• বুধবার, ২২ জুলাই ২০২৬, ০৪:২০ পূর্বাহ্ন
Headline
জনতা ব্যাংক পিএলসি সিরাজগঞ্জ এরিয়ার মৃত্যুবরণকারী কর্মকর্তা ও কর্মচারীদের আত্মার মাগফিরাত কামনায় স্মরণ সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত এনডিপি’র আয়োজনে ‘ভয়েস অব ডেভেলপমেন্ট’ শীর্ষক জাতীয় কর্মশালা অনুষ্ঠিত বিএসটিআই অনুমোদন ছাড়াই দই উৎপাদন- সিরাজগঞ্জে খান মিষ্টান্ন ভাণ্ডারকে ৮০ হাজার টাকা জরিমানা বাংলাদেশ ফার্টিলাইজার অ্যাসোসিয়েশনের নবনির্বাচিত কমিটির শপথ গ্রহণ অনুষ্ঠিত সিরাজগঞ্জে চুনিয়াহাটি দক্ষিণ পাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষকের বিদায় সংবর্ধনা কামারখন্দে শিক্ষার্থীদের মাঝে গাছের চারা বিতরণ করলেন আব্দুল্লাহ আল কায়েস রতনকান্দিতে জেলা বিএনপির সহ-সভাপতি মুজিবর রহমান লেবুর গণসংযোগ বন্ধ থাকা পাটকল-টেক্সটাইল মিল চালুর উদ্যোগ সরকারের-বস্ত্র ও পাট মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী মো. শরিফুল আলম সিরাজগঞ্জ-বগুড়া রেলপথ: রায়পুরে জংশন স্থাপনের দাবিতে শহরে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত সিরাজগঞ্জ সদরে স্প্রে মেশিন, নলকূপ, সেলাই মেশিন ও শিক্ষা প্রতিষ্ঠানে ক্রীড়া সামগ্রী বিতরণ

বাংলাদেশ ফার্টিলাইজার অ্যাসোসিয়েশনের নবনির্বাচিত কমিটির শপথ গ্রহণ অনুষ্ঠিত

Reporter Name / ৩৬ Time View
Update : মঙ্গলবার, ২১ জুলাই, ২০২৬

বাংলাদেশ ফার্টিলাইজার অ্যাসোসিয়েশনের নবনির্বাচিত কমিটির শপথ গ্রহণ অনুষ্ঠিত

আজিজুর রহমান মুন্না-
বাংলাদেশ ফার্টিলাইজার অ্যাসোসিয়েশনের (বিএফএ) ২০২৬-২০২৮ ইং মেয়াদের
নবনির্বাচিত পরিচালনা পর্যদের শপথ গ্রহণ অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে চেয়ারম্যানসহ ৩৩ জন পরিচালক শপথ গ্রহণ করেন। শনিবার ঢাকার বিজয়নগরের আলরাজি ভবনে আয়োজিত অনুষ্ঠানে নির্বাচন বোর্ডের সদস্য ও বানিজ্য মন্ত্রণালয়ের সিনিয়র সহকারী সচিব হাসিব সরকার নবনির্বাচিত চেয়ারম্যান ও পরিচালকদের শপথবাক্য গঠন করান। অনুষ্ঠানে বানিজ্য মন্ত্রণালয়ের যুগ্ন-সচিব মুস্তাফিজুর রহমান এবং নির্বাচন বোর্ডের সদস্য শেখ শামসুল আরেফীন উপস্থিত ছিলেন। শপথ গ্রহণ শেষে বাণিজ্য মন্ত্রণালয়ের কর্মকর্তারা নবনির্বাচিত চেয়ারম্যান মোঃ মোশাররফ হোসেন এর কাছে দায়িত্ব করেন। শপথ গ্রহণের পর বক্তব্যে চেয়ারম্যান মোঃ মোশাররফ হোসেন বলেন, বিদ্যমান সার ডিলারশিপ ব্যবস্থা বহাল রাখা, ২০২৫ সালের ডিলার নীতিমালা সংশোধন বা বাতিল এবং দীর্ঘ ২৫ বছর ধরে অপরিবর্তিত থাকা ডিলার কমিশন প্রতিটনে ১০০ টাকা থেকে ২০০ টাকায় উন্নীত করাই নতুন কমিটির প্রধান অগ্রাধিকার। তিনি বলেন, প্রায় ৪০ বছরের সার ব্যবসার অভিজ্ঞতা কাজে লাগিয়ে কৃষকদের কাছে সময়মতো সার পৌঁছে দেওয়া এবং সার আমদানি ও বিতরণ ব্যবস্থা আরও কার্যকর করাই হবে তার অন্যতম লক্ষ্য। এ লক্ষ্যে ভাইস চেয়ারম্যান ও পরিচালকদের নিয়ে মাঠ পর্যায়ের সমস্যাগুলো চিহ্নিত করে দ্রুত সমাধানের উদ্যোগ নেওয়া হবে। নবনির্বাচিত চেয়ারম্যান অভিযোগ করেন, ২০২৫ ইং সালের সার ডিলার নীতিমালা যৌক্তিকতা নেই। তার দাবি, গত ১৬ বছর ধরে বিদ্যমান ডিলাররা সুষ্ঠুভাবে সার বিতরণ করেছেন। এবং কোথাও বড় অভিযোগ উঠেনি । এরপরও বর্তমান ডিলারদের বাদ দিয়ে নতুন করে বিসিআইসির ডিলার অন্তর্ভুক্তির উদ্যোগ গ্রহণ করা হয়েছে। যার বিরোধিতা করবে বিএফএ। তিনি আরও বলেন, বর্তমান একটি ইউনিয়নে একটি মূল ডিলার এবং প্রতিটি ওয়ার্ডে খুচরা ডিলার থাকায় সার বিতরণ ব্যবস্থায় কোনো সংকট নেই। প্রায় ২৫ থেকে ৩০ বছর আগে বর্তমান ডিলাররা দুই লাখ টাকা জামানত দিয়ে ডিলারশিপ নিয়েছিলেন , যা সে সময়ের প্রেক্ষাপটে বড় বিনিয়োগ ছিল। তাই তাদের বাদ দিয়ে নতুন ডিলার নিয়োগের কোনো যৌক্তিকতা নেই।
কমিটির শপথ গ্রহণ অনুষ্ঠানে শেষে বক্তব্য রাখেন বিএফএর সিনিয়র ভাইস চেয়ারম্যান মোঃ মামুনুর রশিদ, ভাইস চেয়ারম্যান মাহমুদ হাসান রাজু, এস এস বাবুল, মোঃ নুর আলম পাটোয়ারী, মোহাম্মদ হাকিম আলী এবং পরিচালক (অর্থ) মোঃ আলাউদ্দীন চৌধুরী। তারা নবনির্বাচিত কমিটির প্রতি পূর্ণ সমর্থন জানিয়ে ডিলারদের স্বার্থ রক্ষায় ঐক্যবদ্যভাবে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন। উল্লেখ্য, গত জুলাই বাংলাদেশ ফার্টিলাইজার অ্যাসোসিয়েশনের -২০২৬-২০২৮ মেয়াদের নির্বাচন অনুষ্ঠিত হয়। এতে মোশাররফ অ্যান্ড ব্রাদার্স ( মোশাররফ গ্রুপ) এর চেয়ারম্যান মোঃ মোশারফ হেসেন১ হাজার ৮৯৬ ভোট পেয়ে নির্বাচিত হন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী বগুড়া-৭ আসনের সংসদ সদস্য মোরশেদ মিল্টন পান ৪৩ ভোট। সংগঠনটির মোট ভোটার ছিলেন, ৪ হাজার ২০০ জন। ৩৩ সদস্যর পরিচালনা পর্যদের মধ্যে ৩১টি পদ আগেই বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয় এবং বাকি দুটি পদে ভোটগ্রহণের মাধ্যমে নির্বাচন সম্পন্ন হয়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category