• রবিবার, ০১ নভেম্বর ২০২৬, ০৪:১৭ অপরাহ্ন
Headline
উল্লাপাড়া বিজ্ঞান কলেজ আকবর আলী হল ক্যাম্পাসে বৃক্ষরোপণ কর্মসূচি উদ্বোধন করেন- সাবেক এমপি এম,আকবর আলী বেলকুচির হাজী আব্দুল হামিদ লাকীর ডাইং কারখানাসহ ৪টি কারখানায় অভিযান চালিয়ে দুই লাখ পঞ্চাশ হাজার টাকা অর্থদণ্ড করেছে ভ্রাম্যমাণ আদালত। নতুন কুঁড়ি স্পোর্টস, সিজন-২ এর সিরাজগঞ্জ সদর উপজেলার বহুলী ইউনিয়ন কমিটির মিটিং অনুষ্ঠিত সিরাজগঞ্জে বর্ণাঢ্য আয়োজনে যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত সিরাজগঞ্জে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন, ২০০৯ বিষয়ক সেমিনার অনুষ্ঠিত রায়গঞ্জ উপজেলা ইটভাটা মালিক সমিতির নির্বাচনে সভাপতি পদে মো. আবু হানিফ খান এবং সাধারণ সম্পাদক পদে মো. ওমর ফারুক খান জুবায়ের নির্বাচিত নিরাপদে সড়কে চলাচলের জন্য সিরাজগঞ্জ বিআরটিএ এর সচেতনতামূলক প্রচার অভিযান সিরাজগঞ্জে আন্তর্জাতিক গ্রামীণ নারী দিবস-২০২৬ উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত সিরাজগঞ্জে গ্যাস সিলিন্ডারের রিটেইলার ও খুচরা দোকানে অভিযান রামকৃষ্ণপুর ইউপি নির্বাচনে আলোচনায় আমিরুল

নতুন কুঁড়ি স্পোর্টস, সিজন-২ এর সিরাজগঞ্জ সদর উপজেলার বহুলী ইউনিয়ন কমিটির মিটিং অনুষ্ঠিত

Reporter Name / ৬৮ Time View
Update : মঙ্গলবার, ২৭ অক্টোবর, ২০২৬

নতুন কুঁড়ি স্পোর্টস, সিজন-২ এর সিরাজগঞ্জ সদর উপজেলার বহুলী ইউনিয়ন কমিটির মিটিং অনুষ্ঠিত

আজিজুর রহমান মুন্না—-
নতুন কুঁড়ি স্পোর্টস, সিজন-২এর সিরাজগঞ্জ সদর উপজেলার ৩নং বহুলী ইউনিয়ন কমিটি’র মিটিং অনুষ্ঠিত হয়।
মঙ্গলবার (২৭অক্টোবর-২০২৬খ্রি.) বেলা সাড়ে ১১টার দিকে, সিরাজগঞ্জ সদর উপজেলার ৩ নং বহুলী ইউনিয়ন পরিষদ প্রাঙ্গণে উক্ত মিটিংয়ে সভাপতিত্ব করেন, বহুলী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও ইউনিয়ন বিএনপি’র সাবেক আহবায়ক মোঃ ফরহাদ হোসেন সেখ। উক্ত অনুষ্ঠান পরিচালনা করেন, বহুলী ইউনিয়ন পরিষদের প্রশাসনিক কর্মকর্তা মোঃ আসলাম উদ্দিন। এসময়ে বহুলী ইউনিয়ন পরিষদের ইউপি সদস্যগণ, বহুলী ইউনিয়নের আওতাধীন বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের প্রধান শিক্ষক /সহকারী শিক্ষক, ক্রীড়া শিক্ষক সহ অন্যান্যরা উপস্থিত ছিলেন।
জানা যায় যে,”নতুন কুঁড়ি স্পোর্টস ২০২৬-২০২৭” (সিজন-২) হলো বাংলাদেশ সরকারের একটি দেশব্যাপী ক্রীড়া প্রতিভা অন্বেষণ কর্মসূচি, যার আনুষ্ঠানিক উদ্বোধন আগামী ৫’নভেম্ব-২০২৬ খ্রি. খুলনা জেলা স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে। তবে মাঠপর্যায়ে এর বাছাই ও দল গঠন কার্যক্রম গত ২৭ অক্টোবর থেকে শুরু হয়েছে যা চলবে আগামী ২ নভেম্বর ২০২৬ পর্যন্ত। সিজন-২এর সংক্ষিপ্ত তথ্যঃ উদ্বোধনী অনুষ্ঠানঃ ৫’নভেম্বর-২০২৬ (খুলনা জেলা স্টেডিয়াম) মাঠ পর্যায়ের বাছাই কার্যক্রমঃ ২৭ অক্টোবর থেকে ২’নভেম্বর-২০২৬খ্রি. অংশগ্রহণকারী ক্রীড়াবিদ: প্রায় ১৪’লাখ কিশোর-কিশোরী। বয়সসীমাঃ সাধারণ ইভেন্টে ১০-১৪ বছর (জন্ম ১ সেপ্টেম্বর ২০১২ থেকে ৩১ আগস্ট ২০১৬)- দাবা ইভেন্টে ৮-১৪ বছর (জন্ম ১ সেপ্টেম্বর ২০১২ থেকে ৩১ আগস্ট ২০১৮। মোট ইভেন্ট (১০টি)- ফুটবল, ক্রিকেট, কাবাডি, অ্যাথলেটিক্স, ব্যাডমিন্টন, দাবা, মার্শাল আর্ট, সাঁতার, ভলিবল এবং টেবিল টেনিস (একজন সর্বোচ্চ ২টি ইভেন্টে অংশ নিতে পারবে)
প্রতিযোগিতার স্তরঃ ৪টি (উপজেলা, জেলা, অঞ্চল-১০টি ও জাতীয়) পুরস্কারঃ মেডেল, ট্রফি, সনদ এবং বাংলাদেশ ক্রীড়া শিক্ষা প্রতিষ্ঠানে (BKSP) বিশেষ প্রশিক্ষণ
রেজিস্ট্রেশন ও বিস্তারিত তথ্যের-নতুন কুঁড়ি স্পোর্টস অফিসিয়াল ওয়েবসাইটে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category