• বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬, ১০:৫৩ পূর্বাহ্ন
Headline
সিরাজগঞ্জে আন্তর্জাতিক গ্রামীণ নারী দিবস-২০২৬ উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত সিরাজগঞ্জে গ্যাস সিলিন্ডারের রিটেইলার ও খুচরা দোকানে অভিযান রামকৃষ্ণপুর ইউপি নির্বাচনে আলোচনায় আমিরুল সিরাজগঞ্জ জেলার শ্রেষ্ঠ গুণী শিক্ষক নির্বাচিত হলেন অধ্যক্ষ শরীফুল ইসলাম সিরাজগঞ্জ জেলা প্রশাসকের নিকট ডেঙ্গু প্রতিরোধ বিষয়ক সচেতনতামূলক লিফলেট হস্তান্তর সিরাজগঞ্জে খাজা মোজাম্মেল ফাউন্ডেশনের পক্ষ থেকে মেধাবী শিক্ষার্থীদের বৃত্তি প্রদান সিরাজগঞ্জ সদরে “বিশ্ব দৃষ্টি দিবস” উপলক্ষ্যে র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত খাজা মোজাম্মেল হক (রহ.) ফাউন্ডেশন ও গ্রান্ড সুলতান টি রিসোর্ট এর চেয়ারম্যান এর হাতে সম্মাননা স্মারক তুলে দেন সাত্তার ফাউন্ডেশন ও ছোঁয়া রিসোর্টের চেয়ারম্যান হাজী আব্দুস সাত্তার। রাশিদাজ্জোহা সরকারি কলেজের আয়োজনে বিদুৎ জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের মন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকুর সু-স্বাস্থ্য কামনা করে দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত ‎সিরাজগঞ্জে ছাত্রদলের উদ্যোগে গাছ বিতরণ ও বৃক্ষরোপণ

রামকৃষ্ণপুর ইউপি নির্বাচনে আলোচনায় আমিরুল

Reporter Name / ১৩ Time View
Update : রবিবার, ১১ অক্টোবর, ২০২৬

রামকৃষ্ণপুর ইউপি নির্বাচনে আলোচনায় আমিরুল

জি,এম স্বপ্না,সলঙ্গা প্রতিনিধি : সলঙ্গা থানার ১নং রামকৃষ্ণপুর ইউনিয়ন বিএনপির নেতা আমিরুল ইসলাম আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে সম্ভাব্য প্রার্থী হিসেবে আলোচনায় রয়েছেন। রাজনৈতিক অভিজ্ঞতা,সাংগঠনিক কর্মকাণ্ড ও স্থানীয়দের সঙ্গে নিয়মিত যোগাযোগের মাধ্যমে নির্বাচনী মাঠে সক্রিয় রয়েছেন তিনি।
দীর্ঘ রাজনৈতিক জীবনে মামলা-হামলা,নির্যাতন ও কারাবরণের অভিজ্ঞতার কথা উল্লেখ করে আমিরুল ইসলামের সমর্থকেরা জানান,দলের দুঃসময়ে নেতাকর্মীদের পাশে থাকা এবং তৃণমূল পর্যায়ে সংগঠনের কার্যক্রমে ভূমিকা রাখায় তিনি এলাকায় যথেষ্ট পরিচিতি পেয়েছেন।
বর্তমানে ইউনিয়নের বিভিন্ন গ্রাম, হাটবাজার ও পাড়া-মহল্লায় গণসংযোগ করছেন তিনি। এ সময় সাধারণ মানুষের সঙ্গে মতবিনিময়ের পাশাপাশি এলাকার সমস্যা,জনদুর্ভোগ ও প্রত্যাশার কথা শুনছেন।স্থানীয়দের ভাষ্য অনুযায়ী,সামাজিক ও মানবিক কর্মকাণ্ডে সম্পৃক্ততা এবং অসহায় মানুষের পাশে দাঁড়ানোর চেষ্টার কারণে তার প্রতি অনেকের আগ্রহ রয়েছে।
আমিরুল ইসলাম ১নং রামকৃষ্ণপুর ইউনিয়ন বিএনপির সাবেক সাধারণ সম্পাদক ও সাবেক সিনিয়র যুগ্ম আহ্বায়ক হিসেবে দায়িত্ব পালন করেছেন।এ ছাড়া ইউনিয়ন বিএনপি এবং এর অঙ্গ ও সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ে দায়িত্ব পালন করেছেন তিনি। তার সমর্থকদের দাবী, সাংগঠনিক অভিজ্ঞতা ও সাধারণ মানুষের সঙ্গে সুসম্পর্ক নির্বাচনে ইতিবাচক ভূমিকা রাখবে।
নিজস্ব অর্থায়নে বিভিন্ন স্থানে রাস্তা সংস্কারের উদ্যোগসহ জনসেবামূলক কর্মকাণ্ডেও সম্পৃক্ত রয়েছেন বলে জানান তার সমর্থকেরা।
তবে আসন্ন নির্বাচনে দলীয় মনোনয়ন কে পাবেন এবং ভোটারদের সমর্থন কার পক্ষে যাবে,তা এখনো নিশ্চিত নয়। নির্বাচনের তফসিল ঘোষণা হলে রামকৃষ্ণপুর ইউনিয়নে নির্বাচনী তৎপরতা আরও বাড়বে বলে মনে করছেন স্থানীয়রা।
চেয়ারম্যান পদপ্রার্থী আমিরুল ইসলাম বলেন,ইউনিয়নবাসীর মূল্যবান ভোটই নির্ধারণ করবে আগামী দিনে চেয়ারম্যানের দায়িত্ব কে পাবেন। নির্বাচিত হলে এলাকার মানুষের প্রত্যাশা পূরণে কাজ করতে চান আমিরুল।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category