• রবিবার, ১৯ এপ্রিল ২০২৬, ০৯:২৭ অপরাহ্ন
Headline
সড়ক দুর্ঘটনায় আহত সাংবাদিক রেজাউল করিম খানকে দেখতে গেলেন জেলা বিএনপির সাধারণ সম্পাদক সাইদুর রহমান বাচ্চু আমার দায়িত্ব দুস্থ মানুষের সেবা করা — ফয়সাল হাসান মাহমুদ আজ দৈনিক সিরাজগঞ্জ কন্ঠ পত্রিকার সম্পাদক এর মাতার দ্বিতীয় মৃত্যুবার্ষিকী সলঙ্গা ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে প্রার্থীতা ঘোষণা করেছেন সাবেক এজিএস দুলাল কাজিপুরে “দোস্ত এইড বাংলাদেশ সোসাইটি”র উদ্যাগে ৪০ জন দুঃস্থ ও হতদরিদ্র পরিবারের মাঝে নলকূপ বিতরণ  জাল টাকা তৈরির কারখানায় অভিযান, সরঞ্জামসহ আটক ১ সিরাজগঞ্জে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করলেন জেলা প্রশাসক মোঃ আমিনুল ইসলাম সিরাজগঞ্জের মানিকের জয়সূচক গোলে ফাইনালে বাংলাদেশ সিরাজগঞ্জে বাস দুর্ঘটনায় প্রাণ গেল ৩ জনের বেলকুচিতে ‘অনিরাপদ অভিবাসন ও মানব পাচার প্রতিরোধ বিষয়ক মতবিনিময় সভা অনুষ্ঠিত

সিরাজগঞ্জ সদরের প্রতিটি ঘরে-ঘরে গিয়ে ধানের শীষের ভোট প্রার্থনা করছেন সাইদুর রহমান বাচ্চু

Reporter Name / ৫৩ Time View
Update : বৃহস্পতিবার, ৫ ফেব্রুয়ারি, ২০২৬

সিরাজগঞ্জ সদরের প্রতিটি ঘরে-ঘরে গিয়ে ধানের শীষের ভোট প্রার্থনা করছেন সাইদুর রহমান বাচ্চু

এম দুলাল উদ্দিন আহমেদ—

ধারাবাহিক নির্বাচনী প্রচারণার অংশ হিসেবে বৃহস্পতিবার (৫ ফেব্রুয়ারী) সিরাজগঞ্জ পৌর শহরের ৫নং এলাকায় নির্বাচনী প্রচার-প্রচারণা করছেন বিএনপি কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য,জেলা বিএনপির সাধারণ সম্পাদক ও ৬টি সংসদীয় আসনের নির্বাচন পরিচালনা সমন্বয়ক কমিটির প্রধান সম্নয়ক সাইদুর রহমান বাচ্চু। কাকডাকা ভোর থেকে শুরু করে নির্ঘুমভাবে তিনি সদর-কামারখন্দ আসনের বিএনপি মনোনীত প্রার্থী ইকবাল হাসান মাহমুদ টুকু’র জন্য প্রতিটি মানুষের দ্বারে দ্বারে যাচ্ছেন ও ধানের শীষের জন্য ভোট প্রার্থনা করছেন। এভাবে তিনি প্রতিদিন ফজরের নামাজ আদায় করে শহরের পাড়া-মহল্লার প্রতিটি ঘরের প্রতিটি মানুষের কাছে ভোট প্রার্থনা করছেন। সুন্দর আগামীর বাংলাদেশ বিনির্মাণের অংশহিসেবে তিনি তারেক রহমানের স্বপ্ন “করবো কাজ,গড়বো দেশ, সবার আগে বাংলাদেশ” শ্লোগান বাস্তবায়নের লক্ষ্যে ধানের শীষকে বিজয়ের জন্য দিন-রাত নির্বাচনী এলাকার একপ্রান্ত থেকে আরেক প্রান্তু ছুটে চলছেন। তার ছুটে চলার মাঝে কোন ক্লান্তি নেই। ক্লান্তিহীনভাবে ছুটেচলা নির্বাচন পরিচালনা সমন্বয়ক কমিটির প্রধান সমন্বয় সাইদুর রহমান বাচ্চু এক প্রতিক্রিয়ায় বলেছেন,সিরাজগঞ্জ সদর-কামারখন্দ) আসনের বিএনপি মনোনীত প্রার্থী বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্য ইকবাল হাসান মাহমুদ টুকুসহ সিরাজগঞ্জের ৬টি আসনের ধানের শীষের প্রার্থীকে বিজয়ী করে ৬টি আসন তারেক রহমানকে উপহার দেওয়াই আমার একমাত্র স্বপ্ন। এতে সিরাজগঞ্জের ৬টি আসন তারেক রহমানকে উপহার দিতে তিনি প্রাণপণ চেষ্টা করছেন। এছাড়াও তিনি প্রতিদিন নির্বাচনী প্রচার-প্রচারণা কাজের গতি বাড়াতে দলীয় নেতাকর্মী নিয়ে বৈঠক করছেন ও দিকনির্দেশনা দিচ্ছেন। এমনকি তিনি সদর-কামারখন্দ আসনের পরও আরো ৫টি সংসদীয় আসনের ধানের শীষের প্রার্থী ও আসন ভিত্তিক গঠিত নির্বাচন পরিচালনা সমন্বয়ক কমিটির সমন্বয়কদের সাথে নিয়মিত যোগাযোগ রাখছেন। তার এই সাংগঠনিক তত্ত্বাবধানের ফলে দিন-দিন বিএনপির অবস্থা আরো শক্তিশালী হচ্ছে এবং নেতা-কর্মীরা উৎসাহ উদ্দীপনা নিয়ে প্রচার-প্রচারণা,মিছিল-মিটিং, উঠান বৈঠক ও নির্বাচনী সভা-সমাবেশ করছেন। সুতরাং ১২ ফেব্রুয়ারীতে যেন সকলে মিলেমিশে বিজয়ের আনন্দের হাসি আমরা হাসতে পাড়ি সে বিষয়টি মাথায় রেখে তিনি সকল মান-অভিমান, হিংসা-বিদ্বেষ ও ভেদাভেদ ভুলে গিয়ে দলীয় নেতাকর্মীদেরকে ঐক্যবদ্ধভাবে নির্বাচনী প্রচার-প্রচারণা চালিয়ে যাওয়ার আহ্বান জানিয়েছেন।

নির্বাচনী প্রচার কাজে উপস্থিত ছিলেন জেলা বিএনপির সহসাংগঠনিক সম্পাদক আসাদুজ্জামান আসাদ,৫নং ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক হাবিবুর রহমান হাবিব,সদর উপজেলা যুবদলের সাধারণ সম্পাদক তৌহিদ আলম,সদর উপজেলা ছাত্রদলের আহ্বায়ক ইকবাল হোসেন জীবন ও শহর ছাত্রদলের সিনিয়র যুগ্নআহ্বায়ক জুলফিকার রহমান আকাশ প্রমুখ নেতৃবৃন্দ।


আপনার মতামত লিখুন :
More News Of This Category