• বুধবার, ২২ জুলাই ২০২৬, ০৫:৪৫ পূর্বাহ্ন
Headline
জনতা ব্যাংক পিএলসি সিরাজগঞ্জ এরিয়ার মৃত্যুবরণকারী কর্মকর্তা ও কর্মচারীদের আত্মার মাগফিরাত কামনায় স্মরণ সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত এনডিপি’র আয়োজনে ‘ভয়েস অব ডেভেলপমেন্ট’ শীর্ষক জাতীয় কর্মশালা অনুষ্ঠিত বিএসটিআই অনুমোদন ছাড়াই দই উৎপাদন- সিরাজগঞ্জে খান মিষ্টান্ন ভাণ্ডারকে ৮০ হাজার টাকা জরিমানা বাংলাদেশ ফার্টিলাইজার অ্যাসোসিয়েশনের নবনির্বাচিত কমিটির শপথ গ্রহণ অনুষ্ঠিত সিরাজগঞ্জে চুনিয়াহাটি দক্ষিণ পাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষকের বিদায় সংবর্ধনা কামারখন্দে শিক্ষার্থীদের মাঝে গাছের চারা বিতরণ করলেন আব্দুল্লাহ আল কায়েস রতনকান্দিতে জেলা বিএনপির সহ-সভাপতি মুজিবর রহমান লেবুর গণসংযোগ বন্ধ থাকা পাটকল-টেক্সটাইল মিল চালুর উদ্যোগ সরকারের-বস্ত্র ও পাট মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী মো. শরিফুল আলম সিরাজগঞ্জ-বগুড়া রেলপথ: রায়পুরে জংশন স্থাপনের দাবিতে শহরে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত সিরাজগঞ্জ সদরে স্প্রে মেশিন, নলকূপ, সেলাই মেশিন ও শিক্ষা প্রতিষ্ঠানে ক্রীড়া সামগ্রী বিতরণ

বন্ধ থাকা পাটকল-টেক্সটাইল মিল চালুর উদ্যোগ সরকারের-বস্ত্র ও পাট মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী মো. শরিফুল আলম

Reporter Name / ২২ Time View
Update : রবিবার, ১৯ জুলাই, ২০২৬

বন্ধ থাকা পাটকল-টেক্সটাইল মিল চালুর উদ্যোগ সরকারের: প্রতিমন্ত্রী শরিফুল

স্টাফ রিপোর্টারঃ- — সিরাজগঞ্জের জাতীয় জুট মিল আকস্মিক পরিদর্শনে ম প্রতিমন্ত্রীসহ কর্মকর্তারা
সিরাজগঞ্জের জাতীয় জুট মিল আকস্মিক পরিদর্শনে মন্ত্রী ও
দেশের বন্ধ থাকা পাটকল, টেক্সটাইল মিলসহ সকল শিল্পপ্রতিষ্ঠান নতুন করে চালুর উদ্যোগ গ্রহণ করেছে সরকার। নির্বাচনি ইশতেহার অনুযায়ী এবং প্রধানমন্ত্রীর বিশেষ নির্দেশনায় এই কার্যক্রম এগিয়ে চলছে বলে জানিয়েছেন বস্ত্র ও পাট মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী মো. শরিফুল আলম।

শনিবার, (১৮ জুলাই) দুপুরে সিরাজগঞ্জের জাতীয় জুট মিল আকস্মিক পরিদর্শন শেষে প্রতিমন্ত্রী সাংবাদিকদের এসব কথা বলেন। এসময় প্রতিমন্ত্রী বলেন, ‘সারা দেশের বন্ধ জুট মিল এবং টেক্সটাইল মিলগুলো আমরা চালু করার প্রক্রিয়া করছি। আমাদের যে ১৮০ দিনের একটা কর্মপরিকল্পনা প্রধানমন্ত্রী ঘোষণা করেছেন, এই ১৮০ দিনের কর্মপন্থা বা পরিকল্পনার মধ্যে আমাদের বেশ কিছু মিল সারা বাংলাদেশে আমরা চালু করার উদ্যোগ গ্রহণ করেছি এবং এই প্রস্তাবনাগুলো বর্তমানে প্রক্রিয়াধীন আছে।’আ.লীগের হাতেই দেশের পাট-চা শিল্প ধ্বংস হয়েছে:
এরই অংশ হিসেবে সিরাজগঞ্জের ঐতিহাসিক ‘জাতীয় জুট মিল’ (সাবেক কওমি জুট মিল) বেসরকারি খাতে হস্তান্তরের মাধ্যমে সচল করার সমস্ত প্রক্রিয়া চূড়ান্ত ধাপে রয়েছে বলেও জানান তিনি। প্রতিমন্ত্রী বলেন, ‘এর মাধ্যমে এখানে ব্যাপক কর্মসংস্থান হবে, বিনিয়োগ হবে এবং অর্থনীতিতেও একটা বড় ভূমিকা রাখতে পারবে।’ তিনি বলেন, ‘বিগত সময়ে অনেকগুলো মিল ওই স্বৈরাচারী সরকার বিক্রি করে বিভিন্নভাবে নিজেদের মধ্যে লুটপাট করে ধ্বংস করে দিয়েছে। আমরা যেগুলো আছে সেগুলোকে উদ্ধার করে আইনগতভাবে যতটুকু সম্ভব ফাইট করছি এবং যেগুলোর কোনো আইনগত বাধা নেই, সেগুলোকে আমরা প্রাইভেট সেক্টরে বিনিয়োগ করার জন্য এরই মধ্যে কার্যক্রম গ্রহণ করেছি।’


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category