• রবিবার, ০১ নভেম্বর ২০২৬, ০৪:১৬ অপরাহ্ন
Headline
উল্লাপাড়া বিজ্ঞান কলেজ আকবর আলী হল ক্যাম্পাসে বৃক্ষরোপণ কর্মসূচি উদ্বোধন করেন- সাবেক এমপি এম,আকবর আলী বেলকুচির হাজী আব্দুল হামিদ লাকীর ডাইং কারখানাসহ ৪টি কারখানায় অভিযান চালিয়ে দুই লাখ পঞ্চাশ হাজার টাকা অর্থদণ্ড করেছে ভ্রাম্যমাণ আদালত। নতুন কুঁড়ি স্পোর্টস, সিজন-২ এর সিরাজগঞ্জ সদর উপজেলার বহুলী ইউনিয়ন কমিটির মিটিং অনুষ্ঠিত সিরাজগঞ্জে বর্ণাঢ্য আয়োজনে যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত সিরাজগঞ্জে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন, ২০০৯ বিষয়ক সেমিনার অনুষ্ঠিত রায়গঞ্জ উপজেলা ইটভাটা মালিক সমিতির নির্বাচনে সভাপতি পদে মো. আবু হানিফ খান এবং সাধারণ সম্পাদক পদে মো. ওমর ফারুক খান জুবায়ের নির্বাচিত নিরাপদে সড়কে চলাচলের জন্য সিরাজগঞ্জ বিআরটিএ এর সচেতনতামূলক প্রচার অভিযান সিরাজগঞ্জে আন্তর্জাতিক গ্রামীণ নারী দিবস-২০২৬ উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত সিরাজগঞ্জে গ্যাস সিলিন্ডারের রিটেইলার ও খুচরা দোকানে অভিযান রামকৃষ্ণপুর ইউপি নির্বাচনে আলোচনায় আমিরুল

সিরাজগঞ্জে এডুকেটিভ নেটওয়ার্ক সংগঠনের উদ্যোগে বিশ্ব পরিবেশ দিবস পালন অনুষ্ঠানে পুরস্কার বিতরণ করেন সাইদুর রহমান বাচ্চু  

Reporter Name / ৩৮০ Time View
Update : শুক্রবার, ৫ জুন, ২০২৬

সিরাজগঞ্জে এডুকেটিভ নেটওয়ার্ক সংগঠনের উদ্যোগে বিশ্ব পরিবেশ দিবস পালন 

স্টাফ রিপোর্টারঃ- ” প্রকৃতি থেকে অনুপ্রেরণায়, জলবায়ুর জন্য, আমার ভবিষ্যতের জন্য”-এই প্রতিপাদ্য নিয়ে সারাদেশের ন্যায় সিরাজগঞ্জে “বিশ্ব পরিবেশ দিবস-২০২৬” খ্রি. পালন উপলক্ষ্যে- নতুন প্রজন্ম  শিক্ষার্থীদের নিয়ে-উপস্থিত বক্তৃতা, আবৃত্তি, কুইজ প্রতিযোগিতা, প্রদর্শনী বিতর্ক’র বিজয়ীদের মাঝে পুরস্কার ও বৃক্ষ বিতরণ- রোপন কর্মসূচি পালন করা হয়।  “এডিকেটিভ নেটওয়ার্ক বাংলাদেশ”  সংগঠনের আয়োজনে, 

শুক্রবার (৫জুন-২০২৬খ্রি.) সকালে সিরাজগঞ্জ শহরের পৌরসভা রোডস্থ জেলা শিল্পকলা একাডেমি প্রাঙ্গণে উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, সিরাজগঞ্জ চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি’র প্রেসিডেন্ট, কেন্দ্রীয় বিএনপির নির্বাহী কমিটির সদস্য ও  সিরাজগঞ্জ জেলা বিএনপি’র সাধারণ সম্পাদক মোঃ সাইদুর রহমান বাচ্চু- তার বক্তব্য বলেন,  দেশকে আরও সবুজায়ন ও পরিবেশের ভারসাম্য রক্ষা করতে, প্রাকৃতিক দূর্যোগের হাত থেকে রক্ষা পেতে গাছ লাগানোর বিকল্প কিছু নেই। গাছ আমাদের অক্সিজেন দেয় আমাদের বাঁচিয়ে রাখে, অনেক উপকার করে তাই সবাইকে অবশ্যই গাছ লাগাতে হবে।  উক্ত  অনুষ্ঠানের সভাপতিত্ব করেন, এডিকেটিভ নেটওয়ার্ক বাংলাদেশ সংগঠনের সভাপতি মুহাম্মদ বিন এমরান এবং বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, বিশিষ্ট সাহসী তরুণ সাংবাদিক দ্বীন মোহাম্মদ সাব্বির সহ অন্যান্যরা। এসময়ে এডিকেটিভ নেটওয়ার্ক বাংলাদেশ সংগঠনের অন্যান্য কর্মকর্তা- সদস্যগণ ও অন্যান্যরা উপস্থিত ছিলেন। 

 


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category