• শনিবার, ১৮ এপ্রিল ২০২৬, ০৩:০৪ অপরাহ্ন
Headline
সড়ক দুর্ঘটনায় আহত সাংবাদিক রেজাউল করিম খানকে দেখতে গেলেন জেলা বিএনপির সাধারণ সম্পাদক সাইদুর রহমান বাচ্চু আমার দায়িত্ব দুস্থ মানুষের সেবা করা — ফয়সাল হাসান মাহমুদ আজ দৈনিক সিরাজগঞ্জ কন্ঠ পত্রিকার সম্পাদক এর মাতার দ্বিতীয় মৃত্যুবার্ষিকী সলঙ্গা ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে প্রার্থীতা ঘোষণা করেছেন সাবেক এজিএস দুলাল কাজিপুরে “দোস্ত এইড বাংলাদেশ সোসাইটি”র উদ্যাগে ৪০ জন দুঃস্থ ও হতদরিদ্র পরিবারের মাঝে নলকূপ বিতরণ  জাল টাকা তৈরির কারখানায় অভিযান, সরঞ্জামসহ আটক ১ সিরাজগঞ্জে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করলেন জেলা প্রশাসক মোঃ আমিনুল ইসলাম সিরাজগঞ্জের মানিকের জয়সূচক গোলে ফাইনালে বাংলাদেশ সিরাজগঞ্জে বাস দুর্ঘটনায় প্রাণ গেল ৩ জনের বেলকুচিতে ‘অনিরাপদ অভিবাসন ও মানব পাচার প্রতিরোধ বিষয়ক মতবিনিময় সভা অনুষ্ঠিত

সিরাজগঞ্জ চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির নির্বাচনে ২৫ পদের বিপরীতে ৭২ জনের মনোনয়ন পত্র সংগ্রহ

Reporter Name / ৯২ Time View
Update : শুক্রবার, ৭ নভেম্বর, ২০২৫

সিরাজগঞ্জ চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির নির্বাচনে ২৫ পদের বিপরীতে প্রেসিডেন্ট পদে ২ জন সহ ৭২ জনের মনোনয়ন পত্র সংগ্রহ

স্টাফ রিপোর্টারঃ-
সিরাজগঞ্জে ব্যবসায়ীদের শীর্ষ সংগঠন সিরাজগঞ্জ চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রিজের দ্বি-বার্ষিক নির্বাচনে ২৫ টি পদের বিপরীতে অর্ডিনারী গ্রুপে
দুই জন প্রেসিডেন্ট,সিনিয়র ভাইস প্রেসিডেন্ট পদে তিনজন ও ভাইস প্রেসিডেন্ট পদে তিনজন এবং এসোসিয়েট গ্রুপে ভাইস প্রেসিডেন্ট পদে ৪ জন সহ মোট ৭২ জন মনোনয়ন পত্র সংগ্রহ করেন।
বৃহস্পতিবার বিকাল ৫ টার সময় চেম্বার ভবনে মনোনয়ন পত্র বিক্রি শেষ দিনে নির্বাচনে ফরম বিক্রির তালিকা প্রকাশ করেন নির্বাচন পরিচালনা কমিটির চেয়ারম্যান টি এ হামিদ তানহা।
এ সময় নির্বাচন পরিচালনা বোর্ডের সদস্য এ্যাডভোকেট ইন্দ্রজিৎ সাহা ও মোঃ বজলে রাব্বি খসরু, সদস্য সচিব ইব্রাহিম আলী শেখএবং সিরাজগঞ্জ প্রেসক্লাবের সভাপতি মোঃ হারুন অর রশিদ খান হাসান সহ অন্যরা উপস্থিত ছিলেন।
অর্ডিনারী গ্রুপ থেকে প্রেসিডেন্ট পদে মোঃ সাইদুর রহমান বাচ্চু ও মোঃ রুহুল আমিন সিদ্দিক মনোনয়ন পত্র সংগ্রহ করেন। এই গ্রুপ থেকে সিনিয়র ভাইস প্রেসিডেন্ট পদে মোঃ আনিসুর রহমান, মোঃ আলাউদ্দিন আল আজাদ ও অমর কৃষ্ণ দাস এবং ভাইস প্রেসিডেন্ট পদে মোঃ আব্দুল কাদের সেখ, মোঃ আল আমিন সেখ ও মোজাহিদুল ইসলাম দুদু এবং পরিচালক পদে ৫১ জন মনোনয়ন পত্র সংগ্রহ করেন।
এসোসিয়েট গ্রুপে ভাইস প্রেসিডেন্ট পদে এস এম রেজাউল করিম রঞ্জু,আলহাজ জাহিদুল ইসলাম ও ফরিদুল ইসলাম সহ পরিচালক পদে ৮ জন মনোনয়ন পত্র সংগ্রহ করেন।
গ্রুপ মেম্বার এক পদে একজনই মনোনয়ন পত্র সংগ্রহ করেন ( মোঃ সাইদুর রহমান)
নভেম্বর ৮,৯ ও ১০ তারিখে মনোনয়ন পত্র দাখিল করা হবে।


আপনার মতামত লিখুন :
More News Of This Category