• রবিবার, ০১ নভেম্বর ২০২৬, ০৪:১৪ অপরাহ্ন
Headline
উল্লাপাড়া বিজ্ঞান কলেজ আকবর আলী হল ক্যাম্পাসে বৃক্ষরোপণ কর্মসূচি উদ্বোধন করেন- সাবেক এমপি এম,আকবর আলী বেলকুচির হাজী আব্দুল হামিদ লাকীর ডাইং কারখানাসহ ৪টি কারখানায় অভিযান চালিয়ে দুই লাখ পঞ্চাশ হাজার টাকা অর্থদণ্ড করেছে ভ্রাম্যমাণ আদালত। নতুন কুঁড়ি স্পোর্টস, সিজন-২ এর সিরাজগঞ্জ সদর উপজেলার বহুলী ইউনিয়ন কমিটির মিটিং অনুষ্ঠিত সিরাজগঞ্জে বর্ণাঢ্য আয়োজনে যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত সিরাজগঞ্জে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন, ২০০৯ বিষয়ক সেমিনার অনুষ্ঠিত রায়গঞ্জ উপজেলা ইটভাটা মালিক সমিতির নির্বাচনে সভাপতি পদে মো. আবু হানিফ খান এবং সাধারণ সম্পাদক পদে মো. ওমর ফারুক খান জুবায়ের নির্বাচিত নিরাপদে সড়কে চলাচলের জন্য সিরাজগঞ্জ বিআরটিএ এর সচেতনতামূলক প্রচার অভিযান সিরাজগঞ্জে আন্তর্জাতিক গ্রামীণ নারী দিবস-২০২৬ উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত সিরাজগঞ্জে গ্যাস সিলিন্ডারের রিটেইলার ও খুচরা দোকানে অভিযান রামকৃষ্ণপুর ইউপি নির্বাচনে আলোচনায় আমিরুল

সিরাজগঞ্জে বর্ণাঢ্য আয়োজনে যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

Reporter Name / ৫৮ Time View
Update : মঙ্গলবার, ২৭ অক্টোবর, ২০২৬

সিরাজগঞ্জে বর্ণাঢ্য আয়োজনে যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

আজিজুর রহমান মুন্না, সিরাজগঞ্জঃ
বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন উপলক্ষ্যে সিরাজগঞ্জে যুব সমাবেশ অনুষ্ঠিত হয়। পরে শহরের বিভিন্ন সড়কে বর্ণাঢ্য আনন্দ র‍্যালি প্রদর্শন করা হয়। বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল সিরাজগঞ্জ জেলা শাখা’র আয়োজনে,
মঙ্গলবার (২৭অক্টোবর-২০২৬খ্রি.) বেলা সাড়ে ১১টার দিকে সিরাজগঞ্জ শহরের ঐতিহ্যবাহী ইসলামিয়া সরকারি কলেজ মাঠে এ সমাবেশ অনুষ্ঠিত হয়। পরে সেখান থেকে একটি আনন্দ র‍্যালি বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে বাজার স্টেশনে গিয়ে শেষ হয়। এতে বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের বিপুলসংখ্যক নেতাকর্মী অংশ নেন। এ সমাবেশ ও আনন্দ শোভা যাত্রায়-প্রধান বক্তা হিসাবে উপস্থিত ছিলেন, যুবদল কেন্দ্রীয় নির্বাহী কমিটির যুগ্ন-সাধারণ সম্পাদক মোঃ আব্দুল ওয়াহাব। এতে সভাপতিত্ব করেন, বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল সিরাজগঞ্জ জেলা শাখার ভারপ্রাপ্ত সভাপতি মোঃ আল-আমিন খান এবং অনুষ্ঠান পরিচালনা করেন, বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল সিরাজগঞ্জ জেলা শাখা’র সাধারণ সম্পাদক মোঃ মুরাদুজ্জামান মুরাদ।
সন্মানিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বিএনপি’র কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য ও জেলা বিএনপি’র সাধারণ সম্পাদক মোঃ সাইদুর রহমান বাচ্চু, সহ-সভাপতি সাবেক ভিপি শ্রী অমর কৃষ্ণ দাস, সহ-সভাপতি নাজমুল হাসান তালুকদার রানা, সিনিয়র যুগ্ম-সাধারণ সম্পাদক সাবেক ভিপি মোঃ শামীম খান, যুগ্ম-সাধারণ সম্পাদক হারুন-অর-রশিদ খান হাসান, সাংগঠনিক সম্পাদক মোঃ আবু সাঈদ সুইট সহ বিএনপির অঙ্গ ও সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতা-কর্মীরা, সিরাজগঞ্জ জেলা, শহর, থানা ও উপজেলা যুবদলের বিভিন্ন ইউনিট নেতা-কর্মীরা উপস্থিত ছিলেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category