এনায়েতপুর ১নং সদিয়া চাঁদপুর ইউনিয়নে চেয়ারম্যান পদপ্রার্থী’র জন্য জাহিদ হোসেন জহুরুলএঁর বিএনপির দলীয় মনোনয়ন ফরম জমা প্রদান
আজিজুর রহমান মুন্না, সিরাজগঞ্জঃ
সিরাজগঞ্জ এনায়েতপুর থানার ১নং সঁদিয়া চাঁদপুর ইউনিয়নের চেয়ারম্যান পদপ্রার্থী’র জন্য
এনায়েতপুর থানা যুবদলের আহবায়ক, সাবেক সাধারণ সম্পাদক, ১নং সদিয়া চাঁদপুর ইউনিয়ন যুবদলের সাবেক সভাপতি, ৫নং ওয়ার্ড ছাত্রদলের সাবেক সভাপতি, নির্যাতিত ও কারাগার বরণকারীনেতা- মোঃ জাহিদ হােসেন জহুরুল সদিয়া চাঁদপুর ইউনিয়ন বিএনপি’র নেতা-কর্মী ও তার সর্মথকদের নিয়ে উৎসব মুখর পরিবেশে বিএনপির দলীয় মনোনয়ন ফরম পূরণ করে জমা প্রদান করেছেন।
বুধবার (২৫নভেম্বর-২০২৬) দুপুরের দিকে সিরাজগঞ্জ শহরের ই,বি,রোডস্থ সিরাজগঞ্জ জেলা বিএনপির দলীয় কার্যালয়ে, জেলা বিএনপির সম্মেলন প্রস্তুত কমিটির আহবায়ক,
বেলকুচি-চৌহালী ও এনায়েতপুর একাংশ আসনের জাতীয় সংসদ সদস্য, বিএনপি রাজশাহী বিভাগের সহ-সাংগঠনিক সম্পাদক মোঃ আমিরুল ইসলাম আলীম এঁর নির্দেশনায়- সম্মেলন প্রস্তুত কমিটি’র সদস্য ও জেলা বিএনপি’র সহ-সভাপতি নাজমুল হাসান তালুকদার রানা এবং সম্মেলন প্রস্তুত কমিটির দায়িত্ব প্রাপ্ত, জেলা কৃষক দলের সিনিয়র যুগ্ন- আহবায়ক মোঃ রুসুম রেওয়াজ তুহিন এর হাতে ১নং সঁদিয়া চাঁদপুর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান পদপ্রার্থী দলীয় মনোনয়ন ফরম পূরণ করে তা জমা প্রদান করেন, মোঃ জাহিদ হােসেন জহুরুল এসময়ে তিনি তার ইউনিয়ন বিএনপি’র বিভিন্ন অঙ্গ সংগঠন নেতাকর্মীরা সাথে ছিলেন। এসময়ে জেলা বিএনপির দলীয় কার্যালয়ে জেলা বিএনপির উপদেষ্টা রাশেদ কবীর চান্দু, বেলকুচি উপজেলার সাবেক সাধারণ সম্পাদক মোঃ মনিরুল ইসলাম সহ অন্যান্যরা উপস্থিত ছিলেন।