• শনিবার, ১৮ এপ্রিল ২০২৬, ০৩:৩২ অপরাহ্ন
Headline
সড়ক দুর্ঘটনায় আহত সাংবাদিক রেজাউল করিম খানকে দেখতে গেলেন জেলা বিএনপির সাধারণ সম্পাদক সাইদুর রহমান বাচ্চু আমার দায়িত্ব দুস্থ মানুষের সেবা করা — ফয়সাল হাসান মাহমুদ আজ দৈনিক সিরাজগঞ্জ কন্ঠ পত্রিকার সম্পাদক এর মাতার দ্বিতীয় মৃত্যুবার্ষিকী সলঙ্গা ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে প্রার্থীতা ঘোষণা করেছেন সাবেক এজিএস দুলাল কাজিপুরে “দোস্ত এইড বাংলাদেশ সোসাইটি”র উদ্যাগে ৪০ জন দুঃস্থ ও হতদরিদ্র পরিবারের মাঝে নলকূপ বিতরণ  জাল টাকা তৈরির কারখানায় অভিযান, সরঞ্জামসহ আটক ১ সিরাজগঞ্জে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করলেন জেলা প্রশাসক মোঃ আমিনুল ইসলাম সিরাজগঞ্জের মানিকের জয়সূচক গোলে ফাইনালে বাংলাদেশ সিরাজগঞ্জে বাস দুর্ঘটনায় প্রাণ গেল ৩ জনের বেলকুচিতে ‘অনিরাপদ অভিবাসন ও মানব পাচার প্রতিরোধ বিষয়ক মতবিনিময় সভা অনুষ্ঠিত

সিরাজগঞ্জ পৌর ১০ ও ১১নং ওয়ার্ড বিএনপি’র যৌথ মতবিনিময় সভা অনুষ্ঠিত

Reporter Name / ২৫১ Time View
Update : শুক্রবার, ২ মে, ২০২৫

সিরাজগঞ্জ পৌর ১০ ও ১১নং ওয়ার্ড বিএনপি’র যৌথ মতবিনিময় সভা অনুষ্ঠিত

স্টাফ রিপোর্টারঃ-
সিরাজগঞ্জে উৎসব মূখর পরিবেশে পৌর ১০ ও ১১ নং ওয়ার্ড বিএনপি’র যৌথ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। সিরাজগঞ্জ পৌর এলাকার ১০ ও ১১ নং ওয়ার্ড বিএনপি’র আয়োজনে,
শুক্রবার (২মে-২০২৫ খ্রিঃ ) বিকেল ৪টায় সিরাজগঞ্জ পৌরএলাকার হোসেনপুর দক্ষিণ সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে বিশাল যৌথ মতবিনিময় সভা অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্যে রাখেন , সম্মেলন প্রস্তুত কমিটির সদস্য জেলা বিএনপির সহ-সভাপতি মোঃ মকবুল হোসেন চৌধুরী।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্যে রাখেন, সম্মেলন প্রস্তুত কমিটির সদস্য ও জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক মোঃ আবু সাঈদ সুইট,
বিএনপির সহ-সভাপতি ও শহর বিএনপি’র সাবেক সভাপতি মোঃ জাহাঙ্গীর হোসেন ভূঁইয়া সেলিম।
অনুষ্ঠানের সভাপতিত্ব করেন, পৌর ১১ ওয়ার্ড বিএনপির সাবেক সভাপতি জয়নাল আবেদীন তারা এবং সঞ্চালনা করেন, জেলা বিএনপির যুগ্ম-সাধারণ সম্পাদক ও শহর বিএনপি’র সাবেক সাধারণ সম্পাদক মোঃ মুন্সী জাহেদ আলম।
আমন্ত্রিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন , জেলা বিএনপির সহ-সভাপতি নাজমুল হাসান তালুকদার রানা, সাবেক ভিপি অমর কৃঞ্চ দাস, যুগ্ন-সাধারণ সম্পাদক সাবেক ভিপি শামীম খান, হারুন অর রশিদ খান হাসান, সাংগঠনিক সম্পাদক আলমগীর আলম, সিনিয়র যুগ্ন-সাধারণ সম্পাদক রেজাউল করিম জোয়ার্দার, সাবেক সাংগঠনিক সম্পাদক রেজাউল করিম কারেন্ট প্রমুখ।
উক্ত যৌথ মতবিনিময় সভা অনুষ্ঠানে সিরাজগঞ্জ পৌর এলাকার ১০ ও ১১ ওয়ার্ড বিএনপির কমিটি গঠন করার লক্ষ্য উক্ত যৌথ মতবিনিময় সভায় উপস্থিত ওয়ার্ডের একাধিক সভাপতি, সাধারণ সম্পাদক এবং সাংগঠনিক সম্পাদক পদে প্রার্থীরা তাদের জীবন বৃত্তান্ত এবং পতিত স্বৈরশাসক শেখ হাসিনা সরকারের আমলে ১৭ বছরে নেতাকর্মীরা বিভিন্নভাবে নির্যাতনের শিকার হয়েছেন, মামলায় পড়েছেন, কারাভোগ করেছেন তাদের বিভিন্ন মামলার নথির কপি সহ অন্যান্য কাগজ-পত্র সম্মেলন প্রস্তুত কমিটি কাছে জমা দেয় ।


আপনার মতামত লিখুন :
More News Of This Category