• বৃহস্পতিবার, ২২ অক্টোবর ২০২৬, ০৬:৫৮ অপরাহ্ন
Headline
নিরাপদে সড়কে চলাচলের জন্য সিরাজগঞ্জ বিআরটিএ এর সচেতনতামূলক প্রচার অভিযান সিরাজগঞ্জে আন্তর্জাতিক গ্রামীণ নারী দিবস-২০২৬ উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত সিরাজগঞ্জে গ্যাস সিলিন্ডারের রিটেইলার ও খুচরা দোকানে অভিযান রামকৃষ্ণপুর ইউপি নির্বাচনে আলোচনায় আমিরুল সিরাজগঞ্জ জেলার শ্রেষ্ঠ গুণী শিক্ষক নির্বাচিত হলেন অধ্যক্ষ শরীফুল ইসলাম সিরাজগঞ্জ জেলা প্রশাসকের নিকট ডেঙ্গু প্রতিরোধ বিষয়ক সচেতনতামূলক লিফলেট হস্তান্তর সিরাজগঞ্জে খাজা মোজাম্মেল ফাউন্ডেশনের পক্ষ থেকে মেধাবী শিক্ষার্থীদের বৃত্তি প্রদান সিরাজগঞ্জ সদরে “বিশ্ব দৃষ্টি দিবস” উপলক্ষ্যে র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত খাজা মোজাম্মেল হক (রহ.) ফাউন্ডেশন ও গ্রান্ড সুলতান টি রিসোর্ট এর চেয়ারম্যান এর হাতে সম্মাননা স্মারক তুলে দেন সাত্তার ফাউন্ডেশন ও ছোঁয়া রিসোর্টের চেয়ারম্যান হাজী আব্দুস সাত্তার। রাশিদাজ্জোহা সরকারি কলেজের আয়োজনে বিদুৎ জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের মন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকুর সু-স্বাস্থ্য কামনা করে দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত

নিরাপদে সড়কে চলাচলের জন্য সিরাজগঞ্জ বিআরটিএ এর সচেতনতামূলক প্রচার অভিযান

Reporter Name / ১৯ Time View
Update : বৃহস্পতিবার, ২২ অক্টোবর, ২০২৬

নিরাপদ ভাবে সড়কে চলাচলের জন্য সিরাজগঞ্জ বিআরটিএ এর সচেতনতামূলক প্রচার অভিযান

আজিজুর রহমান মুন্না,সিরাজগঞ্জঃ
নিরাপদ ভাবে সড়কে চলাচলের জন্য সিরাজগঞ্জ বিআরটিএ এর সচেতনতামূলক প্রচার অভিযান কার্যক্রম করা হয়। এতে সিরাজগঞ্জের এম.এ.মতিন বাসস্ট্যান্ড এলাকা, মির্জা মোরাদুজ্জামান বাসস্ট্যান্ড এলাকায় এবং সয়দাবাদ কড্ডামোড় মহাসড়কের পাশ এলাকায় ভিডিও চিত্র প্রদর্শনী, রোড ক্যাম্পিং, মাইকিং, ব্যানার প্রদর্শন ও লিফলেট বিতরণ করা হয়। বিআরটিএ সিরাজগঞ্জ সার্কেল সিরাজগঞ্জ ও নিরাপদ সড়ক চাই সিরাজগঞ্জ জেলা শাখার আয়োজনে,
বৃহস্পতিবার (২২অক্টোবর-২০২৬) সকাল হতে দুপুর পর্যন্ত সড়কে নিরাপদ ভাবে চলাচলের জন্য সচেতনতামূলক প্রচার কার্যক্রমের নেতৃত্ব দেন, বিআরটিএ সিরাজগঞ্জ সার্কেল সিরাজগঞ্জের সহকারী পরিচালক (ইঞ্জিঃ) আবু নাঈম। এসময়ে বিআরটিএ সিরাজগঞ্জ সার্কেল সিরাজগঞ্জের মোটরযান পরিদর্শক তাজুল ইসলাম, মেকানিক্যাল এসিস্ট্যান্ট আল ইমরান অফিস সহকারী কাম-কম্পিউটার মুদ্রাক্ষরিক, অফিস সহকারী আব্দুল মতিন সহ, নিরাপদ সড়ক চাই সিরাজগঞ্জ জেলা শাখার সভাপতি নতুন শিরাজী, সিনিয়র সহ-সভাপতি আবুল হাসনাত হিটু, সহ-সভাপতি সাইফুল ইসলাম, আব্দুর শুকুর, সাধারণ সম্পাদক মোঃ আব্দুল মমিন সরকার, সহ-সাধারণ সম্পাদক মনির হোসেন হিমেল,মীর মাসুদ রানা রিপন, দূর্ঘটনা অনুসন্ধান ও গবেষণা বিষয়ক সম্পাদক সেরাজুল ইসলাম রানা, ক্রীড়া সম্পাদক সেলিম মন্ডল, সাংস্কৃতিক সম্পাদক মনিরা খাতুন, প্রচার সম্পাদক আব্দুর রাজ্জাক, যুব বিষয়ক সম্পাদক রাশেদা বেগম সহ অন্যান্যরা উপস্থিত ছিলেন। সচেতনতামূলক কার্যক্রমে চালকদের প্রতি আহবান মোটরযান চালনাকালে নিয়োগপত্র, বৈধ ড্রাইভিং, লাইসেন্স ও হালনাগাদ কাগজপত্র, চালকের পরিচয়পত্র ও মোবাইলফোন নম্বর গাড়ির গাড়ির দৃশ্যমান স্থানে ঝুলিয়ে রাখুন, ট্রাফিক আইন মেনে চলা, গতিসীমা মেনে চলা, ওভারটেকিং নিষিদ্ধ এলাকা, সরু ব্রীজে ওভারটেকিং না করা, উল্টো পথে গাড়ি না চালানো, রেলক্রসিং দেখে পার হওয়া। মোটর মালিকদের প্রতি আহবান সঠিক চালককে নিয়োগপত্র প্রদান, একটানা ৫ ঘন্টা ও দিনে ৮ ঘন্টার বেশীগাড়ি চালাতে বাধ্য করা যাবে না। গাড়িতে নির্ধারিত আসন করা। ফিটনেসবিহীন, যান্ত্রিক ক্রুটিযুক্ত ও ধোঁয়া নির্গমনকারী গাড়ি রাস্তায় নামানো যাবে না। উচ্চ শব্দের হর্ণ বা হাইড্রোলিক হর্ণ রাস্তায় নামাবেন। মোটর সাইকেল চালকদের প্রতি আহবান চালকব্যতিত বেশি আরোহী বহন করা যাবে না। চালকও আরোহীকে সঠিক হেলমেট ব্যবহার, হালনাগাদ বৈধ কাগজ-পত্র ছাড়া গাড়ি চালাবেন না বেপরোয়া গাড়ি চালাবেন না, রেট্রো-রিফ্লেক্টিভ নাম্বার প্লেট ব্যতিত মোটর সাইকেল চালাবেন না। মোবাইল ফোন ও ইয়ারফোন ব্যবহার করা যাবে না। রেলক্রসিং পারাপার যথাযথ নিয়ম অনুসরণ করে রেলক্রসিং পারাপার হবেন। যাত্রী ও পথচারীদের নিয়ম মেনে সঠিকভাবে রাস্তায় চলাচল করতে হবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category