, সদর উপজেলার শিয়ালকোল ইউনিয়নের শিলন্দা এলাকার মাঠে ৬ বিঘা জমি লিজ নেন। সেখানে ১ হাজার বারোমাসি থাই পেয়ারা বাগান করেন। নাটোর থেকে এসব চারা সংগ্রহ করে। এ বাগানে প্রতিবছরে প্রতিটি গাছ থেকে প্রায় ৫০ কেজির মতো থাই পেয়ারা হয়। যা শোভা পাচ্ছে তাদের গাছে।

বা‌গান‌টি‌তে প্রচুর পরিমাণে থাই পেয়ারা ধরায় পুরো বাগানটি ঘেরা দেওয়া হয়েছে। এরমধ্যে বাগানের গাছ থোকে থাই পিয়ারা তুলে বিক্রি করা হচ্ছে। স্বাদে সুমিষ্টি হওয়ায় তাদের থাই পেয়ারা ২ হাজার টাকা মণ দরে বিক্রি হচ্ছে। এই বাগান থে‌কে আশা করেছে চলতি মৌসুমে এখানে থেকে পায় আনুমা‌নিক ১ হাজার থে‌কে ১২শ মণ পেয়ারা বিক্রি করবেন। যা থেকে বিপুল পরিমাণ টাকা আয় করার সম্ভাবনা দেখছেন।

উদ্যোক্তা নাসির উদ্দিন ব‌লেন, নিজে কিছু করব, এমন চিন্তায় ৬ বিঘা জামির ওপর বাগানটি গড়ে তুলেছি। পুরো চাষাবাদে আমরা জৈব সার ব্যবহার করেছি। যার কারণে আমাদের বাগানে পেয়ারার ভালো ফলন দেখা যাচ্ছে। এখানে ৪ জন শ্রমিক কাজ করে। এছাড়া বারোমাস থাই পেয়ারা বাগানের পরিধি বাড়ানোর উদ্যোগ নিয়েছি।

তিনি আরো বলেন, শিক্ষিত বেকার যুবকরা যদি বসে না থেকে আমার মতো বাগান করে তবে তারাও স্বাবলম্বী হতে পারবে।

সিরাজগঞ্জ সদর উপজেলা কৃষি কর্মকর্তা আনোয়ার সাদাত জানান, আমরা কৃষি বিভাগের পক্ষ থেকে থাই পেয়ারা বাগানের উদ্যোক্তাদের মাঠ পর্যায়ে সব ধরনের পরামর্শ ও সহয়োগিতা দিচ্ছি। শিক্ষক নাসির উদ্দিন এই মৌসুমেই অনেক টাকা আয় করতে পারবেন বলে আশা করছি। পাশাপাশি বারোমাস থাই পেয়ারা বিক্রি করবে।


আপনার মতামত লিখুন :
More News Of This Category