• শুক্রবার, ২৭ নভেম্বর ২০২৬, ০১:৩৯ পূর্বাহ্ন
Headline
বেলকুচিতে জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ উপলক্ষে আলোচনা সভা ৭ দফা দাবি ও আইনশৃঙ্খলা পরিস্থিতির প্রতিবাদে সিরাজগঞ্জে জামায়াতের বিক্ষোভ মিছিল এনায়েতপুর ১নং সদিয়া চাঁদপুর ইউনিয়নে চেয়ারম্যান পদপ্রার্থী’র জন্য জাহিদ হোসেন জহুরুলএঁর বিএনপির দলীয় মনোনয়ন ফরম জমা প্রদান হোসেনপুর বাগানবাড়ী যুব সমাজের উদ্যোগে তাফসীরুল কোরআন মাহফিল অনুষ্ঠিত সিরাজগঞ্জে জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ-২০২৬ উপলক্ষে আলোচনা সভা ও বনার্ঢ্য র‍্যালি অনুষ্ঠিত আজ সিরাজগঞ্জ কণ্ঠ পত্রিকার সম্পাদকের পিতা আব্দুস সামাদ সরকারের ২৪তম মৃত্যুবার্ষিকী সিরাজগঞ্জের সাহিত্য পরিমন্ডলের অন্যতম সাহিত্য সংগঠন “কবি ও কবিতা পরিষদ- ঈশ্বরদীতে আন্তর্জাতিক সাহিত্য উৎসব অনুষ্ঠানে অংশ গ্রহণ আগামী ২বছরে দেশের প্রথম ‘ছানিমুক্ত’ জেলা হবে সিরাজগঞ্জ ——- বিনামূল্যে ৫০’হাজার অপারেশনের ঘোষণ- স্বাস্থ্য প্রতিমন্ত্রী ড.এম.এ. মুহিত সিরাজগঞ্জে সরকারি রাশিদাজ্জোহা মহিলা কলেজে বর্ণাঢ্য আয়োজনে নবীণ-বরণ অনুষ্ঠিত রাজাপুর ডিগ্রি কলেজের নবনির্মিত ৪তলা বিশিষ্ট একাডেমি ভবন নির্মান কাজের ভিত্তিফলক উন্মোচন এবং এমপিকে সংবর্ধনা প্রদান

৭ দফা দাবি ও আইনশৃঙ্খলা পরিস্থিতির প্রতিবাদে সিরাজগঞ্জে জামায়াতের বিক্ষোভ মিছিল

Reporter Name / ৭ Time View
Update : বৃহস্পতিবার, ২৬ নভেম্বর, ২০২৬

৭ দফা দাবি ও আইনশৃঙ্খলা পরিস্থিতির প্রতিবাদে সিরাজগঞ্জে জামায়াতের বিক্ষোভ মিছিল

মোঃ হোসেন আলী ছোট্ট

১১ দলীয় ঐক্যের ৭ দফা দাবি আদায়ের লক্ষ্যে এবং পতিত ফ্যাসিস্ট আওয়ামী লীগের দেশব্যাপী সন্ত্রাস, অরাজকতা সৃষ্টি ও জ্বালাও-পোড়াওয়ের প্রতিবাদে সিরাজগঞ্জে বিক্ষোভ মিছিল করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। পাশাপাশি দেশের বর্তমান আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে সরকারের ব্যর্থতারও তীব্র প্রতিবাদ জানানো হয় কর্মসূচি থেকে।

​বৃহস্পতিবার (২৬ নভেম্বর) বিকাল ৪টার দিকে বাংলাদেশ জামায়াতে ইসলামী, সিরাজগঞ্জ জেলা শাখার উদ্যোগে শহরের প্রধান সড়কে এই বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়।

​মিছিলে নেতৃত্ব দেন সিরাজগঞ্জ জেলা জামায়াতে ইসলামীর আমির মাওলানা শাহীনুর আলম এবং সাধারণ সম্পাদক অধ্যাপক জাহিদুল ইসলাম। এ সময় জেলা ও উপজেলা পর্যায়ের বিভিন্ন স্তরের বিপুল সংখ্যক নেতাকর্মী ব্যানার ও ফেস্টুন হাতে নিয়ে মিছিলে অংশগ্রহণ করেন।

​বিক্ষোভ মিছিল চলাকালে নেতাকর্মীরা ৭ দফা দাবি বাস্তবায়ন, সন্ত্রাস-নৈরাজ্য বন্ধ এবং জনগণের জানমালের নিরাপত্তা নিশ্চিত করার দাবিতে বিভিন্ন স্লোগান দেন। বক্তারা অবিলম্বে দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নয়নে কার্যকর পদক্ষেপ গ্রহণের আহ্বান জানান এবং দাবি আদায় না হওয়া পর্যন্ত শান্তিপূর্ণ আন্দোলন চালিয়ে যাওয়ার প্রত্যয় ব্যক্ত করেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category