• শনিবার, ১৮ এপ্রিল ২০২৬, ০৩:০৭ পূর্বাহ্ন
Headline
সড়ক দুর্ঘটনায় আহত সাংবাদিক রেজাউল করিম খানকে দেখতে গেলেন জেলা বিএনপির সাধারণ সম্পাদক সাইদুর রহমান বাচ্চু আমার দায়িত্ব দুস্থ মানুষের সেবা করা — ফয়সাল হাসান মাহমুদ আজ দৈনিক সিরাজগঞ্জ কন্ঠ পত্রিকার সম্পাদক এর মাতার দ্বিতীয় মৃত্যুবার্ষিকী সলঙ্গা ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে প্রার্থীতা ঘোষণা করেছেন সাবেক এজিএস দুলাল কাজিপুরে “দোস্ত এইড বাংলাদেশ সোসাইটি”র উদ্যাগে ৪০ জন দুঃস্থ ও হতদরিদ্র পরিবারের মাঝে নলকূপ বিতরণ  জাল টাকা তৈরির কারখানায় অভিযান, সরঞ্জামসহ আটক ১ সিরাজগঞ্জে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করলেন জেলা প্রশাসক মোঃ আমিনুল ইসলাম সিরাজগঞ্জের মানিকের জয়সূচক গোলে ফাইনালে বাংলাদেশ সিরাজগঞ্জে বাস দুর্ঘটনায় প্রাণ গেল ৩ জনের বেলকুচিতে ‘অনিরাপদ অভিবাসন ও মানব পাচার প্রতিরোধ বিষয়ক মতবিনিময় সভা অনুষ্ঠিত

সিরাজগঞ্জ প্রেসক্লাবে মরহুম আমিনুল ইসলাম চৌধুরী ও এনামুল হক খোকনের মৃত্যুবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত

Reporter Name / ১৪৯ Time View
Update : বৃহস্পতিবার, ৯ জানুয়ারি, ২০২৫

সিরাজগঞ্জ প্রেসক্লাবে মরহুম আমিনুল ইসলাম চৌধুরী ও এনামুল হক খোকনের মৃত্যুবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত —-
স্টাফ রিপোর্টারঃ-
সিরাজগঞ্জ প্রেসক্লাবে মরহুম আমিনুল ইসলাম চৌধুরী ও এনামুল হক খোকনের মৃত্যুবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (৯ জানুয়ারি) এশার নামাজের পর প্রেসক্লাবের এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সিরাজগঞ্জ প্রেসক্লাবের সভাপতি হারুন অর রশিদ খান হাসান। প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন শরীফুল ইসলাম ইন্না ও রহমত আলী। অনুষ্ঠানের সঞ্চালনায় ছিলেন প্রেসক্লাবের দপ্তর সম্পাদক মোঃ এনামুল হক।

আলোচনা সভা ও দোয়া মাহফিলে মরহুম আমিনুল ইসলাম চৌধুরী, যিনি দৈনিক ইত্তেফাকের প্রাক্তন উত্তরাঞ্চল ব্যুরো প্রধান এবং একজন যুদ্ধাহত বীর মুক্তিযোদ্ধা ছিলেন, এবং মরহুম এনামুল হক খোকন, যিনি দৈনিক প্রথম আলোর সিরাজগঞ্জ জেলা প্রতিনিধি ছিলেন, তাদের অবদানের স্মৃতিচারণা করা হয়।

অনুষ্ঠানে সিরাজগঞ্জ প্রেসক্লাবের কার্যনির্বাহী কমিটির নেতৃবৃন্দসহ অন্যান্য সদস্যরা উপস্থিত ছিলেন। মরহুমদের আত্মার মাগফেরাত কামনায় দোয়া পরিচালনা করা হয়।


আপনার মতামত লিখুন :
More News Of This Category