হোসেনপুর বাগানবাড়ী যুব সমাজের উদ্যোগে তাফসীরুল কোরআন মাহফিল অনুষ্ঠিত
মোঃ হোসেন আলী ছোট্ট — সিরাজগঞ্জ সদর উপজেলার হোসেনপুর বাগানবাড়ী যুব সমাজের উদ্যোগে তাফসীরুল কোরআন মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
বুধবার ( ২৫ নভেম্বর ২০২৬) বাদ এশা পৌর শহরের হোসেনপুর বাগানবাড়ী জামে মসজিদের পাশে, হোসেনপুর বাগানবাড়ী যুব সমাজের আয়োজনে তাফসীরুল কোরআন মাহফিল অনুষ্ঠিত হয়। উক্ত মাহফিলে হোসেনপুর বাগানবাড়ী জামে মসজিদের সভাপতি এস এম তাইফুর রহমান ছানা এঁর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে কোরআন ও হাদীসের উপরে দিকনির্দেশনা মূলক বক্তব্য রাখেন, সিরাজগঞ্জ চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রির পরিচালক ও সাওার ফাউন্ডেশন এর প্রতিষ্ঠাতা চেয়ারম্যান হাজী মোঃ আব্দুস সাওার। প্রধান বক্তা হিসেবে উপস্থিত থেকে হাসীস ও কোরআন এঁর উপর আলোকপাত করেন বিশিষ্ট ইসলামি চিন্তাবিদ ও মিডিয়া ব্যক্তিত্ব ও ইসলামী আলোচনা বাংলা ভিশন ও এস এ টিভি মাওলানা মোঃ রাকিবুল ইসলাম সিরাজী। দ্বিতীয় বক্তা হিসেবে ওয়াজ ফরমান হাফজ মাওঃ মাহবুব আনাম নাঈম, বিশেষ বক্তা হিসেবে ওয়াজ ফরমান বিশিষ্ট ইসলানিক চিন্তাবিদ হাফেজ মাওঃ মুফতি আব্দুল জব্বার, বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন ১১ নং ওয়ার্ড বিএনপির সভাপতি মোঃ মিন্টু শেখ, শহর যুবদলের সহ-সভাপতি মোঃ জুয়েল শেখ, বিশিষ্ট সমাজসেবক ও ব্যবসায়ী নূর মোহাম্মদ খান শাহানুর, বিশিষ্ট সমাজসেবক মোঃ আব্দুল্লাহ শেখ, হোসেনপুরবাগানবাড়ী জামে মসজিদের পেশ মোঃ সেরাজুল ইসলাম প্রমুখ,
অনুষ্ঠানের প্রধান অতিথি হাজী সাওার বলেন, মানবজীবনের প্রকৃত সফলতা, আত্মিক শান্তি এবং পরকালীন মুক্তির মূল ভিত্তি হলো ইমান ও সৎ আমল। ইসলামী জীবনদর্শনে ইমান ও আমল একটি মুদ্রার দুই পিঠের মতো, একটি ছাড়া অন্যটি অসম্পূর্ণ।, সমাজে শান্তি, ন্যায়বিচার ও পারস্পরিক ভালোবাসা প্রতিষ্ঠা করতে ব্যক্তিগত ও পারিবারিক জীবনে ইমান ও আমলের চর্চা বাড়াতে হবে। ধর্মীয় ভাবগাম্ভীর্যপূর্ণ পরিবেশে আয়োজিত এ মাহফিলে স্থানীয় আলেম-ওলামা, গণ্যমান্য ব্যক্তিবর্গ এবং বিভিন্ন এলাকা থেকে আগত বিপুলসংখ্যক ধর্মপ্রাণ মুসল্লি অংশ নেন।