• সোমবার, ১৬ মার্চ ২০২৬, ১১:৩২ পূর্বাহ্ন
Headline
সিরাজগঞ্জ সরকারি কলেজ ছাত্রদল শাখা’র আয়োজনে আলোচনাসভা দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত সিরাজগঞ্জে এসএসসি ব্যাচ ৯৬ এর আয়োজনে আলোচনা সভা, দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত অসহায় সাহেরা বানুর জন্য হুইল চেয়ার নিয়ে হাজির মেয়র প্রার্থী সাইদুর রহমান বাচ্চু সিরাজগঞ্জ প্রেসক্লাবের দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত  সিরাজগঞ্জে সেবা মুক্ত স্কাউট গ্রুপের বার্ষিক স্কাউট ওন সনদ বিতরণ ও ইফতার মাহফিল অনুষ্ঠিত সিরাজগঞ্জে ঈদ উপলক্ষে চাউলের বস্তা উপহার দিয়ে শ্রমজীবী মানুষদের মুখে হাসি ফোটালেন বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজসেবক হাজী মোঃ আব্দুস সাত্তার সিরাজগঞ্জে ডেঙ্গু প্রতিরোধে পরিস্কার-পরিছন্ন অভিযান কর্মসূচি উদ্বোধন করলেন জেলা প্রশাসক মোঃ আমিনুল ইসলাম সিরাজগঞ্জে সামাজিক ও স্বেচ্ছাসেবী সংগঠন সম্মিলিত প্রয়াস এর আয়োজনে দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত সিরাজগঞ্জ চেম্বার অব কমার্সের উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল কাজিপুরে বালুবাহী একটি ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে গাছের সাথে ধাক্কা লেগে চালক নিহত

সিরাজগঞ্জে দলীয় কার্যালয়ে নেতাকর্মীদের সঙ্গে নবনির্বাচিত এমপি ইকবাল হাসান মাহমুদ টুকুর মতবিনিময়

Reporter Name / ১০ Time View
Update : শনিবার, ১৪ ফেব্রুয়ারি, ২০২৬

সিরাজগঞ্জে দলীয় কার্যালয়ে নেতাকর্মীদের সঙ্গে নবনির্বাচিত এমপি ইকবাল হাসান মাহমুদ টুকুর মতবিনিময় সভা
স্টাফ রিপোর্টারঃ- সিরাজগঞ্জ জেলা বিএনপির দলীয় কার্যালয়ে নেতাকর্মীদের সঙ্গে নবনির্বাচিত সংসদ সদস্য ইকবাল হাসান মাহমুদ টুকুর মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার (১৩ ফেব্রুয়ারি ২০২৬ ) রাত ৮টায় সিরাজগঞ্জ জেলা বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে দলীয় নেতাকর্মীদের সঙ্গে মতবিনিময় সভা করেন নবনির্বাচিত সংসদ সদস্য ইকবাল হাসান মাহমুদ টুকু।

সভায় বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিতিতে বক্তব্য দিতে গিয়ে তিনি বলেন, গত ১৭ বছর ধরে দলীয় নেতাকর্মীরা নির্যাতন-নিপীড়নের শিকার হয়েছে, জেল-জুলুম সহ্য করেছে এবং স্বাভাবিকভাবে রাজনৈতিক কর্মকাণ্ড পরিচালনা করতে পারেননি। তিনি বলেন, “আজ আমরা বিজয় লাভ করেছি, কিন্তু আমাদের মনে কষ্ট—দেশ নেত্রী বেগম খালেদা জিয়া এই বিজয় দেখে যেতে পারেননি।”

টুকু আরও বলেন, তারেক রহমান-এর নেতৃত্বে দল নির্বাচনে অংশ নিয়ে ভূমিধস বিজয় অর্জন করেছে। সিরাজগঞ্জ জেলার ছয়টি আসনের মধ্যে পাঁচটিতে বিএনপি জয়লাভ করেছে। তবে তিনি বিজয়ের পর আত্মতুষ্টিতে না ভুগে আত্মসমালোচনার আহ্বান জানান। তিনি বলেন, “জেলার নির্বাচনী ফলাফল বিশ্লেষণ করতে হবে—কোথায় দুর্বলতা ছিল, কোথায় নেতৃত্বের ভুল ছিল, তা খুঁজে বের করতে হবে।

সভায় উপস্থিত ছিলেন সিরাজগঞ্জ জেলা বিএনপির সাধারণ সম্পাদক সাইদুর রহমান বাচ্চু, সিরাজগঞ্জ জেলা বিএনপির সহ-সভাপতি মেঃ নাজমুল হাসান তালুকদার রানা, ভিপি অমর কৃষ্ণ দাস, সিনিয়র যুগ্ম সম্পাদক সম্পাদক ভিপি শামীম খান, যুগ্ম সাধারণ সম্পাদক মুন্সি জাহেদ আলম, সিরাজগঞ্জ জেলা বিএনপির যুগ্ন সাধারণ সম্পাদক মোঃ হারুন অর রশিদ খান হাসান, মোঃ রাশেদুল হাসান রঞ্জন, সাংগঠনিক সম্পাদক মোঃ আবু সাঈদ সুইট, জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক মির্জা মোস্তফা জামান, মোঃ আলমগীর হোসেন আলম, জেলা যুবদলের ভারপ্রাপ্ত সভাপতি মোঃ আলআমীন খান, সাধারণ সম্পাদক মোঃ মোরাদুজ্জামান মুরাদ, জেলা বিএনপির সভাপতি মোঃ জুনায়েদ হোসেন সবুজ সহ জেলার বিভিন্ন নেতৃবৃন্দ।


আপনার মতামত লিখুন :
More News Of This Category